Aaj Khabor

দিল্লী থেকে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ৩ সদস্যের বিশেষ দল

ভোটার লিস্ট রিভিউ  শুরু হবে উত্তর বঙ্গ থেকে 

আজ খবর (বাংলা) [দেশ], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/১১/২০২৫ :  দিল্লী থেকে ৩ সদস্যের একটি বিশেষ দল পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।  এই রাজ্যে এসআইআর -এর কাজ কেমন চলছে তা প্রত্যক্ষ করতেই এই বিশেষ দলটি পশ্চিমবঙ্গে আসছেন  বলে জানা গিয়েছে। 

আজ ৫ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত তিনজনের এই বিশেষ দল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যাবেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর-এর কাজ কেমন চলছে তা দেখবেন।  কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই বিশেষ দলটিকে নেতৃত্ব দেবেন ডেপুটি ইলেকশন কমিশনার শ্রী জ্ঞানেশ ভারতী।  এছাড়াও ঐ  দলে আছেন প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী এস বি যোশী  ও ডেপুটি সেক্রেটারি শ্রী অভিনব আগরওয়াল। 

প্রাথমিকভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই বিশেষ দলটি জলপাইগুড়ি, আলিপুর দুয়ার ও কোচবিহারে যাবেন এবং ভোটার লিস্ট রিভিউ করে দেখবেন।  কেন্দ্রীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু করেছে। এই কাজে মোট ৮০ হাজার ব্লক লেভেল অফিসারকে নামানো হয়েছে। এই অফিসারেরা গতকাল থেকেই এই রাজ্যে কাজ করতে শুরু করে দিয়েছেন।  এই কাজে এই রাজ্যে মোট ৬৫৯ টি হেল্পডেস্ক তৈরি করা হয়েছে। 

নির্বাচন কমিশনের কাজ বিএলওরা শেষ করবেন আগামী মাসের ৪ তারিখে। এর মধ্যে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে অন্তত তিনবার করে যাবেন এই আধিকারিকরা। রাজ্যের ভোটার লিস্টে সংযোজন ও বিয়োজনের কাজ করবেন তাঁরা। 


Loading

প্রাক্তন নকশাল নেতারা বর্তমান নেতাদের আত্মসমর্পন করতে বলছেন 

সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা হচ্ছে মাওবাদীদের 

আজ খবর (বাংলা), [দেশ] রায়পুর, ছত্তিসগড়, ০৫/১১/২০২৫ :  প্রত্যেকদিন দেশের বিভিন্ন প্রান্তে মাওবাদী বা নকশালদের একটু একটু করে ঘিরে নিচ্ছে নিরাপত্তা বাহিনী।  বর্তমান নকশাল নেতাদের আত্মসমর্পনের পরামর্শ দিলেন প্রাক্তন নকশাল নেতারা। 

২০২৬ সালের মার্চ মাসের মধ্যেই দেশ থেকে মাওবাদকে শূন্য করার ডাক দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ.। সেই অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছে এই নিরাপত্তা বাহিনী। এই বাহিনীর মধ্যে আছেন পুলিশ আধিকারিক, আধা সামরিক বাহিনীর জওয়ান, সেনাবাহিনীর একাংশ ও গোয়েন্দা বিভাগ। এঁরা একত্রে ‘নিরাপত্তা বাহিনী’ হিসেবে কাজ করছেন। উন্নত অস্ত্র শস্ত্র রয়েছে এঁদের কাছে। দেশকে  মাওবাদী মুক্ত করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রীর দপ্তর এই ব্যাপারে নিরাপত্তা বাহিনীকে খোলা  ছেড়ে দিয়েছেন। 

চলতি বছরে অমিত শাহের দেশকে মাওবাদী মুক্ত করার নির্দেশ পেয়েই ঝাঁপিয়ে পড়েছিল নিরাপত্তা বাহিনী। সেই কাজ এখন সাফল্যের সাথে শেষ হতে চলেছে। ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ঝাড়খন্ড, বিহার এবং দেশের বিভিন্ন প্রান্তে থাকা নক্সাল নেতাকর্মীদের আত্মা সমর্পন করতে বলা হয়েছে। তার পরিবর্তে এই নেতা কর্মীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার আয়োজন করা হয়েছে। চাকরি দেওয়া হচ্ছে। অর্থ সাহায্য দেওয়া হচ্ছে, এছাড়াও অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছে।  এখনও  পর্যন্ত বহু নকশাল নেতা কর্মী সরকারের কাছে আত্মসমর্পন করেছেন। 

যাঁরা আত্মসমর্পন না করে রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধরতে মনস্থ হয়েছেন, তাঁদের মধ্যেকেউ হয়ত গ্রেপ্তার হয়েছেন, আবার কেউ এনকাউন্টারের শিকার হয়েছেন।  মাওবাদী বা নক্সাল প্রাক্তন নেতারা বর্তমান নেতাদের পরামর্শ দিয়েছেন যাতে তাঁরাও আত্মা সমর্পন করেন, অস্ত্র ত্যাগ করেন এবং সমাজের মূল স্রোতে ফিরে আসেন। কেননা যে স্বপ্ন দেখে বা যে উদ্দেশ্যে এই নকশাল নেতারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, সেই উদ্দেশ্যপূরণ  থেকে এখন বহুদূরে রয়েছে তাঁদের সংগ্রাম।  তাছাড়া এই মুহূর্তে সরকারের যা নীতি তাতে অস্ত্র হাতে নিয়ে এই  সংগ্রাম চালানো যাবে না। প্রাক্তন নকশাল নেতারা মনে করেন  গুলি খেয়ে মরার থেকে সমাজের মূল স্রোতে থাকা উচিত হবে।


Loading

এসআইআর চালু হতেই আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা : শুভেন্দু 

“এক ইঞ্চি জমিও ছাড়া  হবে না”

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/১১/২০২৫ :  রাজ্যে এসআইআর নিয়েই বেশ কিছু অভিযোগ জানাতে আজ রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

এসআইআরের কাজ করতে গিয়ে কয়েকটি জায়গা থেকে বার্থ সার্টিফিকেট নিয়ে সমস্যার অভিযোগ আসছিল। এই নিয়ে রাজ্যের বিরোধ দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “কোনো ভাবেই এক ইঞ্চি জমিও ছাড়া হবে না।” জন্মের শংসাপত্র নিয়ে বেশ কিছু অভিযোগ জানাতে আজ রাজ্য নির্বাচন কমিশনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 

রাজ্যে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী।  এই ব্যাপারে তিনি রাজ্য নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়ে এসেছেন।  রাজ্যে এসআইআর নিয়ে বঙ্গ বিজেপি একটি হেল্প লাইন নম্বর চালু করেছে জনসাধারণের জন্যে। আজ শুভেন্দু অধিকারী সেই খবরটিও দিলেন সাংবাদিকদের। 

এসআইআর এর কাজ রাজ্যে শুরু হতেই বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার খবর আসতে  শুরু করেছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তিনি এই অভিযোগ তুলে ধরেন রাজ্য নির্বাচন কমিশনের সামনে। 


Loading

এসআইআর মানেই এনআরসি  ; বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সুস্মিতা 

আসামে কেন এসআইআর নয় ? প্রশ্ন উঠবেই 

আজ খবর (বাংলা), [রাজনীতি] গুয়াহাটি, আসাম, ০৪/১১/২০২৫ : এসআইআর আসলে এনআরসির আর একটা রূপ. প্রকৃতপক্ষে দুটোই এক জিনিস। যা বিজেপি সরকার আসামে করাতে চাইছে না. অভিযোগ তৃণমূলের।

আসামের তৃণমূল কংগ্রেস সংসদ সুস্মিতা দেব এসআইআর নিয়ে সুর চড়ালেন বিজেপি সরকারের বিরুদ্ধে।  সুস্মিতা দেব বলেন, “এসআইআর হল এনআরসির আর একটা রূপ, আসলে দুটোই এক. যেটা  তেজস্বী যাদব, মমতা দিদি এবং খারগেজি বার বার বলে এসেছেন। এসআইআর বিজেপি শাসিত আসামে কেন হচ্ছে না ? এটাই তো স্বচরির বড় প্রমাণ যে এসআইআর এবং এনআরসি  একই বস্তু।  আসামে ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে ৩ কোটি মানুষ নিজেদের কাগজ দেখিয়েছে। যদি আসামেও এসআইআর হত  তাহলে বিজেপিকে বলতে হাত এনআরসিতে আসামে এই সব মানুষের সাথে ঠিক কি হয়েছিল ? বেনারসি আসামে ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে।”

তৃণমূল সাংসদ বলেন, “যেহেতু এসআইআর এক ধরনের বেনারসি, আর আসামের মত রাজ্যে বেনারসি ব্যর্থ হয়েছে, তাই বিজেপি আসামে আর এসআইআর করাচ্ছে না. যদি করাতো তাহলে একগাদা বিরক্তিকর প্রশ্নের মুখে তাদের পড়তে হত. যেটা ওরা চায় নি. আসামে বিজেপি ক্ষমতায় থাকলেও এনআরসি  কেন সমাপ্ত করা গেলো না ? যদি বেনারসি দিয়ে দেশে অবৈধভাবে থাকা বিদেশিদের চিহ্নিত করাটাই মুল্লখ্যে হয়ে থাকে তাহলে ক্ষমতায় থেকেও োর এই কাজটা শেষ করলো না কেন ? আমি জানতে চাইছি।” 


Loading

শৃঙ্গ জয় করতে গিয়ে তুষার ধ্বসের কবলে অভিযাত্রীরা, মৃত ৭, আহত ৪, নিখোঁজ কয়েকজন 

হেলিকপ্টারও উদ্ধারকাজে যেতে পারছে না অকুস্থলে 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], কাঠমান্ডু, নেপাল , ০৪/১১/২০২৫ : নেপালে শৃঙ্গ জয় করতে গিয়ে সাত পর্বতারোহীর তুষার সমাধি হয়েছে। আহত আরও ৪ জন. নিখোঁজ বেশ কয়েকজন।

মঙ্গলবার সকালে নেপালের দোলমা খাং এর ইয়ালুং রি  (৬৩৩২ মিটার), পর্বতশৃঙ্গ জয় করতে গিয়ে অভেনসের কবলে পড়ে  মারা যান সাত পর্বত আরোহী।  এই ঘটনায় আহত হয়েছেন আরও চার পর্বতারোহী। পাশাপাশি আরও বেশ কয়েক জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না. তাঁরা সম্ভবত তুষার স্তুপে চাপা পড়ে  রয়েছেন। তাঁদের সন্ধানে উদ্ধারকারী দল পাহাড়ের বিভিন্ন কোনায় খুঁজে বেড়াচ্ছে। সাহায্য নেওয়া হয়েছে উন্নত  প্রযুক্তিরও. কিন্তু কাউকে এখনো পর্যন্ত উদ্ধার করা যায় নি. 

তুষার ধ্বসে চাপা পড়ে  আজ যে পর্বতারোহীদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে তিনজন আমেরিকান, একজন কানাডিয়ান, একজন ইতালি ও দুজন নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে।  মৃতদেহ হিমালয়ের উচ্চ শিখর থেকে নিচ্ছে নামিয়ে আনার জন্যে হেলিকপ্টার ব্যবহার করার চেষ্টা চালানো হয়েছে, বেশ কয়েকবার আকাশপথে রাউন্ড দিয়ে এসে হেলিকপ্টার এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছে শুধুমাত্র খারাপ আবহাওয়ার জন্যে। আবহাওয়ার উন্নতি হলেই আজ ফের হেলিকপ্টার উড়িয়েই নিয়ে যাওয়া হবে দুর্ঘটনাস্থলের দিকে। 

উল্লেখ্য, পূর্ব নেপালের দোলাখাং জেলার রোলওয়ালিং ভ্যালিতে অবস্থিত ইয়ালুং রি শৃঙ্গটি বেশ দুর্গম নয়। অনেকেই এখানে পর্বতাভিযানের প্রাথমিক অভিজ্ঞতা নিতে আসেন। ১৫ জন অভিযাত্রীদের এই দলটি সোমবার ভোর ৫টা নাগাদ শৃঙ্গের দিকে এগোতে শুরু করেছিল।  কিন্তু বেশ ক্যাম্পের কাছেই সোমবার সকল সাড়ে আটটা  নাগাদ এভেলেন্স নামে এবং অভিযানকে উড়িয়ে নিয়ে যায়. দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে উদ্ধারকারী আর একটি অভিযাত্রী দল রওনা হয়েছে। 



Loading

রাজ্যের মূল সমস্যা থেকে নজর ঘোরাতেই এসআইআর-এর জুজু দেখাচ্ছে তৃণমূল : সুকান্ত 

BLO দের  নিরাপত্তা সুনিশ্চিত করা উচিত নির্বাচন কমিশনেরই 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/১১/২০২৫ :  তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মূল সমস্যা থেকে অন্যদিকে চালিত করতে চাইছে সাধারণ মানুষকে, বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। 

সুকান্ত মজুমদার বলেন, “তৃণমূল মানুষের নজর অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে। তৃণমূল চাইছে মানুষ এখন এসআইআর নিয়ে ব্যস্ত থাকুক। কিন্তু এটাই তো আর রাজ্যের আসল সমস্যা নয়, পশ্চিমবঙ্গের মূল সমস্যা হলো বেরোজগার  বা বেকারত্ব। এছাড়া রাজ্যের আর এক সমস্যা হলো মহিলাদের সাথে অপরাধ। এই দুই মূল সমস্যা থেকে নজর ঘোরাতেই তৃণমূল এসআইআর নিয়ে শঙ্কা আশংকার কথা শোনাচ্ছে সাধারণ মানুষকে।”

সুকান্ত মজুমদার এদিন বলেন, “রাজ্যের আসল সমস্যা অল পশ্চিমবঙ্গ বেকার ও বেরোজগার হয়ে পড়েছে। এখানে মহিলাদের ধর্ষণ করা হয়. সেইসব সমস্যা থেকে নজর ঘোরাতেই তৃণমূল সরকার এসআইআর নিয়ে জূজূ দেখাতে চাইছে রাজ্যবাসীকে। 

রাজ্যে বিএলওদের নির্বিঘ্নে কাজ করা নিয়ে সুকান্তবাবু বলেন, ব্লক লেভেল অফিসারদের নিরাপত্তা দেওয়ার কাজ নির্বাচন কমিশনের। এই রাজ্যের বিএলওদের  নিরাপত্তা তাই নির্বাচন কমিশনেরই সুনিশ্চিত করা উচিত। তাঁদের যাতে চাপের মুখে কাজ করতে না হয়, সেটা দেখা উচিত কেন্দ্রীয় নির্বাচন কমিশনেরই।


Loading

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেই লড়াই হবে দিল্লীতে : অভিষেক 

CAA  নিয়েও সতর্ক করলেন অভিষেক 

আজ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/১১/২০২৫ :  “একজন বৈধ ভোটারের নামও  যদি বাদ যায় ভোটার লিস্ট থেকে, তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করতে আমরা দিল্লী যাবো। বৃহত্তর আন্দোলন করব।” বললেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

অভিষেক বলেন, “আমরা প্রথম থেকেই বলছি, একজন বৈধ ভোটারের নামও  যদি বাদ যায়, তাহলে সেই লড়াইটা তৃণমূল কংগ্রেস দিল্লীতে নিয়ে যাবে। যারা কেন্দ্রের পুতুলের মতো আচরণ করছে, যারা পশ্চিমবাংলাকে দাবিয়ে রাখতে চাইছে, বাংলায় কথা বলার জন্যে যারা পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সমান জায়গায় দেখাতে চাইছে, তারা কিন্তু বড়সড় একটা চ্যালেঞ্জের মুখে পড়বে।”

এদিন অভিষেক প্রশ্ন তোলেন, তিনি বলেন, “এসআইআর ঘোষণার পর পরই  যিনি মারা গিয়েছেন নির্বাচন কমিশনের তালিকায় সেই সব ভোটাররা কি বৈধ ? না অবৈধ ? আপনার কেউই সিটিজেন্টশীপ এমেন্ডমেন্ট শিবিরের শিকার হবেন না, তাহলেই আসামের মানুষদের মত পরিস্থিতি তৈরি হবে এই পশ্চিমবঙ্গেও। ইতিমধ্যেই এই রাজ্যে এসআইআর-এর আতঙ্কে একাধিক মানুষ আত্মহত্যা করেছেন। আমাদের একজোট হয়ে থাকতে হবে।” 



Loading

আজ থেকে বাংলায় শুরু হলো এসআইআর-এর কাজকর্ম 

আধিকারিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই গেলো 

আজ খবর (বাংলা) [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/১১/২০২৫ : আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হল এসআইআর-এর কাৰ্যকলাপ। পশ্চিমবঙ্গ সমেত দেশের মোট ১২টি রাজ্যে আজ থেকেই শুরু হয়েছে এসআইআর-এর কাজকর্ম।

পশ্চিমবঙ্গে যাঁরা ব্লক লেভেল অফিসার হিসেবে কাজ করছেন, গতকালই তার ট্রেনিং শেষ হয়ে গিয়েছে। আজ থেকে বিএলও  আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কাজ করছেন। কিভাবে দুই ফর্ম ভর্তি করতে হবে তার নিয়ম কানুন জানিয়ে আসছেন। এরপর ঐ  বিএল আধিকারিকরা কোন কোন দিন বাড়িতে আসবেন সেটা জানিয়ে দেবেন। মোট তিনবার এই বিএলও-দের বাড়িতে বাড়িতে আসতে হতে পারে। 

এর আগে এসআইআর-এর কাজ হয়েছিল ২০০২ সালে , সুতরাং যাঁদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল, তাঁদের আর নতুন করে কোনো তথ্য প্রমান জমা দিতে হচ্ছে না। তবে যাঁদের নাম ছিল না, তাঁদের জন্যে এগারো দফার মধ্যে যে কোন একটা প্রমাণ জমা দিতে হবে (যা ইতিমধ্যেই প্রচার মাধ্যমে বার বার জানানো হয়েছে)।  যাঁদের নাম ছিল, তাঁদেরকে শুধুমাত্র নতুন ও সাম্প্রতিককালের দুটি ফটোগ্রাফ জমা দিতে হবে।

রাজ্যে ব্লক লেভেল আধিকারিকদের ট্রেনিং শেষে গতকালই সমস্ত ফর্ম এবং পরিচয়পত্র প্রদান করা হয়েছে। তাঁরা এগুলিই বাড়িতে বাড়িতে নিয়ে যাবেন। তবে এই আধিকারিকরা নিজেদের নিরাপত্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। এই আধিকারিকদের রাজনৈতিক দলগুলির হুমকির মুখে পড়তে হয়েছে ইতিমধ্যেই। তাই এঁরা নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও এই ব্যাপারে নির্বাচন কমিশন রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের ওপরেই ভরসা করছে বলে জানিয়ে দিয়েছে।  তবু এসআইআর-এর কাজ করতে কোনো বিএল একা কোনো বাড়িতে যাবে না বলে জানিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।  এই ব্যাপারে  সাধারণ মানুষকেই সহযোগিতা করার কথা বলা হয়েছে। 


Loading

ইন্ডি মহাজোটের আছে তিন বাঁদর,, পাপ্পু , টাপ্পু, আপ্পু 

বিপক্ষ মহাজোটকে ব্যাপক কটাক্ষ যোগী আদিত্যনাথের 

আজ খবর (বাংলা), [রাজনীতি] দ্বারভাঙা, বিহার, ০৩/১১/২০২৫ :    ইন্ডি মহাজোটকে সমালোচনার নামে রীতিমত ব্যঙ্গ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। তিনি মহাজোটের তিন নেতাকে ‘তিন বাঁদর’  বলে কটাক্ষ করলেন। 

এদিন বিহারে রাজনৈতিক কর্মসূচিতে এসে যোগী আদিত্যনাথ ইন্ডি মহাজোটের তিন নেতাকে তিন বাঁদর  বলে উল্লেখ করেন। এই তিন নেতা হলেন কংগ্রেসের রাহুল গান্ধী, রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। এই তিন নেতাকে কটাক্ষ করে যোগী আদিত্যনাথ পাপ্পু  আপ্পু আর টাপ্পু নামে অভিহিত করেন। 

যোগী আদিত্যনাথ বলেন, “গান্ধীজির কাছে যেমন তিনটি বাঁদর  ছিল, যারা কখনোই খারাপ কিছু দেখতো না, খারাপ কিছু শুনতো না এবং খারাপ কিছু বলতো না। ঠিক তেমনি ইন্ডি মহাজোটের কাছে রয়েছে তিন বাঁদর।  এরা হল পাপ্পু অর্থাৎ রাহুল গান্ধী, টাপ্পু  অর্থাৎ তেজস্বী যাদব এবং আপ্পু অর্থাৎ অখিলেশ যাদব। এরা বিহারের প্রকৃত উন্নয়নের ক্ষেত্রে কখনোই কিছু দেখতে পারেন না,শুনতে পারেন না এবং বলতেও পারেন না।”


Loading

বিশ্বকাপ জয় : শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটাররা 

শেফালী ভার্মাকে মনে রাখবে ক্রিকেট বিশ্ব 

ছবি : ষ্টার টিভির সৌজন্যে 

আজ খবর (বাংলা), [খেলা]  , নতুন দিল্লী, ভারত ০৩/১১/২০২৫ : ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বজয়কে ঘিরে উন্মাদনা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট মহলে এমনকি গোটা দেশে। দক্ষিণ আফ্রিকায় মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটে জয়লাভের জন্যে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং  প্রাক্তন ভারতীয়  ক্রিকেটাররা।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মদনলাল বলেন, “হরমণপ্রীতের অধিনায়কত্ব অসাধারণ, তবে আমি তাঁকে বলব তিনি যেন নিজের আবেগকে  নিয়ন্ত্রণে রাখেন। খেলার সময় তাঁর একাগ্রতা দেখার মত। এই বিশ্বকাপে তাঁকে ভারতীয় দলে অতিরিক্ত দায়িত্ব নিয়ে খেলতে হয়েছে।”

বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে ব্যাটিং করতেপাঠিয়েছিল।  ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানা এবং শেফালী ভার্মার জুটির সেঞ্চুরি দলকে আলাদা শক্তি যোগায়। শেফালী ৭৮ বলে ৮৭ রান করেন। স্মৃতি ৫৮ বলে ৪৫ রান তোলেন। জেমাইমা রড্রিগেজের ৩৭ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস ভারতকে আরও অক্সিজেন যোগায়। শেষমেশ ভারত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে মোট ২৯৮ রান তুলতে সমর্থ হয়. দক্ষিণ আফ্রিকার হয়ে আয়বঙ্গ খোকা সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন, তিনি ৫৮ রান দিয়ে ৩টি উইকেট তুলে নিয়েছিলেন। 

এরপর রান তাড়া করতে নামে দক্ষিণ আফ্রিকা।  ব্যাট হাতে প্রথমেই দক্ষিণ আফ্রিকা ৫০ রান তুলে নেয়. তবে ভারতের দীপ্তি দক্ষিণ আফ্রিকার দুই সেট উইকেট তুলে নেন। আর তাতেই ভীত নড়ে যায় দক্ষিণ আফ্রিকার। শেফালীও দুটি উইকেট তুলে নেন মাত্র ৩৬ রান দিয়ে। শেষ পর্যন্ত ২৪৬ রানে দক্ষিণ আফ্রিকাকে বেঁধে রেখে দেয় ভারত এবং ২০২৫ বিশ্বকাপ পকেটে পুরে  নেয়। ভারতীয় মহিলা দলের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে হ্যাট্রিক করল ভারত। আজ গোটা দেশ শুভেচ্ছা জানাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। দেশকে গর্বিত করেছে এই মহিলা ক্রিকেট দল। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor