আজ খবর (বাংলা), [রাজ্য] শীতলকুচি, কোচবিহার, ৩০/০১/২০২৬ : ওভারলোডেড একটি ডাম্পারের ভারে ভেঙে পড়লো আস্ত একটা সেতু, ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার শীতলকুচি গ্রামের কাছে বারোমাসি এলাকায়।
শীতলকুচি লালবাজার গ্রাম পঞ্চায়েতের বারোমাসি এলাকায় একটি মালবাহী ডাম্পারের ভারে ভেঙে পড়ল গিরিধারী সেতু। এই ঘটনায় বেশ উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে একটি ডামপার শীতলকুচি থেকে সিতাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। ব্রীজে ওঠার মুখেই আচমকাই সেই সেতুটি ভেঙে পড়ে। ডাম্পার শুদ্ধ সেতুটি নিচে নেমে যায়। এই ঘটনাটি দেখতে প্রচুর মানুষ সেখানে ভীড় করে।
এদিকে স্থানীয় মানুষরা জানান, দীর্ঘদিনের পুরনো এই গিরিধারী সেতুটি একেবারেই দুর্বল হয়ে পড়েছিল। তবে সেতুটি দুর্বল হয়ে পড়লেও সতর্কীকরণ বা নিষেধাজ্ঞার কোনো রকম নোটিশ কিন্তু টাঙিয়ে দেওয়া হয়নি ওই ব্রীজে। ফলে ক্ষোভ জন্মেছে সাধারণ মানুষের মধ্যে।
ভোটে দাঁড়ানোর প্রস্তাব আর চার কোটি টাকা দিতে চেয়েছিল ওরা
আজ খবর (বাংলা), [রাজ্য], পানিহাটি,উত্তর ২৪ পরগনা,৩০/০১/২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন আর জি কর হাসপাতালের নির্যাতিতা মেডিকেল ছাত্রী অভয়ার বাবা ও মা।
আগামীকাল ব্যারাকপুর আনন্দপুরি মাঠে কর্মীসভা করতে আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন অভয়ার বাবা-মা। তাদের বক্তব্য অমিত শাহর সঙ্গে দেখা করে তাঁরা জানাতে চান সিবিআই ঠিকঠাক ইনভেস্টিগেশন করছেন না। তাঁরা চান সিবিআই যথাযথভাবে কাজ করুক এবং তাঁদের মেয়ের ওপর যারা অত্যাচার করেছিল তাদের খুঁজে বের করুক। এছাড়াও তৃণমূল সরকারের দুর্নীতি নিয়েও অভিযোগ জানাবেন তাঁরা।
অভয়ার বাবা-মা সাংবাদিকদের বলেন, “আমরা এখনঁও আশাবাদী, আমাদের আশাবাদী থাকতেই হবে। আমরা মনে করি বিচার এখনো পুরো হয় নি, এই বিচার আমরা গ্রহণ করি না। আদালত কক্ষে আমাদের প্রবেশাধিকার ছিল না। সাক্ষীর সাক্ষ্যেও ছিল পরস্পর বিরোধী কথাবার্তা। বন্ধ ঘরে শুনানি হয়েছিল, আমাদের প্রবেশ করার অনুমতি দেওয়াও হয় নি। আমরা অমিত শাহের সাথে দেখা করে এটাই বলতে চাই যে সিবিআই ঠিকমত তদন্ত করে নি। তারা যদি ঠিকমত তদন্ত করতো, তাহলে এতদিনে সত্যিটা সামনে আসতো। মাত্র একজন দোষী সাব্যস্ত হত না।”
এদিন অভয়ার বাবা মা অভিযোগ করেন রাজ্যের বেশ কিছু রাজনৈতিক দল তাঁদেরকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছে। তাঁরা সে সব প্রত্যাখ্যান করেছেন । ওরা চার কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তাও তাঁরা প্রত্যাখ্যান করেছেন। তাঁরা আর কিছুই চান না, তাঁরা শুধু চান তাঁদের মেয়ের অপরাধীরা যেন শাস্তি পায়।
Aaj Khabor Desk, Panihati, North 24 Parganas, 30/01/2026 : The parents of Abhaya, the medical student allegedly assaulted at RG Kar Hospital, have expressed their desire to meet Union Home Minister Amit Shah during his visit to Barrackpore on January 30. They want to convey their dissatisfaction with the CBI investigation, alleging it has not been conducted properly and has failed to uncover the full truth or identify all those responsible for their daughter’s suffering. They also plan to raise allegations of corruption against the Trinamool Congress government. Abhaya’s parents said they still hope for justice, claiming the trial process lacked transparency and fair access. They further revealed that several political parties offered them money and assembly election tickets, which they firmly rejected, stating their only demand is punishment for the culprits.
আজ খবর (বাংলা) [রাজ্য], রানাঘাট, নদীয়া, ৩০/০১/২০২৬ : মর্মান্তিক পথ দুর্ঘটনা, লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধর, এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রানাঘাটে.
নদীয়ার রাণাঘাট শহর সংলগ্ন জগপুর রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। শুক্রবার দুপুরে আনুলিয়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। মৃতের নাম চন্দ্রনাথ বর্মন (৬৫), বাড়ি রাণাঘাট থানার লোকনাথ নগরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইকেল নিয়ে রাণাঘাটের দিকে যাওয়ার সময় পায়রাডাঙ্গার দিক থেকে আসা একটি লরি তাঁকে ওভারটেক করার চেষ্টা করে। সেই সময় ধাক্কা লেগে তিনি রাস্তায় পড়ে যান এবং লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
ঘটনার পর পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে। জানা গিয়েছে, এফসিআই-এর চাল বোঝাই ওই লরিটি গোডাউন থেকে রাণাঘাটের দিকে যাচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ভোটার তালিকায় নাম বা তথ্যের গরমিল নিয়ে এতদিন সাধারণ মানুষকেই শুনানিতে ডাকতেন তিনি। কিন্তু এবার সম্পূর্ণ উল্টো ছবি। নিজের ও পরিবারের নামের অসঙ্গতির অভিযোগে শুনানির নোটিশ পেলেন খোদ দাঁতন–২ ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য। ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলে শুরু হয়েছে তীব্র শোরগোল।
বিষয়টি আরও চমকপ্রদ কারণ, অভিরূপ ভট্টাচার্য নিজেই পদাধিকার বলে নির্বাচন কমিশনের আধিকারিক (এআরও)। অথচ শুক্রবার তাঁকে কলকাতার বেলেঘাটায় হাজির হয়ে শুনানিতে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন সেখানকার এআরও বিজনকুমার সরকার। সমস্যা হল, ওই দিনই দাঁতনে প্রায় ২০০ জন সাধারণ মানুষের ভোটার তালিকা সংক্রান্ত শুনানি নেওয়ার কথা রয়েছে বিডিওর। ফলে কলকাতায় গিয়ে নিজের শুনানিতে যোগ দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
বিডিও জানিয়েছেন, তাঁর বাবা ভারত সরকারের প্রাক্তন পদস্থ আধিকারিক এবং মা বিএসএনএল-এর অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। ২০০২ সাল থেকেই তাঁদের নাম ভোটার তালিকায় রয়েছে। তা সত্ত্বেও এই তলব নিয়ে প্রশ্ন উঠছে। বর্তমানে কলকাতা থেকে বহু দূরে দাঁতনে কর্মরত এই ডব্লিউবিসিএস অফিসার গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। নিজের ব্লকের প্রশাসনিক দায়িত্ব সামলাতে সামলাতেই এবার নিজের ঠিকানায় আসা ‘সমন’ নিয়ে বিব্রত অভিরূপবাবু—যা প্রশাসনের অন্দরেও আলোচনার কেন্দ্রে।
Aaj Khabor Desk, Dantan, West Medinipur, 30/01/2026 : A controversy has erupted in West Midnapore’s Dantan after allegations of discrepancies in the voter list led to an unusual development—the Block Development Officer (BDO) of Dantan-2, Abhirup Bhattacharya, has himself been summoned for a hearing. Ironically, Bhattacharya usually conducts such hearings for the public, but this time he received a notice regarding inconsistencies in his own and his family members’ voter details. The matter is more sensitive as he is an Assistant Returning Officer by virtue of his post. He has been asked to appear in Kolkata on the same day he is scheduled to hear around 200 voter cases in Dantan, creating administrative embarrassment. The issue has drawn widespread attention within official circles.
অত্যাদিক কাজের চাপের ফলেই এই আত্মহত্যা ;এ গৌতম দেব
আজ খবর (বাংলা) [রাজ্য], সেবক, কার্শিয়াং, ৩০/০১/২০২৬ : সেবক এর করোনেশন সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় শিক্ষক শ্রবণ কুমার কাহার।
একজন শিক্ষক হওয়ার পাশাপাশি তিনি এক নম্বর ওয়ার্ডের বিএলওর দায়িত্বেও ছিলেন। জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে কার্শিয়াং মহাকুমার অন্তর্গত করোনেশন সেতু থেকে ঝাঁপ দেয় ওই ব্যক্তি। এরপরই আশঙ্কাজনক অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতলে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে রাতেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। অন্যদিকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, “দীর্ঘদিন ধরে এস আই আর এর জন্য BLOর উপর চাপ তৈরি হচ্ছে। সেই চাপের কারণে অনেকেই আত্মহত্যা করে নিচ্ছেন। একইভাবে ওই ব্যক্তিও এস আই আর এর চাপেই এই পথ বেছে নিয়েছেন।”
আজ খবর (বাংলা), [রাজ্য], জলপাইগুড়ি,পশ্চিমবঙ্গ, ৩০/০১/২০২৬ : ঘন কুয়াশার চাদরে ঢাকা জলপাইগুড়ি সহ অন্যান্য জেলাগুলিও। শীতকালের শেষ মুহূর্তে রীতিমত কাঁপছে উত্তর বঙ্গ।
শীতের শেষ ইনিংস। শুক্রবার কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি। শীতের দাপট অব্যাহত। শীতল হাওয়া এবং ঠান্ডায় কাঁপছে, জবুথবু অবস্থা । জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রীর আশপাশে ঘোরাফেরা করছে। গত বেশ কয়েকদিন ধরে সেভাবে ঘন কুয়াশার দেখা মেনে নি। কিন্তু আজ ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে জলপাইগুড়ি। একটু বেশিই যেন ঠাণ্ডার অনুভূতি রয়েছে আজ। যানবাহন চলাচল করছে অত্যন্ত ধীর গতিতে।
শুধু জলপাইগুড়ি নয়, ঘন কুয়াশার চাদরে মুখ ঢেকেছে শিলিগুড়ি শহরও। এই শহরেও একই পরিস্থিতি। বেশ ঠাণ্ডা রয়েছে আজ, সকাল থেকে সূর্যের দেখা নেই। তাপমাত্রাও কমেছে অনেকটাই। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা আগেই জানিয়েছিল উত্তরবঙ্গের এই অঞ্চলে আজ ও কাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এর উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারপাত হওয়ার সম্ভানার কোথাও বলা হয়েছে।
আজ খবর (বাংলা) আজকের রাশিফল, ৩০/০১/২০২৬ : মেষ রাশি : আপনার জীবন যাপনের ধরণ দেখে পরিবার বিব্রত হবে, বাবাও মা রুষ্ট হতে পারেন। স্বাস্থ্য ভালো যাবে। পরিচিত কেউ টাকা পয়সা নিয়ে মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখতে পারে, আপনার সংসারে অশান্তি হতে পারে, সতর্ক থাকুন। আপনার নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে পেশাদারি প্রভাব বাড়িয়ে তুলুন। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
বৃষ রাশি : প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন ও উৎসাহ পেয়ে যাবেন। আর্থিক ক্ষেত্র অত্যন্ত শুভ। বন্ধুদের থেকে আজ আপনার হতাশ হওয়ার দিন। আপনার নিজের গুনে আপনি সাফল্য অর্জন করবেন, প্রশংসা কুড়োবেন আবার পুরস্কারও পাবেন. অবসর সময় কাটাতে মন চাইবে, যা নিয়ে পরিবারে মতানৈক্য হলেও সন্ধ্যায় পরিবার আপনার পাশেই থাকবে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি ।
মিথুন রাশি : বাইরের কাজ আপনাকে আজ শারীরিকভাবে কাবু করে ফেলবে। তবু সারাদিন ধরেই আর্থিক লেনদেন চলতে থাকবে এবং সঞ্চয়ও হবে। অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে খুব বেশি কিছু করতে হবে না। পরিবারকে সময় দিতে ইচ্ছে করলেও তা যথাযথভাবে দেওয়া সম্ভব হবে না। পরিবার ও জীবন সঙ্গীকে নিয়ে আপনার প্রত্যাশা বৃদ্ধি পাবে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
কর্কট রাশি ; যা কিছু হয়েছে সব ভুলে গিয়ে উঠে দাঁড়ান। মনের সব বিষণ্ণতা ঝেড়ে ফেলে দিন। কোনো না কোনোভাবে কোথাও আপনার জন্যে সুযোগ অপেক্ষা করে আছে। সেই পথকে খুঁজে বের করুন। পারিবারিক দিক থেকে কোনো সমর্থন পাবেন না। নিজেকেসংযত রাখুন। নতুন প্রযুক্তির মাধ্যমে এমন কিছু কাজ করবেন, যা বেশ কিছু মানুষকে আগ্রহী করে তুলবে। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি ।
সিংহ রাশি : অনেকদিন ধরে ভুগতে থাকা অসুস্থতা থেকে আরোগ্য লাভ। আজকের বিনিয়োগ ভবিষ্যতে আপনাকে আর্থিক নিরাপত্তা প্রদান করবে। আত্মীয় বা বন্ধুদের থেকে অপ্রত্যাশিত উপহার পেয়ে যাবেন যা আপনাকে খুশি করবে। যে কাজে মন ভালো থাকে, সেই ধরনের কাজেই মন দিন। পারিবারিক ক্ষেত্র মিশ্র, আজ আপনাকে বিভিন্ন রকম পরিস্থিতির সামনে পড়তে হতে পারে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
কন্যা রাশি : ছুটি কাটাতে ইচ্ছে হলেও ছুটি পাবেন না। অর্থ সঞ্চয়ের ইচ্ছা পূরণ হবে। পরিবারকে যথেষ্ট সময় দিন। পারিবারিক সমস্যাগুলোকে কৌশলগতভাবে সমাধান করুন। আজ আপনার কোনো ঘনিষ্ট বন্ধু আপনাকে নিয়ে সারাদিন চিন্তা করে যাবে। ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগের সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে অবসর যাপনের জন্যে পর্যাপ্ত সময় পেয়ে যাবেন। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
তুলা রাশি : আপনার ব্যক্তিত্ব অন্যকে মুগ্ধ করবে। সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন। আজ নিজেকে সংযত ও শান্ত রাখুন, বাইরের ঝামেলাগুলিকে বাড়িতে ডেকে আনবেন না। যদি কোনো ঝামেলা আসে, তাহলে তাকে উপেক্ষা করে পরিবারকে সময় দিন। কোনো যৌথ ব্যবসায়ে নিজেকে যুক্ত করবেন না। বাড়ির কোনো খবরে আপনি প্রতিক্রিয়া দেখাবেন। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
বৃশ্চিক রাশি : বাবা-মাকে কোনোভাবেই অমর্যাদা করবেন না। এই ধরনের ঘটনা আপনার ভবিষ্যৎকে অসুবিধায় ফেলবে। আপনি যেমন কাজ করবেন, ঠিক তেমনি ফল পাবেন, এই বিষয়টা মাথায় নিয়ে চলুন। অর্থ উপার্জনকে আরও গুরুত্ব দিয়ে দেখুন, সঠিক পদক্ষেপ গ্রহণ করুন। আজ আপনার যত টাকার দরকার, তা কিন্তু আপনার কাছে নেই। তবে রপ্তানি ব্যবসার সাথে যুক্ত যাঁরা আছেন, তাঁরা আজ অপ্রত্যাশিত ফল পাবেন। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
ধনু রাশি : আপনার প্রত্যাশা মতোই আজ সব কিছু ঘটতে থাকবে, যা আপনাকে প্রকৃত আনন্দ দেবে। আপনার উদার মানসিকতার সুযোগ নেবে আপনারই কাছের লোকজন, সতর্ক থাকুন। কোনো কোনো ক্ষেত্রে আপনাকে ফাঁসিয়ে দেওয়ার চক্রান্তও চলছে। তাই নিজের আবেগকে সর্বদা নিয়ন্ত্রণে রেখে চলুন। অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। পারিবারিক ক্ষেত্র মাধ্যম। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
মকর রাশি : কাউকে দয়ার দান দিয়ে মানসিক আত্মপ্রসাদ লাভ করতে পারেন। আপনার বিভিন্ন বিষয়ে কৌতূহল নতুন বন্ধু প্রাপ্তির সম্ভাবনা খুলে দেবে। ব্যবসায়ীদের জন্যে আজকের দিনটি অত্যন্ত শুভ, আজ অপ্রত্যাশিত এবং অভাবনীয় মুনাফা করার সুযোগ আসবে। দূরেও কোনো সুযোগ আপনার জন্যে অপেক্ষা করে থাকবে। আজকের দিনটি ভালো থাকলেও কিছু মানুষের সাথে আপনার মতবিরোধ হতে পারে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
কুম্ভ রাশি : আর্থিক উপার্জনের প্রবল যোগ রয়েছে। তবে দান করতেও ভুলবেন না। বাড়ির পরিবেশ আপনাকে খুব একটা খুশি করবে না। কোনো কাজে সাফল্য পেলেও স্বীকৃতি ও পুরস্কার অধরাই থেকে যাবে। মন খারাপ করবেন না। পরিবারের বয়স্ক মানুষের সান্নিধ্য পাবেন। এই রাশির জাতক বয়স্ক ব্যক্তিরা আজ আরোগ্যলাভ করতে পারেন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মীন রাশি : আজ আধ্যাত্মিক পরিবেশ আপনাকে সবচেয়ে বেশি শান্তি দেবে। সাধু সন্তদের দর্শনও পেতে পারেন। আপনার সমস্যাগুলো আজ পরিবার ভাগ করে নিতে চাইবে। তবে আপনার ইগো আপনাকে স্বতন্ত্র রাখতে চাইবে, এর ফল আপনার সপক্ষে যাবে না। আপনার খেয়ালি আচরণ অন্যকে বা পরিবারকে বিব্রত করতে পারে। তবু প্রণয়ীর থেকে প্রচুর ভালোবাসা পাবেন। শুভ সংখ্যা ৪, শুভ রং কালো ও নীল।
আজ খবর (বাংলা), [রাজনীতি], আনন্দপুর, কলকাতা, ২৯/০১/২০২৬ : আনন্দপুরের নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে আজ যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি এর ২০ জন সদস্য।
ঘটনাস্থল পরিদর্শনে পর নরেন্দ্রপুর থানার দিকে প্রতিবাদ মিছিল কর্মসূচি রয়েছে বিজেপির। অন্যদিকে কড়া পদক্ষেপ প্রশাসনের। আগুনের ঘটনার তদন্ত ও উদ্ধারকাজে কোনও রকম বিঘ্ন এড়াতে এবং এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে নাজিরাবাদ এলাকায় ১৬৩ ধারা ( আগে যা ১৪৪ ধারা ছিল) জারি করেছে বারুইপুর মহকুমা প্রশাসন।
নাজিরাবাদ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ২১। দেহাংশ উদ্ধারের কাজ চলছে এখনো। ২৬ শে জানুয়ারির ভোর রাত ৩ টের সময় আগুন লাগার ঘটনার ৩-৪ দিন পরেও চলছে নিখোঁজদের খোজ। পুলিশ সূত্র অনুযায়ী, এখনও পর্যন্ত নিখোঁজ এর সংখ্যা ২৭। বারুইপুর হাসপাতালে নিখোঁজ পরিবারের পরিজনদের DNA পরীক্ষা করে মিলিয়ে দেখা হবে জতুগৃহ থেকে উদ্ধার হওয়া দেহাংশের ডিএনএর সঙ্গে।
Aaj Khabor, Desk, Anandapur, Kolkata, 29/01/2026 : Following the devastating fire at Nazirabad in Anandapur, Kolkata, a 20-member BJP delegation led by Leader of the Opposition Suvendu Adhikari is set to visit the site. After the inspection, the BJP has planned a protest march towards Narendrapur police station. Meanwhile, the administration has taken strict measures to maintain law and order, imposing Section 163 (earlier Section 144) in the Nazirabad area to ensure smooth investigation and rescue operations. The death toll in the fire has risen to 21, while recovery of body parts is still ongoing. The fire broke out around 3 a.m. on January 26, and even after several days, 27 people remain missing. DNA tests of relatives are being conducted at Baruipur Hospital to identify recovered remains.
“তিনবারের বিধায়ক, রাজ্যের মন্ত্রী হয়েও শুনানিতে ডাক দেওয়া হয়েছে”
আজ খবর (বাংলা) [রাজ্য], হরিশ্চন্দ্রপুর, মালদা, ২৯/০১/২০২৬ : নির্বাচন কমিশনের পাঠানো হেয়ারিংয়ের নোটিস হাতে নিয়ে শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন।
আজ নির্ধারিত শুনানির দিনে তাঁকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শুধু মন্ত্রী নন, তাঁর পরিবারের একাধিক সদস্যকেও একইভাবে লাইনে দাঁড়াতে হয়। জানা গিয়েছে,গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁকে SIR সংক্রান্ত হেয়ারিংয়ের নোটিস পাঠানো হয়। সেই নোটিসের ভিত্তিতেই আজ তিনি শুনানি কেন্দ্রে হাজির হন। তাজমুল হোসেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার তিনবারের নির্বাচিত বিধায়ক। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুর বিধানসভার বাংরুয়া গ্রামে। তিনি ২০২ নম্বর বুথের ভোটার, বুথ কেন্দ্র বাংরুয়া হিজরি প্রাথমিক বিদ্যালয়। তাঁর বাবার নাম দিদার বক্স।
মন্ত্রীর দাবি, ২০০২ সাল থেকেই তাঁর নাম ও বাবার নাম সমস্ত সরকারি নথিপত্রে একই রয়েছে। সমস্ত কাগজপত্র যাচাই করেই তিনি পরপর তিনবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে রাজ্যের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তা সত্ত্বেও তাঁকে হেয়ারিংয়ের নোটিস পাঠানো হয়েছে বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন তিনি। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন রাজ্যের মন্ত্রী।
আজ শুনানি কেন্দ্রে হাজির হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাজমুল হোসেন বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই নোটিস পেয়ে নির্ধারিত দিনেই শুনানিতে হাজির হয়েছি। আমার ও আমার পরিবারের সব নথি সঠিক আছে। সত্যিটা সামনে আসবেই।”
উল্লেখ্য,তিনবারের বিধায়ক ও বর্তমান রাজ্যের মন্ত্রী হওয়া সত্ত্বেও হেয়ারিংয়ের নোটিস পাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা ও এই নোটিসের পিছনের কারণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Aaj Khabor Desk, Harishchandrapur, Malda, 29/01/2026 : West Bengal minister and Harishchandrapur MLA Tajmul Hossain appeared at a hearing center in Malda after receiving a notice from the Election Commission regarding an SIR-related hearing. On the scheduled day, he was seen standing in a queue for a long time along with several members of his family. The notice was issued on January 18, prompting his appearance. A three-time elected MLA, Hossain claimed that his name and his father’s details have remained unchanged in all official records since 2002 and were verified during previous elections. He alleged a conspiracy behind the notice and expressed dissatisfaction with the Election Commission’s role. However, he stated that he respects the law and is confident that the truth will emerge after document verification.
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৯/০১/২০২৬ : দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট পেশ করার আগে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করলেন। আগামী ফেব্রুয়ারি মাসের ১তারিখে তিনি দেশের বাজেট পেশ করবেন।
দেশের বাজেট পেশ করার আগে একটি অর্থনৈতিক সমীক্ষা পেশ করতে হয়। এই মুহূর্তে দেশের অর্থনীতির কি অবস্থা তা জানাতে হয়। সেই অনুযায়ী রাজস্ব পরিকল্পনার একটি বিবরণও পেশ করতে হয়, এটাই প্রচলিত রীতি। কেন্দ্রীয় বাজেটের আগে এই ধরনের রিপোর্টগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই অনুযায়ী আজ অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামন সংসদে হাজির হয়ে যাবতীয় তথ্যাদি পেশ করতে শুরু করেছেন।
কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে এই অর্থনীতির সমীক্ষাকেই ‘রিপোর্ট কার্ড’ বলা হয়। যে রিপোর্টে গত বছরের সমগ্র অর্থনীতি, পরিকল্পনা এবং রূপায়িত সাফল্য বা ব্যর্থতার পূর্ণ চিত্র ধরা পড়ে। এই বছর যা বাজেট হিসেবে প্রকাশিত হবে, তা আগামী বছরের জন্যে ‘রিপোর্ট কার্ড’ হিসেবে গণ্য হবে।ভারত বর্তমান সময়ে বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে দ্রুত তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে উঠে আসতে চাইছে। সেক্ষেত্রে বহির্বাণিজ্যের পাশাপাশি দেশের আভ্যন্তরীন বাজেটকেও সমৃদ্ধ করে তুলতে হবে। সেক্ষেত্রে আভ্যন্তরীন রাজস্ব আদায়ের জন্যেও সঠিক পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করতে হবে।
Aaj Khabor Desk, New Delhi, INdia, 29/01/2026 : Ahead of the Union Budget, Finance Minister Nirmala Sitharaman presented the Economic Survey in Parliament on January 29, 2026. The Union Budget will be tabled on February 1. As per tradition, the Economic Survey is presented before the budget to provide a comprehensive assessment of the country’s current economic condition, including growth trends, fiscal planning, revenue performance, and policy outcomes. Often described as the government’s economic “report card,” the survey reflects the successes and shortcomings of the previous year’s policies. It also sets the context for the upcoming budget, which will shape the next year’s economic direction. With India aspiring to become the world’s third-largest economy, the survey highlights the need to strengthen both foreign trade and domestic revenue generation through effective fiscal planning.