Aaj Khabor

কমিশনের অনলাইন ফর্ম ভর্তি করতে গিয়ে নাজেহাল রাজ্যবাসী 

ফর্ম ৮ ঠিকমত কাজ করছে কি ? প্রশ্ন সাধারণ মানুষের 

আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/১১/২০২৫ :  এবারঅনলাইনে এনুমারেশন  ফর্ম ভর্তি করা শুরু হয়েছে এমন খবর নির্বাচন কমিশন মারফত জানা গেলেও, সেই ফর্ম ঠিকমত ভর্তি করতে নানারকম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে এবং তা নিয়ে বিস্তর অভিযোগ উঠতে শুরু করেছে রাজ্য জুড়ে। 

গত ৪ তারিখ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর। নির্বাচন কমিশনের নির্দেশে বাড়িতে বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে গেলেই কমিশনের পোর্টাল জানতে চাইছে মোবাইল নম্বর ভোটার কার্ডের সাথে যুক্ত আছে কিনা। বেশিরভাগ মানুষেরই মোবাইল ফোন নম্বর আধার কার্ডের সাথে যুক্ত থাকে। ভোটার কার্ডের সাথে নয়। 

এক্ষেত্রে ভোটার কার্ডের সাথে  মোবাইল নম্বর যুক্ত না থাকলে ৮ নম্বর ফর্ম ভর্তি করে লগ ইন করতে বলছে। আর এখানেই বিপত্তি দেখা দিচ্ছে। হয় ঠিক মত ওটিপি আসছে না, অথবা ওটিপি আসলেও লগ ইন করার ক্ষেত্রে ব্লক দেখাচ্ছে, অর্থাৎ ৮ নম্বর ফর্ম ভর্তি করা যাচ্ছে না ঠিক মত।  যার ফলে মূল ফর্মে লগ ইন করাই যাচ্ছে না।  আর এর ফলেই ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। অনলাইনে ফর্ম ভর্তি করতে গিয়ে  রীতিমত নাজেহাল হতে হচ্ছে। এই সমস্যাগুলির দ্রুত সমাধান চাইছেন রাজ্যের সাধারণ মানুষ। 


Loading

শিশুকন্যার সর্বনাশ করল তার নিজেরই দাদু , গ্রেপ্তার ১

শিশুটিকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না 

আজ খবর (বাংলা), [রাজ্য] তারকেশ্বর, হুগলী, ০৯/১১/২০২৫ :  নিজের দাদুই সর্বনাশ করে দিল তারকেশ্বরের এক শিশুকন্যার।  রক্তাক্ত অবস্থায় একটি নালা থেকে উদাহর করা হয় ঐ  শিশুটিকে। গ্রেপ্তার করা হয়েছে তার দাদুকে। 

তারকেশ্বরের স্টেশনের কাছেই মশারির মধ্যে ঘুমিয়ে ছিল ঐ  শিশুকন্যা।  তার পরিবারের সদস্যরা ছিল কাছাকাছিই। তবু সেই শিশুকন্যাকে মশারি কেটে নির্জন জায়গায় নিয়ে চলে যায় এক প্রৌঢ় ব্যক্তি। ঐ  ব্যক্তি সম্পর্কে ঐ  শিশু কন্যার দাদু বলে জানা গিয়েছে।  ঐ  শিশুটির ওপর ব্যাপক অত্যাচার চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। তার গাল কামড়ে দেওয়া হয়েছিল।  তাকে যখন তারকেশ্বরের একটি নালা থেকে উদ্ধার করা হচ্ছিল, তখন তার শরীর রক্তে ভেসে যাচ্ছিল।

সম্ভবত ঐ  শিশু কন্যাকে ধ*র্ষণ করা হয়েছিল। শিশুটির যৌ*নাঙ্গ থেকে রক্তপাত হচ্ছিল।   বোঝা যাচ্ছিল যে তার ওপর অত্যাচার করা হয়েছিল।  শিশুটিকে প্রথমে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তার শারীরিক পরীক্ষার পর ছেড়ে দেওয়া হয়। তারপর তাকে চন্দন নগর হাসপাতালে ভর্তি করি হয়েছে, সেখানেই তার চিকিৎসা চালানো হয়েছে।  ঐ  শিশুটির দাদুকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে। 

এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। রাজ্য সরকারের বিরধিতা করে বিক্ষোভ দেখায় বিজেপি। 


Loading

‘বাংলার মাটি, বাংলার জল’ নয় দার্জিলিংয়ের  স্কুলগুলিতে 

দার্জিলিং পাহাড় বাকি রাজ্যের থেকে আলাদা : জিটিএ 

আজ খবর (বাংলা), [রাজ্য], দার্জিলিং, পশ্চিমবঙ্গ, ০৮/১১/২০২৫ :  ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি দার্জিলিং এর স্কুলে স্কুলে গাওয়া হবে না বলে জানিয়ে দিলেন জিটিএ প্রধান অনীত থাপা।. 

পশ্চিমবঙ্গ সরকার একটি অধ্যাদেশ জারি করে বলেছে যে রাজ্যের  নিম্ন থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত প্রত্যেক স্কুলে জাতীয় সংগীতের আগে ‘বাংলার মাটি,বাংলার জল’ গানটি গাইতে হবে প্রার্থনা সঙ্গীত হিসেবে। দার্জিলিং শহরে এই অধ্যাদেশ নিয়ে জল্পনা চলছিল। গতকাল জিটিএ থেকে বলা হয়েছে, “রাজ্য সরকারের এই অধ্যাদেশ বলবৎ করা হবে না দার্জিলিং পাহাড়ে।  এখানে জাতীয় সংগীতের আগে বিভিন্ন স্কুলে যেভাবে আগে অন্যান্য প্রার্থনা সঙ্গীত গাওয়া হত, সেভাবেই  ঐ গানগুলি গাওয়া হবে। সুতরাং জিটিএ অঞ্চলে রাজ্য সরকারের এই অধ্যাদেশ বলবৎ হবে না।” 

কারন হিসেবে জিটিএর তরফ থেকে বলা হয়েছে, “যেহেতু পাহাড়ের ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি আলাদা, যেহেতু দার্জিলিঙের মানুষ প্রতিটি ধর্ম ও ঐতিহ্যকে সম্মানের সাথে দেখে,  যেহেতু দার্জিলিঙের মানুষের স্বতন্ত্র মূল্যবোধ রয়েছেএবং  জিটিএ দার্জিলিং পাহাড়ে  সায়ত্ব শাসন চালায়, তাই এই গানটিকে পাহাড়ের স্কুলগুলিতে গাওয়া হবে না।” 


Loading

রিচাকে কুর্নিশ শিলিগুড়ি শহরের 

বিশ্বজয় করে ঘরের মেয়ে ফিরল ঘরে 

আজ খবর (বাংলা), [খেলা], শিলিগুড়ি, দার্জিলিং, ০৮/১১/২০২৫ :  বাগডোগরা বিমানবন্দরে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় উষ্ণ অভিনন্দন জানানো হল শিলিগুড়ির ঘরের মেয়ে তথা ভারতীয় মহিলা বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য রিচা ঘোষকে। 

মহিলাদের বিশ্বকাপ জয় করে ঘরের মেয়ে রিচা গতকালই তাঁর ঘরে অর্থাৎ শিলিগুড়িতে ফিরেছেন। তাঁর ঘরে ফেরার অপেক্ষায় ছিল শিলিগুড়ির আমি জনতা। তাঁর বিমান বাগডোগরার মাটি ছুঁতেই বিপুল হর্ষে  মেতে ওঠেন তাঁরা।  বিমান বন্দরের বাইরে আসতেই ‘রিচা রিচা’ স্লোগান উঠলো। ফুলের বৃষ্টি এবং উষ্ণ অভিনন্দন দিয়ে একটা সুন্দর শোভাযাত্রা করে বিমানবন্দর থেকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয় বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে।

এদিন শিলিগুড়ির মেয়র গৌতম দেব রিচাকে অভিনন্দন জানিয়েছেন।  আজ শিলিগুড়ি সরকারিভাবে রিচাকে সংবর্ধনা দেবে। তাঁকে শুভেচ্ছা জানাবেন অন্যান্য বুদ্ধিজীবী ব্যক্তিত্বরাও। 

রিচা নিজেও যেন বিভোর হয়ে রয়েছেন বিশ্বকাপ জয় করে।   তবে শিলিগুড়িতে এতো মানুষ তাঁকে স্বাগত জানাবেন, শুভেচ্ছা জানাবেন, তা জানা ছিল না রিচার। শুভেচ্ছার বন্যা দেখে তিনি নিজেও কিছুটা চমকে গিয়েছেন বলে জানালেন। তবে বিশ্বকাপ জয়ী দলের সদস্য থাকতে পেরে তিনি যে আপ্লুত সেকথাও গোপন করেন নি তিনি। 

দীর্ঘ দিন ধরেই ক্রিকেট খেলছেন রিচা ঘোষ. তাঁর নামটা একজন খেলোয়াড় হিসেবে পরিচিত শিলিগুড়ি শহরে অনেক আগে থেকেই। সেই শিলিগুড়ি শহরকে বিশ্বকাপ জয়ের গর্বে গর্বিত করেছেন রিচা ঘোষ।   দেখে নেওয়া যাক, মহিলা বিশ্বকাপে রিচা ঘোষের অবদান কতখানি ?   রিচা বিশ্বকাপের ম্যাচগুলোতে মোট ২৩৫ রান তুলেছেন। তাঁর গড় রান ৩৯.১৬; তাঁর ঝুলিতে  রয়েছে একটি হাফ সেঞ্চুরি এবং সর্বোচ্য ৯৪ রানের একটি অসাধারণ ইনিংস (দক্কিন আফ্রিকার বিরুদ্ধে) ।  তাঁর স্ট্রাইক রেট হলো ১৩৩. এই সাফল্যই গর্বিত করেছে শিলিগুড়ি তথা সমগ্র ভারতবর্ষকে। 


Loading

বাংলাদেশিরা ঠিক করবে কোন রাজ্যে কে মুখ্যমন্ত্রী হবেন ? প্রশ্ন অমিত শাহর  

বিহারে ১৪ তারিখ সকল ১১টার  মধ্যেই রাহুল গান্ধী ও লালু প্রাসাদ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে : অমিত শাহ 

আজ খবর (বাংলা), [রাজনীতি], বেতিয়া, বিহার, ০৬/১১/২০২৫ :  বিহারের বেতিয়ায় একটি নির্বাচনী জনসভায় কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়ে দেশে অবৈধভাবে বসবাসকারী মানুষ ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তোপ  দাগলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বেতিয়ার জনসভা থেকে অমিত শাহ এদিন জানিয়ে দেন যে দেশে একজনও অবৈধ অনুপ্রবেশকারীকে বসবাস করতে দেওয়া হবে না। তিনি বলেন, “আপনারা আমাকে বলুন দেশের ভোটার লিস্ট থেকে বাংলাদেশিদের নাম বাদ  দেওয়া উচিত কি উচিত নয় ?  চার মাস আগে রাহুল বাবা  ‘অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা’ শুরু করেছিলেন। সেই সময় তিনি মন্তব্য করেছিলেন আমাদের দেশের ভোটার লিস্টে অনুপ্রবেশকারীদের নাম থাকা উচিত।  আমি জানতে চাই বাংলাদেশিরা কি ঠিক করবে আমার দেশের কোনো রাজ্যে কে মুখ্যমন্ত্রী হবেন ?  আমি জানি না উনি (রাহুল গান্ধী) কতগুলো সাংবাদিক বৈঠক এখানে করেছেন, কিন্তু বিজেপিকর্মীরা এখানে ভোটার লিস্ট থেকে বাংলাদেশিদের নাম বাদ  দেওয়ার কাজ চালিয়ে যাবেন।”

এদিন সাংবাদিকদর প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেন, “আপনারা কি জানতে চাইছেন আগামী ১৪ই নভেম্বর কি হবে ? আমি বলছি সেদিন সকাল ৮টায়  গণনা শুরু হবে এবং সকাল ১১টার  মধ্যেই রাহুল গান্ধী এবং লালু প্রাসাদ যাদব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।  এনডিএ তথা মোদীজি ও নীতিশ কুমারের নেতৃত্বে বিহারে নতুন সরকার গঠন করা হবে।” এদিন বিপক্ষ মহাজোটকে নানাভাবে কটাক্ষ করতে ছাড়েন নি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। 


Loading

মধ্য এশিয়া জুড়ে ব্যাপক ভূকম্পন 

চলতি শতকে ৮০০রও বেশি ভূমিকম্প বিশ্ব জুড়ে 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], কাবুল, আফগানিস্তান, ০৬/১১/২০২৫ :  মধ্য এশিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে আজ ভূমিকম্প অনুভূত হয়েছে। কেঁপে উঠেছে সমগ্র আফগানিস্তান, পাকিস্তান এবং চীনের ঝিনঝিয়াঙ প্রদেশ। 

মধ্যরাত্রে ৩:৪০ নাগাদ আফগানিস্তানের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।  ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়া  এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪.৪; ভুকম্পনের তীক্ষ্ণতা ছিল অত্যন্ত বেশি। মধ্যরাত্রে ভূমিকম্প হওয়ায় বেশ কিছুটা ক্ষয়ক্ষতির মুখে পড়েছে আফগানিস্তান। এই ভূমিকম্পে উত্তর আফগানিস্তানে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।  সহস্রাধিক মানুষ আহত হয়েছেন।

ভূকম্পন অনুভূত  হয়েছে পাকিস্তানের বিভিন্ন জায়গায়। ইসলামাবাদ সূত্রে জানা গিয়েছে  মধ্যরাত্রে আড়াইটা নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়েছে পাকিস্তানে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৩, ভূপৃষ্ঠ থেকে ২৪০ কিলোমিটার গভীরে ঘটেছে ভূমিকম্প।  নভেম্বর মাসের ১ তারিখেও পাকিস্তানে ব্যাপক ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৬; তবে আজকের ভূমিকম্পে কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে বালুচিস্তান থেকে । 

ভূমিকম্প হয়েছে চীনের ঝিনঝিয়াং প্রদেশেও। এখানে আজ ভোর সাড়ে ৬টা  নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের  মাত্রা ছিল ৪.৭; গত রবিবার অর্থাৎ অক্টবর মাসের ২৬ তারিখে সমগ্র চিনে ভূমিকম্প হয়েছিল, যার মাত্রা ছিল ৪.৯ ; আজকের ভূমিকম্পে চিনে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেই খবর এখনও  এসে পৌঁছায় নি। 

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি শতকে এখনো পর্যন্ত রিখটার স্কেলে ৬ বা তার বেশি মাত্রা বিশিষ্ট ভূমিকম্পের সংখ্যা গোটা বিশ্বে ৮০০র বেশি বলে জানা যাচ্ছে। অর্থাৎ বর্তমানে গোটা পৃথিবীই  ভূমিকম্প প্রবণ  হয়ে উঠেছে। এর দোলে প্রাকৃতিক ক্ষয়ক্ষতি বাড়ছে। 


Loading

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে ফিরলেন পন্থ  ও আকাশদীপ 

মোট ২টি টেস্ট, ৩টি ওয়ান ডে এবং ৫টি টি২০ খেলা হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 

আজ খবর (বাংলা), [খেলা] মুম্বই , মহারাষ্ট্র, ০৬/১১/২০২৫ :  ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের জন্যে ভারতীয় দল ঘোষণা করা হল। দলে ফিরলেন উইকেট কিপার তথা ব্যাটার ঋষভ পন্থ ও পেসার আকাশ দীপ। 

আইসিসি টেস্ট ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ান দক্ষিণ আফ্রিকার সাথে দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারত, আর প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ১৪ই নভেম্বর থেকে।  প্রথম টেস্ট ম্যাচটিখেলা হবে কলকাতার ইডেন গার্ডেনসে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলা হবে আসামের গুয়াহাটির এসিএ  স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলা হবে ২২ থেকে ২৬ নভেম্বরের মধ্যে। 

ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব করবেন শুভমন গিল, সহ অধিনায়ক তথা উইকেট কিপার ঋষভ পন্থ।   এছাড়াও দলে থাকছেন যশস্বী জয়সোয়াল, কে এল রাহুল, সাই  সুদর্শন, দেবদত্ত পাদিক্কাল, ধ্রুব  জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত  বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও আকাশ দীপ। 

টেস্ট ম্যাচ ছাড়াও ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩টি  ওয়ানডে এবং ৫টি টি২০ ম্যাচ খেলবে টেস্ট ম্যাচের পর সেই ম্যাচগুলি শুরু হবে। ভারতীয় এ দলের অধিনায়কত্ব করছেন তিলক ভার্মা, সহ অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার। 


Loading

দিল্লী থেকে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ৩ সদস্যের বিশেষ দল

ভোটার লিস্ট রিভিউ  শুরু হবে উত্তর বঙ্গ থেকে 

আজ খবর (বাংলা) [দেশ], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/১১/২০২৫ :  দিল্লী থেকে ৩ সদস্যের একটি বিশেষ দল পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।  এই রাজ্যে এসআইআর -এর কাজ কেমন চলছে তা প্রত্যক্ষ করতেই এই বিশেষ দলটি পশ্চিমবঙ্গে আসছেন  বলে জানা গিয়েছে। 

আজ ৫ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত তিনজনের এই বিশেষ দল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যাবেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর-এর কাজ কেমন চলছে তা দেখবেন।  কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই বিশেষ দলটিকে নেতৃত্ব দেবেন ডেপুটি ইলেকশন কমিশনার শ্রী জ্ঞানেশ ভারতী।  এছাড়াও ঐ  দলে আছেন প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী এস বি যোশী  ও ডেপুটি সেক্রেটারি শ্রী অভিনব আগরওয়াল। 

প্রাথমিকভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই বিশেষ দলটি জলপাইগুড়ি, আলিপুর দুয়ার ও কোচবিহারে যাবেন এবং ভোটার লিস্ট রিভিউ করে দেখবেন।  কেন্দ্রীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু করেছে। এই কাজে মোট ৮০ হাজার ব্লক লেভেল অফিসারকে নামানো হয়েছে। এই অফিসারেরা গতকাল থেকেই এই রাজ্যে কাজ করতে শুরু করে দিয়েছেন।  এই কাজে এই রাজ্যে মোট ৬৫৯ টি হেল্পডেস্ক তৈরি করা হয়েছে। 

নির্বাচন কমিশনের কাজ বিএলওরা শেষ করবেন আগামী মাসের ৪ তারিখে। এর মধ্যে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে অন্তত তিনবার করে যাবেন এই আধিকারিকরা। রাজ্যের ভোটার লিস্টে সংযোজন ও বিয়োজনের কাজ করবেন তাঁরা। 


Loading

প্রাক্তন নকশাল নেতারা বর্তমান নেতাদের আত্মসমর্পন করতে বলছেন 

সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা হচ্ছে মাওবাদীদের 

আজ খবর (বাংলা), [দেশ] রায়পুর, ছত্তিসগড়, ০৫/১১/২০২৫ :  প্রত্যেকদিন দেশের বিভিন্ন প্রান্তে মাওবাদী বা নকশালদের একটু একটু করে ঘিরে নিচ্ছে নিরাপত্তা বাহিনী।  বর্তমান নকশাল নেতাদের আত্মসমর্পনের পরামর্শ দিলেন প্রাক্তন নকশাল নেতারা। 

২০২৬ সালের মার্চ মাসের মধ্যেই দেশ থেকে মাওবাদকে শূন্য করার ডাক দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ.। সেই অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছে এই নিরাপত্তা বাহিনী। এই বাহিনীর মধ্যে আছেন পুলিশ আধিকারিক, আধা সামরিক বাহিনীর জওয়ান, সেনাবাহিনীর একাংশ ও গোয়েন্দা বিভাগ। এঁরা একত্রে ‘নিরাপত্তা বাহিনী’ হিসেবে কাজ করছেন। উন্নত অস্ত্র শস্ত্র রয়েছে এঁদের কাছে। দেশকে  মাওবাদী মুক্ত করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রীর দপ্তর এই ব্যাপারে নিরাপত্তা বাহিনীকে খোলা  ছেড়ে দিয়েছেন। 

চলতি বছরে অমিত শাহের দেশকে মাওবাদী মুক্ত করার নির্দেশ পেয়েই ঝাঁপিয়ে পড়েছিল নিরাপত্তা বাহিনী। সেই কাজ এখন সাফল্যের সাথে শেষ হতে চলেছে। ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ঝাড়খন্ড, বিহার এবং দেশের বিভিন্ন প্রান্তে থাকা নক্সাল নেতাকর্মীদের আত্মা সমর্পন করতে বলা হয়েছে। তার পরিবর্তে এই নেতা কর্মীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার আয়োজন করা হয়েছে। চাকরি দেওয়া হচ্ছে। অর্থ সাহায্য দেওয়া হচ্ছে, এছাড়াও অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছে।  এখনও  পর্যন্ত বহু নকশাল নেতা কর্মী সরকারের কাছে আত্মসমর্পন করেছেন। 

যাঁরা আত্মসমর্পন না করে রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধরতে মনস্থ হয়েছেন, তাঁদের মধ্যেকেউ হয়ত গ্রেপ্তার হয়েছেন, আবার কেউ এনকাউন্টারের শিকার হয়েছেন।  মাওবাদী বা নক্সাল প্রাক্তন নেতারা বর্তমান নেতাদের পরামর্শ দিয়েছেন যাতে তাঁরাও আত্মা সমর্পন করেন, অস্ত্র ত্যাগ করেন এবং সমাজের মূল স্রোতে ফিরে আসেন। কেননা যে স্বপ্ন দেখে বা যে উদ্দেশ্যে এই নকশাল নেতারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, সেই উদ্দেশ্যপূরণ  থেকে এখন বহুদূরে রয়েছে তাঁদের সংগ্রাম।  তাছাড়া এই মুহূর্তে সরকারের যা নীতি তাতে অস্ত্র হাতে নিয়ে এই  সংগ্রাম চালানো যাবে না। প্রাক্তন নকশাল নেতারা মনে করেন  গুলি খেয়ে মরার থেকে সমাজের মূল স্রোতে থাকা উচিত হবে।


Loading

এসআইআর চালু হতেই আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা : শুভেন্দু 

“এক ইঞ্চি জমিও ছাড়া  হবে না”

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/১১/২০২৫ :  রাজ্যে এসআইআর নিয়েই বেশ কিছু অভিযোগ জানাতে আজ রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

এসআইআরের কাজ করতে গিয়ে কয়েকটি জায়গা থেকে বার্থ সার্টিফিকেট নিয়ে সমস্যার অভিযোগ আসছিল। এই নিয়ে রাজ্যের বিরোধ দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “কোনো ভাবেই এক ইঞ্চি জমিও ছাড়া হবে না।” জন্মের শংসাপত্র নিয়ে বেশ কিছু অভিযোগ জানাতে আজ রাজ্য নির্বাচন কমিশনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 

রাজ্যে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী।  এই ব্যাপারে তিনি রাজ্য নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়ে এসেছেন।  রাজ্যে এসআইআর নিয়ে বঙ্গ বিজেপি একটি হেল্প লাইন নম্বর চালু করেছে জনসাধারণের জন্যে। আজ শুভেন্দু অধিকারী সেই খবরটিও দিলেন সাংবাদিকদের। 

এসআইআর এর কাজ রাজ্যে শুরু হতেই বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার খবর আসতে  শুরু করেছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তিনি এই অভিযোগ তুলে ধরেন রাজ্য নির্বাচন কমিশনের সামনে। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor