Aaj Khabor

গোর্খা ছাত্রকে হেনস্থা, পুলিশকে ব্যবস্থা নিতে বললেন অনিত  থাপা 

হেনস্থার ঘটনায় ক্ষুব্ধ জিটিএ প্রধান 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০৫/০৮/২০২৫ :  শিলিগুড়িতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে এক নেপালি ছাত্রকে কুমন্তব্য করে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। 

জিটিএ প্রধান অনিত থাপা  জানিয়েছেন, তাঁর কাছে এই ব্যাপারে একটি অভিযোগ এসে পৌঁছেছে। শিলিগুড়ির হাকিমপাড়া এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি গোর্খা ছাত্রকে হেনস্থা করা হয়েছে এবং তাকে জাতিগতভাবে ঘৃণামূলক মন্তব্য করা হয়েছে।  এই ধরনের ঘটনার ফলে পাহাড়ের ছাত্রছাত্রীরা সমতলে পড়াশুনা করতে ভয় পেতে পারে। 

অনিতথাপা  শিলিগুড়ির পুলিশ কমিশনারকে চিঠি লিখে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছেন।  গোটা ঘটনার তদন্ত করে অভিযুক্তদের আইনগত শাস্তিপ্রদানের কথাও তিনি লিখেছেন নগরপালকে। সেই সঙ্গে তিনি অনুরোধ করেছেন আলিপুর দুয়ারের নির্যাতিত গোর্খা ছাত্রটিকে যেন সুরক্ষা ও নিরাপত্তা প্রদান করা যায়। এই ব্যাপারে অনিত  থাপা বলেছেন “এই ধরনের ঘটনা অনভিপ্রেত।”


Loading

লুক আউটের নোটিশ পেয়ে ইডি  দপ্তরে অনিল আম্বানি 

মোট ১৭ হাজার কোটি টাকা ঋণ  প্রতারণার অভিযোগ রয়েছে অনিল আম্বানির বিরুদ্ধে 

অনিল আম্বানি

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০৫/০৮/২০২৫ : ইডির তলব পেয়েশিল্পপতি অনিল আম্বানি দিল্লীতে হাজির হলেন ইডির দপ্তরে। অনিল আম্বানির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি মোট ১৭,০০০ কোটি টাকার ঋণ  প্রতারণা করেছেন। এই বিশাল অঙ্কের ঋণ  প্রতারক  হিসেবে তদন্ত করতে ইডি তাঁকে গত সপ্তাহে তলব করেছিল। সেই অনুযায়ী আজ অনিল আম্বানি এসেছেন দিল্লীর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে।

৬৬ বছর বয়সী আম্বানি গ্রূপের এই শিল্পপতি আদৌ ঋণ  খেলাপি কি না তা খতিয়ে দেখতেই ইডি  অনিল অম্বানিকে আজ দিল্লীর অফিসে তলব করেছিল, সেই অনুযায়ী একেবারে সঠিক সময়ে দিল্লীতে ইডির ফিসে পৌঁছে যান তিনি।  ইডি  দেখতে চাইছে ১৭ হাজার কোটি টাকার ঋণ নেওয়ার ক্ষেত্রে অনিল আম্বানির কোনো সক্রিয় ভূমিকা ছিল কি না ! যদি থেকে থাকে তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

তদন্তে নেমে এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মোট ৩৫টি বাড়িতে ৫০ টির  বেশি কোম্পানিতে তল্লাশি চালিয়েছে, অন্তত ২৫ জনকে নিয়মিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে।  তারপরেই অনিল আম্বানিকে ডেকে পাঠানো হয়েছিল আর এই প্রথম অনিল আম্বানি ইডির মুখোমুখি হতে চলেছেন। ইডি  ইতিমধ্যেই যে সব তথ্য হাতে পেয়েছে তা এসেছে সেবি, ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক , ন্যাশনাল ফাইনান্সিয়াল রিপোর্টিং  অথরিটি ও ব্যাঙ্ক অফ বারোদা থেকে। আগস্ট মাসের ১ তারিখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অনিল আম্বানির বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল। এর ফলে অনিল আম্বানির  বিদেশে যাওয়ার ওপরেও নিষেধাজ্ঞা তৈরি হয়ে গিয়েছিল। 


Loading

শেখ হাসিনার অজ্ঞাতবাসের এক বছর পার, কি ভাবছেন নেত্রী !

বাংলাদেশে ফেরার্কি মরিয়া পরিকল্পনা করছেন তিনি ? সেটাই দেখার 

শেখ হাসিনা

আজ খবর (বাংলা),[আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত  ০৫/০৮/২০২৫ : বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার এক বছর পূরণ হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।  গত বছর আজকের দিনেই ঢাকা ছেড়ে তিনি পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন এবং নতুন দিল্লীতে আশ্রয় নিয়েছিলেন। সেই থেকে তিনি এখানেই আছেন। 

মধ্য দিল্লীর একটি বাড়িতে তিনি বসবাস করেন, তবে তাঁর সম্বন্ধে বিস্তারিত কোনো তথ্য জানাতে আগ্রহী নয় ভারতের বিদেশ মন্ত্রক। তিনি দিল্লীর ঐ  বাড়ি থেকেই তাঁর দল আওয়ামী লীগের সাথে যোগাযোগ রেখে চলেন, এমনকি গোটা পৃথিবীর সাথেও যোগাযোগ রেখে চলেন।  বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ যাতে কোনোভাবেই গুরুত্ব না হারায় তার জন্যে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এই মুহূর্তে তাঁকে সেভাবে আর সক্রিয় থাকতে দেখা যাচ্ছে না। সেটাও অবশ্য ভারতীয় পরামর্শের কারনে হলেও হয়ে থাকতে পারে।  কেননা বর্তমানে প্রতিবেশী দেশ হিসেবে ইউনুস সরকারের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক আগের চেয়ে একটু হলেও ভালো জায়গায় যাচ্ছে। 

গত ২৩শে  জুলাই আওয়ামী লীগের কয়েকজন দিল্লীতে সাংবাদিক সম্মেলন করবেন বলে কথা হয়েছিল, কিন্তু তাঁদেরকেও আর সাংবাদিক বৈঠক করতে দেখা যায় নি। শেখ হাসিনা ইতিমধ্যেই আওয়ামী লীগের কয়েকটি কার্যক্রমে বাংলাদেশে অডিওবার্তা পাঠিয়ে অংশগ্রহণ করেছিলেন। ঢাকায় আওয়ামী লীগের একটি জনসভায় তিনি ভার্চুয়াল বক্তব্য রেখেছিলেন। কিন্তু তার পরেই বেশ কিছু উত্তপ্ত মানুষ মুজিবর রহমানের বাড়ি পুড়িয়ে দিয়েছিলেন। এই ঘটনায় ক্ষুব্ধ শেখ হাসিনা বলেছিলেন, “কোনো ভবন বা সৌধ পুড়িয়ে দিলেও তার ইতিহাসকে মুছে ফেলা যায় না।”

আগামী বছরে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হতে চলেছে। তার আগেই অবশ্য ইউনুস সরকার আওয়ামী লীগ ও তার ছাত্র সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কতটা ঘুরে দাঁড়াতে পারে, শেখ হাসিনার ভবিষ্যৎই  বা কি ? তবে সম্ভবত বসে নেই নেত্রী।বাংলাদেশে ফেরার কি মরিয়া প্রচেষ্টা চালাবেন তিনি ? সেটাই এখন দেখার !

 


Loading

ইংরেজ হারল সিরাজের পরাক্রমে, সিরিজ ২-২

দুর্দান্ত ক্রিকেট না হলেও ভারতের জয় স্বস্তি এনে দিয়েছে, জিতেছে ক্রিকেট 

আজ খবর (বাংলা), [খেলা], লন্ডন,ইংল্যান্ড, ০৪/০৮/২০২৫ : শেষ টেস্ট ম্যাচের শেষ দিনে অবিশ্বাস্য ও নাটকীয়ভাবে জয় ছিনিয়ে নিল  ভারতীয় ক্রিকেট বাহিনী। পাঁচ  টেস্ট ম্যাচের ফল দাঁড়ালো ২-২, অর্থাৎ সিরিজ ড্র করে ফেলল ভারত।     

ওভালে যেভাবে পঞ্চম টেস্ট এগোচ্ছিল, তাতে কেউই বলতে পারতো না ভারত এই শেষ টেস্ট ম্যাচে বাজিমাত করবে।  অথচ ওভালে ম্যাচের শেষে শেষ হাসিটা হাসলো ভারতই।  কোচ গৌতম গম্ভীর তো  বলেই ফেললেন, “ভারত কখনোই আত্মসমর্পন করতে পারে না”।  মহম্মদ সিরাজের প্রশংসায় পঞ্চ মুখ প্রাক্তন ক্রিকেটাররাও। 

পঞ্চম টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ভারত তুলেছিল ২২৪ রান।  ইংল্যান্ড তুলেছিল ২৪৭ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত মোট ৩৯৬ রান তুলেছিল, সেখানে ইংল্যান্ড ৩৬৭  রানে ধরাশায়ী হয়ে পড়ল ভারতীয় বোলারদের সামনে, বরং বলা ভালো মহম্মদ সিরাজের সামনে।  দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের জোড়া সেঞ্চুরি আর ভারতীয় শিবিরের একের পর এক মিসফিল্ড হতাশ করে তুলছিল ভারতীয় দর্শকদের। এই সময়েই জ্বলে ওঠেন মহম্মদ সিরাজ। 

সিরাজের বল অসাধারণ টার্ন করছিল, তার দুর্দান্ত কিছু স্যুইং বল ইংল্যান্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে কাঁপন ধরিয়ে দেয় প্রতিপক্ষের মনে।  খেলা গড়ায় উত্তেজনার চরম মুহূর্ত পর্যন্ত। কিন্তু ইংরেজ খেলোয়াড়রা যতই ভালো খেলুক না কেন, চোয়াল শক্ত রেখে একের পর এক উইকেট নিয়ে গেল মহম্মদ সিরাজ। ঠান্ডা মাথায় বধ করে দিল ইংরেজ বাহিনীকে। শেষমেশ ৬ রানে এই টেস্ট ম্যাচটা জিতে নিল  ভারত। সিরিজে সমতা ফিরলো। স্কোর হল ২-২।  

কে যেন সমাজমাধ্যমে পোস্ট দিয়ে লিখেছে ‘ইংরাজের পরাজয় সিরাজের বিক্রমে’। 


Loading

আচমকাই চিফ হুইপ পদ থেকে ইস্তফা কল্যাণের 

এই ঘটনা তৃণমূলের শীর্ষস্তরের গণ্ডগোলকেই প্রকাশ করে দেয় 

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ০৪/০৮/২০২৫ :   তৃণমূল কংগ্রেসের সাংসদ স্তরে  গন্ডগোল প্রকাশ্যে এল।মহুয়া মৈত্রকে দেখেই সাংসদ  কল্যাণ ব্যানার্জি বলে দিলেন “দিন খারাপ যাবে।” দলের চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিলেন কল্যাণ।

আজ আচমকাই দলের চিফ হুইপ পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন সাংসদ  কল্যাণ ব্যানার্জি।  তিনি জানিয়েছেন যে তিনি তাঁর ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। অভিষেকের সাথে তাঁর টেলিফোনে কথাও হয়েছে। অভিষেক তাঁকে আগামী কয়েকদিন কাজ চালিয়ে যেতে পরামর্শ দিয়েছেন। এই বিষয়টি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জির সাথে আগামী ৭ তারিখে বৈঠকে বসবেন। 

এরপর তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যায়, কল্যাণ ব্যানার্জির বদলে চিফ হুইপ করা হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে। সেই সঙ্গে অসুস্থতার জন্যে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিশ্রাম দেওয়া হয়েছে এবং তাঁর জায়গায় তৃণমূল দলনেতা হিসেবে কাজ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। 

কল্যাণ ব্যানার্জি মহুয়া মৈত্র সম্পর্কে নাম উল্লেখ করে বলেন, “ভালো শাড়ি পড়লেই কেউ সুন্দরী হয়ে যায় না।উনি এমন একজন সাংসদ  যিনি নিজেরই সতীর্থকে জেলে পাঠানোর কথা বলেন। আর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয় না।”


Loading

গড়বেতার রেল লাইনে বিস্ফোরণ কি ফের মাওবাদের উত্থান ! প্রশ্ন জঙ্গলমহলে 

গতকাল ছিল মাওবাদীদের শহীদ সপ্তাহের শেষ দিন 


আজ খবর (বাংলা), [রাজ্য], গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, ০৪/০৮/২০২৫ : 
 গড়বেতায় রেললাইনে বিস্ফোরণ হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। কেন এই বিস্ফোরণ, করা করল এই বিস্ফোরণ সেসব কিছুই এখনও  পর্যন্ত জানা যায় নি. এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করে নি. 

গতকাল ভুবনেশ্বর- দিল্লী রাজধানী এক্সপ্রেস গড়বেতা স্টেশন পার হওয়ার কয়েক মিনিটের মধ্যেই গড়বেতা স্টেশন থেকে ঠিক তিন কিলোমিটার দূরত্বে একটি বিস্ফোরণের মত আওয়াজ পাওয়া যায়. ঘটনা পর পরই  রেল পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। ফ্রেসনসিক দলও  সেখানে পৌঁছায়। সেখান  থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহপি করে নিয়ে যাওয়া হয়. আজ একটি আলাদা ফরেনসিক দলের যাওয়ার কথা রয়েছে ঘটনাস্থলে। 

করা এই বিস্ফোরণ ঘটালো তা নিয়ে ধন্ধ দেখা দিয়েছে।  এমনকি আদৌ তা বিস্ফোরণের ঘটনামা ছিল কিনা সেটাও কেউ জপির দিয়ে বলতে পারছেন না. তবে অনেকেই জানিয়েছেন বিস্ফোরণ হয়েছিল। যদি বিস্ফোরণ হয়েই থাকে তাহলে কে বা করা সেই বিস্ফোরণ ঘটালো ? তাদের টার্গেট কি ছিল ? রাজধানী এক্সপ্রেসকে কি তারা টার্গেট করেছিল ? এইসব প্রশ্ন উঠেই যায়. বিস্ফোরণের এই গোটা ঘটনার তদন্ত করছে রেল পুলিশ।  

প্রসঙ্গত উল্লেখ্য, গড়বেতা জায়গাটির অবস্থান জঙ্গলমহলে। গতকাল ছিল মাওবাদীদের শহীদ সপ্তাহের শেষ দিনৰ। তবে কি এই অঞ্চলে ১৪ বছর পর ফের মাথাচাড়া দিতে শুরু করেছে মাওবাদ ! রেল পুলিশের তদন্তেই উঠে হয়ত উঠে আসবে প্রকৃত ঘটনা। 


Loading

মিরিকে স্থাপিত হবে গুরু পদ্মসম্ভবার মূর্তি 

শুধুই লেক দর্শন নয়, এবার ধর্মীয় পর্যটন যুক্ত হচ্ছে মিরিকে, আনীত থাপা করলেন ভূমি পূজা 

আজ খবর (বাংলা), [রাজ্য] মিরিক, দার্জিলিং, ০৪/০৮/২০২৫ : সোমবার মিরিকে গুরু পদ্মসম্ভবের মূর্তি স্থাপনের জন্য ভূমি পূজা করা হয়। পালু লাতুল রিনপোচের মন্ত্র উচ্চারণের পাশাপাশি, জিটিএ প্রধান নির্বাহী অনিত থাপা এদিন ভূমি পূজা করেন।

এই অনুষ্ঠানে জিটিএ নির্বাহী সদস্য অরুণ সিগচি, সদস্য ধ্রুব বামজান, মাইলস রাই, মিরিক পৌরসভার চেয়ারম্যান এলবি রাই এবং বিভিন্ন মঠের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জিটিএ প্রধান অনিত থাপা বলেন, “যে মিরিক লেক এলাকায় গুরু পদ্মসম্ভবের মূর্তি স্থাপন মিরিক পর্যটন কেন্দ্রের পর্যটন উন্নয়নে ব্যাপকভাবে সহায়তা করবে। তিনি বলেন, গুরু পদ্ম সম্ভাবের মূর্তিটি সঠিকভাবে স্থাপনের জন্য আমাদের ও সহযোগিতা করা উচিত এবং এটি কেবল বৌদ্ধদের নয়, সকলেরকাছে এক সম্পদ হিসেবে বিবেচিত হওয়া উচিত।” 

তিনি বলেন, “মূর্তি স্থাপনের জন্য মাটি পরীক্ষা করাও জরুরি। আগে মানুষ কেবল লেক দেখতে মিরিকে আসত, কিন্তু এখন তারা গুরু পদ্ম সম্ভাবের মূর্তি দেখতেও আসবে। এতে এখানে ধর্মীয় পর্যটনও বিকশিত হবে।” 

অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখতে গিয়ে বিধানসভা সদস্য ধ্রুব বোমজান বলেন, “মিরিকের পর্যটন উন্নয়নের জন্য মিরিক লেক এলাকায় গুরু পদ্ম সম্ভাব মূর্তি স্থাপনের জন্য পালু লাহাতুল রিনপোচেকে অনুরোধ করার পর, মূর্তি স্থাপনের জন্য ভূমি পূজা করা হয়, যা মিরিকের পর্যটন উন্নয়নে ব্যাপকভাবে সহায়তা করবে।” অনুষ্ঠানে পালু লাহাতুল রিনপোচে মূর্তি স্থাপন এবং গুরু পদ্ম সম্ভাবের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। 

এর আগে, জিটিএ প্রধান অনিত থাপাকে মিরিকে জমকালো স্বাগত জানানো হয় এবং তিনি  পালু লাহাতুল রিনপোচের দর্শনও করেন। 


Loading

সুপ্রীম কোর্টে  তিরস্কার রাহুল গান্ধীকে 

যদি প্রকৃত ভারতীয় হতেন এভাবে বলতে না !

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০৪/০৮/২০২৫ :  সুপ্রীম কোর্টে  জোর ধাক্কা খেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁকে রীতিমত তিরস্কৃত করা হল দেশের শীর্ষ আদালতে। 

২০২২ সালের ১৬ই ডিসেম্বর দেশে ‘ভারত জোড়ো’  যাত্রার ডাক দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ঐ  দিন রাজনৈতিক কর্মসূচীর মাঝে এক ঝাঁক  সাংবাদিক এবং সমবেত মানুষদের মধ্যে রাহুল গান্ধী বলেছিলেন, “অরুণাচল প্রদেশে চীনা সৈনিকদের সাথে ভারতীয় সৈনিকদের যে সংঘাত হয়েছিল, তাতে ভারতীয় জওয়ানরা পিছু হঠতে বাধ্য হয়েছিলেন, ঐ  ঘটনায় মোট ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল। ভারতীয় ভূখণ্ডের প্রায় ২০০০ বর্গকিলোমিটার চীনাদের হাতে চলে গিয়েছে, তা নিয়ে কেন কেউ প্রশ্ন তুলছে না ?”

রাহুল গান্ধীর করা সেই মন্তব্যের জেরে মামলা হয়েছিল, সেই মামলা এখন দেশের শীর্ষ আদালতে। এদিন বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসির বেঞ্চ রাহুল গান্ধীর আইনজীবী অভিষেক মনু সিংভীকে জিজ্ঞাসা করেন, “রাহুল গান্ধী কিভাবে জানলেন যে ভারতীয় ও চীনা সেনার সংঘাতে ২০ জন ভারতীয় সেনার প্রাণ চলে গিয়েছে ? কিভাবেই বা তিনি জানলেন ২০০০ বর্গ কিলোমিটার ভূখণ্ড চীনাদের হাতে চলে গিয়েছে  ?  এইসব তথ্য তিনি কোথা থেকে পেলেন ? এই তথ্যের প্রমান বা ভিত্তিই বা কোথায় ?” শীর্ষ আদালত মনে করছে রাহুলের করা এহেন বক্তব্য ভারতীয় জওয়ানদের মনোবল কমিয়ে দিতে পারে। 

এরপরেই বিচারপতিরা রাহুল গান্ধীর উদ্দেশ্যে বলেন, “আপনি যদি একজন সত্যিকারের ভারতীয় হতেন, তাহলে এই ধরনের কথা বলতেন না, যখন দেখছেন সীমান্তের দুই দিকে ভারত ও চীনের মধ্যে সংঘাত বজায় রয়েছে !” রাহুল গান্ধীর উদ্দেশ্যে অভিষেক মনু সিংভীকে বিচারপতিরা বলেন, “আপনি যা কিছুই বলে থাকুন না কেন, সেসব পার্লামেন্টে গিয়েই তো বলতে পারেন, এই ধরনের বক্তব্য জনসমক্ষে এমনকি সামাজিক মাধ্যমে পোস্ট করছেন কেন ? “

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একটি মানহানির মামলায় লখনউয়ের  এম পি এমএলএ  আদালত রাহুল গান্ধীকে সমন পাঠিয়েছিল। সেই সমনকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে একটি আবেদন জানিয়েছিলেন রাহুল গান্ধী। সেই আবেদনও খারিজ হয়ে গিয়েছিল গত ২৫শে  মে. সুতরাং এবার হয়ত  রাহুলকে সশরীরে দেখা যেতে পারে আদালত চত্বরে। 


Loading

সেরা অভিনেতা শাহরুখ, সেরা অভিনেত্রী  রানী মুখার্জি 

এই প্রথম জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ 

শাহরুখ খান

আজ খবর (বাংলা), [বিনোদন] মুম্বই , মহারাষ্ট্র, ০৪/০৮/২০২৫ :  ন্যাশনাল ফিল্ম এওয়ার্ড পেলেন সুপারস্টার শাহরুখ খান। এই প্রথমবার সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার ঝুলিতে পুরে খুশিতে মশগুল শাহরুখ নিজে। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন যাঁরা,  তাঁদের সকলকেই রিটুইট করে ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

‘জওয়ান’ মুভির জন্যে ন্যাশনাল ফিল্ম এওয়ার্ড দেওয়া হয়েছে শাহরুখ খানকে। এই ছবিতে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর অভিনয়ের জন্যেই তাঁকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে। বলিউডে তাঁর কেটে গিয়েছে অনেকগুলি বছর কিন্তু এই প্রথমবার তিনি জাতীয় পুরস্কার পেলেন, আর তাই একটু বেশিই আপ্লুত হয়ে  উঠেছেন কিং খান।  

জাতীয় পুরস্কার পাওয়ার জন্যে তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন মোহনলাল , অভিনেত্রী জুহি চাওলা, আল্লু অর্জুন সহ আরও অনেক সেলেব্রিটি। প্রত্যেককেই রিটুইট করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন শাহরুখ। রসিকতা করে তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন কংগ্রেস নেতা শশী থারুর। তাঁকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। শাহরুখ  বর্ষীয়ান অভিনেতা কমল হাসান এবং লিজেন্ড সুরকার  এ আর রহমানকেও  ধন্যবাদ জানিয়েছেন। 

প্রসঙ্গত উল্লেখ্য, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস’ নরওয়ে’ ছবির জন্যে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি। শাহরুখ আর রানী একে  অপরের বেশ ভালো বন্ধু, তাই ওঁরাও দুজনে দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিন জাতীয় পুরস্কার পেয়েছেন করন জোহরও. তিনি পেয়েছেন ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ ছবির জন্যে। 


Loading

প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন 

শেষ হলো সাঁওতাল তথা আদিবাসী আন্দোলনের একটা যুগ 

আজ খবর (বাংলা), [রাজনীতি], রাঁচি, ঝাড়খন্ড, ০৪/০৮/ ২০২৫ :  প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। 

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী  শিবু সোরেন বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি কিডনির রোগে ভুগছিলেন। এক মাস আগে তাঁর স্ট্রোক হয়।  তিনি দিল্লীর স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। আজ সকাল ৮টা  ৫৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস  ত্যাগ করেন। 

শিবু সোরেনের মৃত্যুতে শোকের ছাওয়া নেমে এসেছে ঝাড়খন্ড সহ দেশের রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন। শোক বার্তা পাঠিয়েছেন লালু প্রাসাদ যাদব। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও  শোক বার্তা পাঠিয়েছেন। 

শিবু সোরেনকে ঝাড়খণ্ডে গুরুজী নাম অভিহিত করা হয়েছিল। সাধারণ মানুষ তাঁকে গুরুজী নামেই চিনতেন। তাঁর পুত্র হেমন্ত সোরেন বর্তমানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তিনিই বাবার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন এবং টুইট করে লিখেছেন ‘বাবার মৃত্যুতে আমি শূন্যে পৌঁছে গেলাম’। 

শিবু সোরেনের মৃত্যুর সাথে সাথে শেষ হল সাঁওতাল তথা আদিবাসী আন্দোলনের একটা যুগ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে ঝাড়খণ্ডে তিন দিন সরকারি শোক পালন করা হবে। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor