Aaj Khabor

ভারতের গুঁড়িয়ে দেওয়া পাকিস্তানের লস্কর ঘাঁটি নির্মাণে টাকা দিচ্ছে পাকিস্তানই 

এইসব কারণেই ভারত-পাক ম্যাচ নিয়ে আপত্তির ঝড় ওঠে ভারতে 

এভাবেই গুঁড়িয়ে দেওয়া হয়েছিল ঐ  জঙ্গী ঘাঁটিটাকে 

আজ খবর (বাংলা), [দান্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ১৪/০৯/২০২৫ :  অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের মুরিদকেতে  লস্কর ই তৈবার  ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারত। সেই ঘাঁটি ফের নির্মাণ করার টাকা যোগাচ্ছে পাকিস্তান। 

পহেলগাওঁতে নিরীহ পর্যটকদের ধর্ম যাচাই করে খুন করে দেওয়া হয়েছিল। দেশ জুড়ে সেই ঘটনার প্রতিবাদ করা হয়েছিল তারই ফলশ্রুতিতে চলতি বছরের ৭ই মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তানের  কোমর ভেঙে দিয়েছিল ভারত। মিসাইলের পর মিসাইল ছুঁড়ে পাকিস্তানে থাকা জঙ্গী ঘাঁটি এবং জঙ্গীদের মদতদাতা পাক সেনা ছাউনিগুলি একের পর এক গুঁড়িয়ে দিয়েছিল ভারত। পাকিস্তানকে কান ধরে শাস্তি দেওয়া হয়েছিল। 

পাকিস্তানের যে কয়টি ঘাঁটি বিনষ্ট করে দেওয়া হয়েছিল তার মধ্যেই অন্যতম ছিল মুরিদকেতে মারকাজ তৈবা  ঘাঁটিটি। সেই ঘাঁটিকে মিসাইল ছুঁড়ে তছনছ করে দিয়েছিল ভারত।  এবার সেই ঘাঁটির ভবনটিকেই  ফের নির্মাণ করে তোলার জন্যে অনুদান দিচ্ছে পাকিস্তান।  ইন্টেলিজেন্স ইনপুট থেকে জানা যাচ্ছে যে ঐ  জঙ্গী ঘাঁটি পুনর্নির্মাণের জন্যে পাকিস্তান সরকার ৪ কোটি পাকিস্তানি টাকা বরাদ্দ করেছে, যদিও ঐ  নির্মাণের জন্যে মোট ১৫ কোটি পাকিস্তানী টাকার প্রয়োজনের কথা উল্লেখ করা হয়েছে জঙ্গীদের তরফ থেকে। ঐ  জঙ্গী ঘাঁটি নির্মাণ করা হচ্ছে লস্কর ই তৈবার জন্যে। এক সময় এই ঘাঁটিতেই  ট্রেনিং দেওয়া হত জঙ্গীদের। এখানেই থাকতো অস্ত্র শস্ত্র এবং এখানে উম-উল-কুড়া গ্রূপের জঙ্গীদের থাকার ব্যবস্থাও ছিল বলে জানা গিয়েছে। 

নির্লজ্ব পাকিস্তান জঙ্গী তৈরির আঁতুরঘর হিসেবে গোটা দুনিয়ায় প্রসিদ্ধ। তাই জঙ্গীদের মদত  দিতে তারা ফের সেই পুরোন  পথেই চলতে শুরু করেছে।  আন্তর্জাতিক অনুদান সংস্থার চোখ রাঙানিকেও ভয় পাচ্ছে না।  পাকিস্তান যে প্রকল্প হাতে নিয়েছে সেই অনুযায়ী ফের তারা নতুন নতুন জঙ্গী তৈরি করবে আর বিভিন্ন দেশে তাদেরকে অস্ত্র বারুদ দিয়ে পাঠিয়ে দেবে। সেই কাপুরুষদের আক্রমণে হয়ত ফের প্রাণ যাবে অনেক অনেক নিরীহ মানুষের।  পাকিস্তানের জঙ্গী সংগঠনগুলি এখন বন্যা ত্রাণের  নাম করে সাধারণ মানুষের থেকে চাঁদা তুলছে। তার পুরোটাই হয়ত যাবে মানুষ মারার যন্ত্র কিনতে। এর আগে ২০০৫ সালে ভূমিকম্পের ত্রাণের নাম করে চাঁদা তুলে সেই অর্থের ৮০%  বিনিয়োগ করা হয়েছিল জঙ্গী তৈরির কাজে। এভাবেই ফান্ড পেয়ে যাচ্ছে ‘লস্কর ই তৈবা’ বা ‘জামাত উদ দাওয়া’র মত জঙ্গী সংগঠনগুলো। মানবিকতার দরুন অর্থ তুলে চলে যাচ্ছে মানব শত্রুদেরই  হাতে। 


Loading

জলপাইগুড়ি ও পাহাড়ে বৃষ্টি হতে পারে, তিস্তায় লাল সতর্কতা 

দফায় দফায় বৃষ্টি হচ্ছে পাহাড়ের বেশ কিছু জায়গায় 

তিস্তায় লাল সতর্কতা

আজ খবর (বাংলা), [রাজ্য], জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ১৩/০৯/২০২৫ : পাহাড় এবং সমতলে বৃষ্টি।তিস্তায় লাল সতর্কতা অব্যাহত। দফায় দফায় জল ছাড়া হচ্ছে জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে।

তিস্তা নদীর মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা অব্যাহত। সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে। NH 31 জলঢাকা নদীর উপর সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে।

শনিবার সকাল ৮ টায় এবং ৯ টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ যথাক্রমে ১,৪৫৮ এবং ১,৪২৯ কিউসেক বলে ফ্লাড কন্ট্রোলরুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে । 

তিস্তা সেতু সংলগ্ন বেশ কয়েক জায়গায় বাঁধ ভঙ্গুর অবস্থায় রয়েছে। দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। যেভাবে নদীর জল বাড়ছে, তাতে  চিন্তায় নদী সংলগ্ন এলাকার মানুষজন।

উত্তরে পাহাড়েও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার সকাল থেকে জলপাইগুড়িতে জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। কয়েকদিন থেকেই বিক্ষিপ্তভাবে পাহাড় এবং সমতলে বৃষ্টি।  জল বাড়ছে তিস্তা নদীর, পাশাপাশি এন এইচ ৩১ জলঢাকা নদীতেও জল বাড়ছে। 

আর মাত্র কয়েকদিন বাদেই দুর্গাপূজা। এই বৃষ্টিতে কিছুটা হলেও চিন্তার ভাঁজ পূজা উদ্যোক্তা থেকে ডেকোরেটর ও মৃৎশিল্পী দের।

আজ  সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেন্টিগ্রেড এবং গতকাল সর্বোচ্য তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আদ্রতা ৯৭%, বৃষ্টি হয়েছে ০১১.৮ মিলিমিটার। 


Loading

অস্ত্র কারখানার হদিশ  !  তবে দেবী দুর্গার অস্ত্র কারখানা 

দেবী দুর্গার অস্ত্র তৈরির কারখানার হদিশ মিলেছে হাওড়ায় 

আজ খবর (বাংলা), [রাজ্য], শ্যামপুর , হাওড়া, ১৩/০৯/২০২৫ : হাওড়া শ্যামপুর থানার ধান্ধালী অঞ্চলে বাড়ির ভেতরই চলছে এক বিশেষ কর্মযজ্ঞ। চারদিকে টিনের সিট, হাতুড়ি, ছেনি—তার শব্দে মুখর ঘর। বাইরে থেকে মনে হতে পারে অস্ত্র কারখানা, কিন্তু আসলে এগুলো দেবী দুর্গার পুজোর অপরিহার্য অলঙ্কার—অস্ত্র।

দশভুজা মা দুর্গা, মহিষাসুর বধের রূপ, দেবীর হাতে ত্রিশূল, খড়গ, ধনুক, তীর না থাকলে কি পূর্ণ হয় দেবীর আবির্ভাব? তাই প্রতিটি পূজার মণ্ডপেই এই অস্ত্রের বিশেষ চাহিদা। আর সেই অস্ত্র গড়ে তুলছেন সুদীপ অধিকারী এবং তাঁর সহকর্মীরা।

সুদীপ জানান, “প্রথমে একাই শুরু করেছিলাম। এখন ৯ জন কারিগর নিয়ে কাজ করি। বছরভর অর্ডার থাকে, তবে পূজোর দু’মাস আগে চাপ এতটাই বাড়ে যে রাত জেগে কাজ করতে হয়।”

প্রায় ১২ বছরের বেশি সময় ধরে এই পেশায় রয়েছেন তিনি। টিনের পাত থেকে তৈরি হয় ত্রিশূল, খড়গ, ধনুক, গদা—প্রতিমার প্রয়োজনীয় প্রতিটি অস্ত্র। শুধু দুর্গাই নয়, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এমনকি মহিষাসুরের হাতেও অস্ত্র বানিয়ে দেন তারা।

এই অস্ত্র যায় হাওড়া ছাড়িয়ে কলকাতা ও রাজ্যের নানা জায়গায়। জগদ্ধাত্রী পূজা পর্যন্ত টানা কাজ চলে। তারপর মাত্র ১৫ দিনের ছুটি মেলে কারিগরদের।

তবে সুদীপের মনে শঙ্কাও আছে। তিনি বলেন, “এখন থিমের পূজার প্রচলন বেড়েছে। অনেকে দেবীর হাতে অস্ত্র না দিয়ে অন্য প্রতীক বসাচ্ছেন। আগামী দিনে যদি এই ধারা বাড়ে, তাহলে আমাদের কাজ কমে যাবে।”

অন্যদিকে এই কাজের মধ্যে দিয়ে গ্রামাঞ্চলের কিছু মহিলাকেও তিনি যুক্ত করেছেন, যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন।

ধান্ধালীর সেই ছোট্ট বাড়ি থেকেই সুদীপ অধিকারীর গড়া অস্ত্র পৌঁছে যায় রাজ্যের নানা পূজায়। হয়তো আলো-ঝলমলে মণ্ডপে দর্শনার্থীরা অস্ত্রের দিকে আলাদা করে তাকান না, তবু দেবী দুর্গার প্রতিটি হাতের শৌর্য আর শক্তির রূপক হয়ে ওঠে এই নিখুঁত টিনের কাজ। আর তার আড়ালে থেকে যায় ধান্ধালীর এক সাধারণ কারিগরের দিনের পর দিন ঘাম ঝরানো পরিশ্রম।


Loading

শিলিগুড়িতে  ব্রাউন সুগার সহ  ধৃত মালদহের ২ ব্যক্তি 

শিলিগুড়িতে বাড়ছে মাদকের চাহিদা, তৎপর পুলিশও 

আজ খবর (বাংলা), [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ১৩/০৯/২০২৫ : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং প্রধান নগর থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নগর থানার অন্তর্গত দেবীডাঙ্গা আদাঘাট এলাকায় এক কেজি ১২৬ গ্রাম ব্রাউন সুগার সহ দুইজনকে গ্রেফতার করলো।

ধৃত দুজন মালদার কালিয়াচকের বাসিন্দা।  ধৃতদের নাম নাজিবুল ইসলাম এবং ইসরাউল হক। ধৃত দুজন মালদা থেকে ওই ব্রাউন সুগার শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে এসেছিল বলেই জানিয়েছে প্রধান নগর থানার পুলিশ। স্পেশাল অপারেশন গ্রুপ এবং প্রধান নগর থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে এবং প্রায় কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করে। 

ধৃত দুজনকেই আগামীকাল শিলিগুড়ি আদালতে পেশ করবে প্রধান নগর থানা। ধৃতরা ওই মাদক কাকে বিক্রির উদ্দেশ্যে এসেছিল তার তদন্ত শুরু করে তার কাজে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে প্রধান নগর থানার পুলিশ।


Loading

জাতীয় সড়কের পাশে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার 

মৃত্যুর আগে আঘাত সহ্য করতে হয়েছিল এই তরুণকে 

আজ খবর (বাংলা), [রাজ্য], সামসেরগঞ্জ, মুর্শিদাবাদ, ১৩/০৯/২০২৫ : জাতীয় সড়কের পাশে থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। এলাকায় যথেষ্ট চাঞ্চল্য এই হাতনায়। 

শনিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। প্রথম দিকে মৃত  যুবকের নাম পরিচয় জানা না গেলেও পরক্ষণেই চিনতে পারেন স্থানীয়রা। 

স্থানীয় বাসিন্দা সুত্রে জানাযায়, মৃত যুবকের নাম মেরাজ মোমিন (২৬), বাড়ি সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর। মৃত্যুর কারণ নিয়ে ব্যাপক ধোঁয়াশা। সামশেরগঞ্জ জয়কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের পাশে পড়েছিল যুবকের রক্তাক্ত মৃতদেহ। দেহের সমস্ত পোশাক খোলা। পা বাঁধা, হাত ভাঙ্গা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানাযায় স্থানীয় সুত্রে। স্থানীয়দের অনুমান, খুন করে তাকে জাতীয় সড়কের পাশে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে সামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ। মৃত যুবক পাঁচ রকম কাজ করলেও আজ সকালে পাট ছড়ানোর কাজে গিয়েছিল বলেই দাবি পরিবারের। যদিও কেন তাকে খুন করা হয়েছে তা নিয়ে ধন্ডে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন।


Loading

মা দুর্গার সাথে অসুরের বদলে মোদির মুখ দিয়ে বিকৃত ছবি দিয়ে পোস্ট তৃণমূল প্রধানের, প্রতিবাদে বিজেপি 

এই সংস্কৃতি বন্ধ হওয়া দরকার 

এই পোস্ট ঘিরেই বিতর্ক 

আজ খবর (বাংলা),  [রাজ্য], বাগদা, উত্তর ২৪ পরগণা, ১৩/০৯/২০২৫ : মা দুর্গার সঙ্গে অসুরের ছবি বিকৃত করে প্রধানমন্ত্রীর  ছবি দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট বাগদার মালিপতা গ্রাম পঞ্চায়েত প্রধানের , গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির । 

উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের মালিপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মন্ডলের সামাজিক মাধ্যমের পেজ থেকে মা দুর্গার ছবি পোস্ট করা হয়েছে সেখানে অসুরের জায়গায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি । এই ছবি পোস্ট করতেই বিতর্ক তৈরি হয়েছে মালিপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় । প্রধানের গ্রেপ্তারের দাবিতে ই-মেইল মারফত বাগদা থানায় লিখিত অভিযোগ জানিয়ে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ ও নাটাবেরিয়া বাজারে বনগাঁ সিন্দ্রানী রাজ্য সড়ক অবরোধ করে বাগদা তিন নম্বর মন্ডল বিজেপির কর্মী সমর্থকরা । বিজেপি কর্মী সমর্থকরা ওই প্রধানের গ্রেপ্তারের দাবি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে । 

এই বিষয়ে জেলা বিজেপি নেতা অমৃতলাল বিশ্বাস জানিয়েছেন, “একজন প্রধান হয়ে সামাজিক মাধ্যমে এই ধরনের পোস্ট । আমরা ইমেইল মারফত বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।  অবিলম্বে প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে।” 

অভিযুক্ত মালিপোতা গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল জানিয়েছেন, “আমার সামাজিক মাধ্যম থেকে পোস্ট হবার পরে সেটা ডিলিট করে দেয়া হয়েছে । এটা ভুল হয়েছে বুঝেই ডিলিট করে দেওয়া হয়েছে । বিজেপির আজকের আন্দোলনের কোন প্রয়োজন ছিল না। প্রধানমন্ত্রী সম্পর্কে এই পোষ্ট করা উচিত হয়নি।  কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে বিজেপির আইটি সেল যেটা করে তাহলে তো তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া উচিত।”


Loading

প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন, এবার মিজোরাম ছুটবে রেলপথ ধরে 

সাইরাং থেকে অচিরেই রাজধানী এক্সপ্রেস যাবে দিল্লীতে , জুড়বে কলকাতাও 

আজ খবর (বাংলা), আইজল, মিজোরাম, ১৩/০৯/২০২৫ : মিজোরামে রেলপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  জাতির উদ্দেশ্যে অর্পিত হল বাইরাবি-সাইরাং এক্সপ্রেস ট্রেন। 

মিজোরাম সফরে গিয়ে আজ আইজলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিজোরামের প্রথম রেলপথের উদ্বোধন করলেন। চলতে শুরু করল বাইরাবি-সাইরাং এক্সপ্রেস। এই দুই স্টেশনের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।  মোট ৮০৭০ কোটি টাকা ব্যয়ে এই রেলপথ মিজোরামকে রেলপথে জুড়বে দেশের বাকি অংশের সাথে. এই রেলপথ এরপর হয়ত আরও সম্প্রসারিত হবে. ভারতীয় রেলের এই উদ্বোধনের জন্যে মুখিয়ে ছিলেন মিজোরামবাসী।  শনিবার মিজোরামবাসীদের সেই প্রত্যাশা পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

উদ্বোধন অনুষ্ঠানে নরেন্দ্র মোদী আজ বলেন, “এই রেললাইন শুধুমাত্র একটা যোগাযোগ ব্যবস্থা নয়, এটা  হল পরিবহনের লাইফলাইন।  এই রেল লাইন দিয়েই এই রাজ্যে আরও উন্নয়ন হবে. আজ একটি ঐতিহাসিক  দিন,বিশেষ করে মিজোরামবাসীর কাছে। কেননা এই রেল লাইন দিয়েই মিজোরামের চাষীরা এবং ব্যবসায়ীরা দেশের আরও অনেক বাজারে নিজেদের পণ্য বাজারজাত করার সুযোগ পাবেন। স্বাধীনতার সংগ্রাম হোক অথবা দেশ তৈরির কাজ, মিজোরাম চিরকালই সাহসিকতা এবং একাগ্রতার সাথে এগিয়ে এসেছে. এই রাজ্যের লালনু রুপুইলিয়ানি কিংবা পাসালথা খুয়াংচেরা আজ সমগ্র জাতির অনুপ্রেরণা। আমার খুব ভালো লাগছে, কয়েক বছর আগে আমার সৌভাগ্য হয়েছিল এখানে রেলপথ প্রকল্পের শিলান্যাস করার আর আজ এখানে আমি গর্বের সাথে রেলপথের উদ্বোধন করলাম. এই রেলপথ ধরেই মিজোরামের সাইরাং থেকে দিল্লীর  পথে রাজধানী এক্সপ্রেসও  ছুটবে।”

এই রেলপথ ধরেই ছুটবে মিজোরামের ট্রেন 

প্রধানমন্ত্রীর মিজোরাম সফরকে কেন্দ্র করে নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে।  ইমফলের প্রায় সব রাস্তায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি রয়েছে।  ১৩ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত নরেন্দ্র মোদী পাঁচ রাজ্যে সফর করবেন. মিজোরাম থেকে তিনি যাবেন মণিপুরে , সেখান থেকে যাবেন আসামে এবং ১৫ তারিখে আসবেন কলকাতায়। সেদিন ফোর্ট উইলিয়ামে তিনি একটি বিশেষ বৈঠকে যোগ দেবেন। সেনাবাহিনীর (সিসিসি) সেই বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।  কলকাতা থেকে প্রধানমন্ত্রী যাবেন বিহারে। এই পাঁচ রাজ্যে তিনি মোট ৭১,৮৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন। 


Loading

এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনাগ্রস্থ লরিতে এক ঘন্টা আটকে থাকলেন চালক

বরাতজোরে বেঁচে গিয়েছেন লরির চালক 

আজ খবর (বাংলা),  [রাজ্য], ধূপগুড়ি, জলপাইগুড়ি, ১২/০৯/২০২৫ :  ফের দুর্ঘটনা হোটেল উত্তরবঙ্গের এশিয়ান হাই ওয়ের ওপর. চালককে প্রায় এক ঘণ্টা আটকে থাকতে হল দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটিতে।

দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, লরির ভেতর দীর্ঘক্ষণ আটকে থাকলো চালক। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ঝুমুর এলাকায় এশিয়ান হাইওয়ে ৪৮ এ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চলন্ত অবস্থায় একটি লরির টায়ার বিস্ফোরণ হয়।  এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সেই লরিটি উল্টো দিক থেকে আসা আরেকটি লরিকে মুখোমুখি ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে দুটি লরির সামনের অংশ দুমড়ে মুচরে যায়। একটি গাড়ির ভেতর আটকে থাকে চালক। 

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি দমকল বাহিনী এবং ট্রাফিক পুলিশ। লরির ভেতর প্রায় এক ঘন্টা আটকে থাকার পর দমকল বাহিনীর প্রচেষ্টায় চালককে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়েতে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাগ্রস্থ লরি দুটিকে আটক করেছে পুলিশ।


Loading

সিকিমে মধ্যরাত্রে ধ্বসে মৃত্যু ৪ জনের, নিখোঁজ ৩ 

অতিবৃষ্টির কারণেই এবার সিকিমের বিভিন্ন জায়গায় ধ্বস নেমেছে 

আজ খবর (বাংলা), [দেশ], রিম্বি, সিকিম, ১২/০৯/২০২৫ :  সিকিমেমধ্যরাত্রে পাহাড়ের উচ্চ অঞ্চল থেকে হঠাৎ ধ্বস নেমে মৃত্যু হয়েছে চারজনের, নিখোঁজ তিন জন।. ঘটনাটি ঘটেছে সিকিমের গিয়ালসিং জেলার আপার রিম্বিতে। 

মধ্যরাত্রে আপার রিম্বি অঞ্চলে হঠাৎ করেই ধ্বস নামতে শুরু করে।. নিমেষে সেই ধ্বসের কবলে পড়েন গ্রামে থাকা মানুষজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের।. এই ঘটনার সাথে সাথেই  স্থানীয় মানুষজন উদ্ধারকাজে হাত লাগান। গ্রামবাসীরা স্থানীয় ক্যাম্পের এসএসবি কর্মী এবং পুলিশের সহায়তায় হিউম নদীর ওপর অস্থায়ী সেতু তৈরি করে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হন।. 

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তিনজনের মৃত্যু হয়েছে। সেখান থেকেই গুরুতর আহত আরও দুই মহিলাকে উদ্ধার করা হয়।. দুজনকেই দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।. তাদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসারত অবস্থাতেই মারা যান।. আর এক জনের অবস্থাও  বেশ সঙ্কটজনক বলে জানানো হয়েছে সিকিমের হাসপাতালের তরফ থেকে। 

ধ্বসের কবলে পড়ে  ওই এলাকার তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা যাচ্ছে। ঐ  তিনজনের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।  পে লোডার নিয়ে এসে পাথরের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার কাজ চলছে। অতিবৃষ্টির কারনে সিকিমের বিভিন্ন জায়গায় ধ্বস নেমেছে। 


Loading

পঞ্জাবের রাজ্যপালের সাথে সাক্ষাৎ করলেন কপিলদেব 

নেহাত সৌজন্যমূলক সাক্ষাৎকার বলে মন্তব্য করেছেন কপিল 

আজ খবর (বাংলা), [খেলা], চন্ডিগড়, পাঞ্জাব, ২/০৯/২০২৫ : পাঞ্জাবের রাজ্যপালের সাথে সাক্ষাৎ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। 

পাঞ্জাবের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়ার সাথে সাক্ষাৎ অরলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ।  তাঁর সাথে ছিলেন চন্ডিগড় ক্রিকেট এসোসিয়েশনের প্রেসিডেন্ট সঞ্জয় ট্যান্ডন। রাজ্যপালের সাথে তাঁর সাক্ষাৎ নেহাতই সৌজন্যমূলক বলে জানিয়েছেন কপিলদেব। বেশ কিছুক্ষন রাজ্যপালের সাথে সময় কাটিয়ে ফিরে আসেন তিনি।

ভারতীয় ক্রিকেট ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হলেন কপিলদেব।  ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান অনেক। তিনিই প্রথম ভারতকে ওয়ান ডে বিশ্বকাপ জিতিয়েছেন।  তাঁর নেতৃত্বেই প্রথমবার বিশ্বকাপ জিতে ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে আপামর ভারতবাসী। চিরস্মরণীয় হয়ে থাকবে ১৯৮৩ সালের  প্রুডেন্সিয়াল কাপ।  প্রতিপক্ষের চোখে চোখ রেখে কিভাবে ম্যাচ ছিনিয়ে  নিয়ে আসতে  হয় তা ভারতবাসী ভাবতে শুরু করেছিল কপিলদেবের আমল থেকেই।  ক্রিকেট খেলতে নেমে সবুজ মাঠে অসংখ্য রেকর্ড তাঁর রয়েছে।  ভারতীয় ক্রিকেট ইতিহাসে কপিলদেব নামটাই যেন এক উজ্জ্বল ধ্রুবতারা। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor