Aaj Khabor

স্কুল থেকে মিড-ডে মিলের চাল চুরি হয়েযাচ্ছে বলে অভিযোগ জানালেন অভিভাবকরাই 

সিসিটিভিতে পাচারের ছবি উঠলেও কিছুই জানেন না প্রধান শিক্ষক 

আজ খবর (বাংলা), [রাজ্য] বড়ঞা, মুর্শিদাবাদ, ০৬/০৮/২০২৫ : স্কুল থেকে মিড-ডে  মিলের চাল পাচার হয়ে যাচ্ছে, এমন অভিযোগ করলেন অভিভাবকরাই।

মুর্শিদাবাদের বড়ঞা থানার কুলি চৌরাস্তা ঘোষ স্কুলে মিড-ডে মিলের চাল পাচার নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি স্কুল থেকে একটি মোটর বাইকে করে চালের বস্তা নিয়ে বেরোচ্ছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে নি আজ  খবর.  এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা ইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন।

অভিভাবকদের অভিযোগ, সরকারের দেওয়া মিড-ডে মিলের চাল এভাবে স্কুল থেকে পাচার করা হচ্ছে। তারা আরও দাবি করেন, এই পাচার আটকাতেই স্কুলে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল, কিন্তু চাল চুরি করার উদ্দেশ্যে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। অভিভাবক হাকিমুন্নেসা বিবি এবং আবুল কালাম আজাদ, জামশেদ শেখ সংবাদমাধ্যমকে জানান, এই ঘটনা দীর্ঘদিন ধরে চলছে এবং তাঁরা  প্রধান শিক্ষকের উদাসীনতায় হতাশ।

সংবাদমাধ্যম যখন এই অভিযোগের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাদিকুল ইসলামের কাছে জানতে চায়, তখন তিনি এই ঘটনা সম্পর্কে তার অজ্ঞতার কথা জানান। অন্যদিকে, বড়ঞা পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা খাতুন এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, তিনি প্রধান শিক্ষক এবং প্রশাসনকে বিষয়টি দ্রুত তদন্ত করে দেখার জন্য অনুরোধ করবেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য দেওয়া মিড-ডে মিলের চাল কারা নিয়ে যাচ্ছে তা খতিয়ে দেখা জরুরি।

বর্তমানে এই ঘটনায় বড়ঞা কুলি চৌরাস্তা এলাকার জনগণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন। প্রধান শিক্ষকের ভূমিকা নিয়েও অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করেছেন।


Loading

ধ্বস নামলেও রেল টানেলের কোনো ক্ষতি হয় নি পাহাড়ে 

অপরিকল্পিত বাঁধের ফলেই বিপদ বাড়ছে উত্তরবঙ্গের পাহাড়ে

আজ খবর (বাংলা), [রাজ্য], কালিম্পঙ, পশ্চিমবঙ্গ, ০৬/০৮/২০২৫ : কালিম্পঙে যাওয়ার জন্যে ১০ নম্বর জাতীয় সড়কে ব্যাপক ধ্বস নেমে রাস্তা বন্ধ হয়ে গেলেও সিকিম রেলপথের টানেলের কোনো ক্ষতি হয় নি বলে জানালো নির্মাণকারী সংস্থা IRCON ।

গতকাল কালিম্পঙ যাওয়ার পথে বিরিক দাঁড়া এলাকায় ব্যাপক ধ্বস নামে।   সেই ধ্বসে সেবক – রংপো রেল টানেলের একটি গার্ড ওয়াল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানা গিয়েছিল।  গতকাল ঐ  এলাকায় সকাল থেকেই পাথর গড়িয়ে আসতে  দেখে নির্মাণকারী সংস্থা শ্রমিকদের সরে আসতে  নির্দেশ দেওয়া হয়েছিল।  যার ফলে ঐ  জায়গাতে ধ্বস নামলেও সবরকম ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। আর সেই কারণেই আজ ঐ  এলাকায় কোনো হতাহতের খবর নেই ।

প্রবল বর্ষণে পাহাড়ের অনেকটা অংশ জুড়ে ধ্বস নামলেও  সেবক থেকে রংপো যাওয়ার রেলপথে থাকা টি ৭ সুড়ঙ্গটির কোনো ক্ষতি হয় নি বলে জানিয়েছে নির্মাণকারী সংস্থাটি। ওই এলাকা থেকে প্রস্তরস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে। তবে অতি  বৃষ্টির কারণে তিস্তা নদীর জল ফুঁসছে। উত্তরবঙ্গের বেশিরভাগ নদীই বিপদসীমার ওপর দিয়ে বয়ে চলেছে। 


Loading

বাড়তে চলেছে বার্ধক্য ভাতা 

যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে, সেই হারে কি বাড়ছে বার্ধক্যভাতা ? উঠছে প্রশ্ন 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০৬/০৮/২০২৫ : জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় ৬০-৭৯ বয়সসীমার মানুষদের জন্য প্রতি মাসে মাথপিছু ২০০ টাকা করে দেওয়া হয়। ৮০ বছরের ঊর্ধ্বে থাকা মানুষদের জন্য দেওয়া হয় ৫০০ টাকা করে। আরও কিছু টাকা যোগ করে প্রবীণদের হাতে প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়েছে। বেশিরভাগ রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে বার্ধক্য ভাতা কর্মসূচির আওতায় প্রবীণরা গড়ে মাসিক ১ হাজার টাকা করে পাচ্ছেন। ২০২১-২২ সালের আগে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও জনজাতি গোষ্ঠীভুক্তদের জন্য আলাদা করে কোনও তহবিলের সংস্থান ছিল না। পরে, তপশিলি জাতি ও জনজাতি গোষ্ঠীভুক্তদের চিহ্নিত করে আলাদা করে অর্থ সংস্থানের ব্যবস্থা হয়েছে। 

এই কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গের জন্য ২০২৪-২৫ অর্থবর্ষে ৪৬০৫১.৮২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছিল ৩৬৭০৪.৭৭২ লক্ষ টাকা। 


Loading

শুভেন্দুর কনভয়ে হামলা : অভিযোগ দায়ের হল কোচবিহারে 

দু’পক্ষই একে  অপরকে দেখে নেওয়ার চ্যালেঞ্জ জানাচ্ছে 

আজ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৬/০৮/২০২৫ :  গতকাল কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে যে হামলা হয়েছিল, সেই হামলার পরিপ্রেক্ষিতে কোচবিহার সদর থানায় অভিযোগ দায়ের করা হল বিজেপির তরফ থেকে।

গতকাল কোচবিহারের এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটা তাঁদের  পূর্বঘোষিত রাজনৈতিক কর্মসূচি ছিল।  তবে এই কর্মসূচীর পুলিশি অনুমতি না মেলায়  বিজেপিকে  আদালতে আবেদন করে অনুমতি জোগাড় করতে হয়েছিল। রাজনৈতিক কর্মসূচী অনুযায়ী কোচবিহারে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানো হয় এবং তাঁর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ  উঠেছে। 

গতকালের ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও তাঁর অনুগামীদের দিকে অভিযোগের আঙ্গুল ওঠে।  আজ বিজেপির তরফ থেকে উদয়ন গুহ সমেত মোট ৪১ জনের বিরুদ্ধে ইমেল মারফত কোচবিহার সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের কপি পাঠিয়ে দেওয়া হয়েছে কোচবিহারের এসপি ধৃতিমান ভট্টাচার্যের অফিসেও।  তবে গতকাল শুভেন্দু অধিকারী যেমনটা বলেছিলেন যে কোচবিহারের এসপিও এই ঘটনায় সমানভাবে  দায়ী,সেই মত ঐ  এসপির বিরুদ্ধে কোনো অভিযোগ জানাননি শুভেন্দু অধিকারী। 

এই ঘটনা নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেছেন, “যারাই বাঙালি আর বাংলাকে অপমান করবে, তারা যেখানেই যাক না কেন, এভাবেই তাদের কালো পতাকা দেখানো হবে।” 


Loading

কিন্নর কৈলাসের ট্রেকরুট ধুয়ে মুছে সাফ হড়পা বাণে 

আবহাওয়া খারাপের  ছিল বলে ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে 

আজ খবর (বাংলা),[দেশ], কিন্নর, হিমাচল প্রদেশ, ০৬/০৮/২০২৫ :   উত্তর কাশীর পর এবার হিমাচল প্রদেশের কিন্নর জেলায় হড়পা  বানে ভেসে গেল পাহাড়ি গ্রাম। আইটিবিপির জওয়ানরা উদ্ধার করলেন গ্রামবাসীদের। ধুয়ে মুছে সাফ হয়ে গেলো কিন্নর কৈলাস ট্রেকরুটের বিশালএলাকা। 

হিমাচলপ্রদেশের বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণ হয়ে চলেছে বিগত বেশ কিছুদিন ধরে, সেই সংবাদ আমরা পাঠকদের দিয়েছিলাম আগেই, এও লিখেছিলাম হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডের যে কোনো জায়গায় যে কোনোদিন বিপর্যয় নেমে আসতে  পারে। ঠিক তাইই হয়েছে। গতকাল উত্তরাখন্ডের উত্তরকাশীতে ক্ষীরগঙ্গা  নদীতে হড়পা  বাণের জন্যে বিপর্যয় ঘটেছিল, আর আজ বিপর্যয় ঘটলো হিমাচল প্রদেশের কিন্নর জেলার উচ্চ পাহাড়ি অঞ্চলে। 

আজ ভোরবেলাতেই আবহাওয়া দপ্তর সতর্ক করেছিল, প্রবল বৃষ্টি হতে পারে হিমাচলের বিলাসপুর, সোলন, সিমলা, সিরমৌর এবং মান্ডি  অঞ্চলে। আজ সকাল থেকেই ব্যাপক বৃষ্টি হচ্ছিল এই এলাকাগুলিতে। যার ফলে কিন্নর জেলায় নদীগুলিতে ব্যাপক জলস্ফীতি দেখা দেয় । .নদীগুলির জল উপচে পড়তে শুরু করে।  একসময় টাংলিং  অঞ্চলে পাহাড়ি নদীতে হড়পা  বাণ  নামতে শুরু করে ।  নিমেষে সেখানে পৌঁছে যান  এসডিআরএফ  এবং আইটিবিপি জওয়ানরা। 

ঘটনাস্থলে পৌঁছে আইটিবিপি জওয়ানরা মোট ৪১৩ তীর্থযাত্রীকে উদ্ধার করেন।  এই পথ দিয়েই যেতে হয় কিন্নর কৈলাস অভিমুখে। সেই ট্রেকরুটটি একেবারে সাফ হয়ে গিয়েছে। 


Loading

উত্তরাখণ্ডে আচমকা হড়পা কাদাবানে  নিখোঁজ গ্রামের একাংশ 

ভয়াবহ বিপর্যয় বললেও কম বলা হয় এই ঘটনাকে 

আজ খবর (বাংলা), [দেশ] দেরাদুন, উত্তরাখন্ড, ০৫/০৮/২০২৫ :  উত্তরাখণ্ডে ক্ষীরগঙ্গা নদীর আচমকা কাদা প্লাবনের হড়পা বানে ভাসিয়ে নিয়ে গেলো আস্ত একটি পাহাড়ি গ্রামকে।  বহু মানুষের মৃত্যুর আশঙ্কা দেখা দিয়েছে। 

উত্তরাখণ্ডের হরসিল  এলাকায় ধারালি  গ্রামে এখন শ্মশানের শূন্যতা বিরাজ করছে।  হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডের বিভিন্ন জায়গায় বেশ কিছুদিন ধরেই প্রচুর পরিমানে বৃষ্টি হয়ে যাচ্ছিল. এর ফলে পাহাড়ি নদীগুলো রীতিমত ফুঁসছিল।  নদীগুলিতে জলস্তর অত্যাধিক মাত্রায় বেড়ে যাচ্ছিল , যে কোনো দিন পাহাড়ের যে কোনো জায়গাতেই বিপর্যয় নেমে আসার মত পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছিল। 

আজ উত্তরাখণ্ডের হরসিলের মত উচ্চ পার্বত্য অঞ্চলে আচমকাই ক্ষীর গঙ্গা নদীতে হড়পা  বান  দেখা যায়। আর তার সাথে সাথেই মেঘ বিস্ফোরণের মত ঘটনাও ঘটে। এর ফলে উচ্চ পার্বত্য অঞ্চল থেকে ভয়াবহ কাদার প্লাৱন নামতে দেখা দেয়। সেই কাদা আর জলেই ধুয়ে মুছে সাফ হয়ে যায় ধারালি গ্রামের একটা বড় অংশ। বহু মানুষ কাদা জলের নিচে আটকে যায়।  সেই প্লাবন ধুয়ে মুছে নিয়ে যায় অনেকগুলি বাড়ি, হোটেল, দোকান-পাট, বাজার, গাড়ি, বাস সবকিছু। বহু মানুষ স্রেফ নিখোঁজ  হয়ে গিয়েছে এই ঘটনায়। 

উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ, এসডিআরএফ, দমকল, পুলিশ এবং সেনাবাহিনীর জওয়ানরা। বিপর্যয় মোকাবিলা দলগুলি একযোগে ঘটনাস্থলে কাজ করে চলেছে। অত্যাধুনিক যন্ত্রপাতি লাগানো হয়েছে উদ্ধারকাজে।  ঝুলন্ত সেতু ব্যবহার করে কাদাজল থেকে উদ্ধার করা হচ্ছে এক এক জন গ্রামবাসীকে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি  গভীর উদবেগ প্রকাশ করেছেন এবং উদ্ধারকারী দলকে জরুরী নির্দেশ দিয়েছেন।

তবে উত্তরাখণ্ডে এর আগেও মেঘফটা বৃষ্টিতে দুর্ঘটনা ঘটেছে। উত্তরাখণ্ড সরকারের দেওয়া পরিসংখ্যান অনুসারে, ১৬ জুলাই ২০১৩ তারিখে ৫,৭০০ জনেরও বেশি লোককে “মৃত বলে ধরে নেওয়া হয়েছিল”। এর মধ্যে ৯৩৪ জন স্থানীয় বাসিন্দা ছিলেন। পরে মৃতের সংখ্যা ৬,০৫৪ জন বলে ঘোষণা করা হয়।


Loading

১৯৬২র ভারত চীন যুদ্ধ : ভারতের এক খন্ড ইতিহাস ১২০ বাহাদুর 

ভারতীয় সেনা জওয়ানদের আত্মবলিদান ও স্বার্থত্যাগ গর্বিত করবে ১২০ বাহাদুর ছবিতে 

আজ খবর (বাংলা), [বিনোদন],মুম্বই , মহারাষ্ট্র, ০৫/০৮/২০২৫ :  মুক্তি পেলো ‘১২০ বাহাদুর’ ছবিটির টিজার। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ফারহান আখতার। 

প্রায় ৫ বছর পর ফের একবার সিলভার  স্ক্রিনে দেখতে পাওয়া গেলো অভিনেতা ফারহান আখতারকে। ছবির নাম ১২০ বাহাদুর। ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের পটভূমিকায় তৈরি হয়েছে এই ছবিটি। যেখানে জওয়ান শয়তান সিং ভাট্টির ভূমিকায় অভিনয় করেছেন ফারহান আখতার।  মেজর শয়তান সিং ভাট্টি তাঁর বীরত্বের জন্যে ভারত সরকারের থেকে পেয়েছিলেন পরম বীর  চক্র। 

ছবি শুরুই হচ্ছে ভারত চীনের যুদ্ধের এক উত্তেজনাকর পরিস্থিতির মাঝে। যুদ্ধের প্রেক্ষাপট রেজাং  লা. এই যুদ্ধে যে স্লোগানটি জনপ্রিয় হয়ে উঠেছিল তা হল “হম  পিছে নেহি হঠেঙ্গে ” . ১২০ বাহাদুর যেন ভারতীয়দের ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক খন্ড গর্ব।  গোটা ছবিটা তৈরি হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। পুরো কাহিনীটাই আত্মত্যাগ আর বলিদানের।  আর সেটাই একজন ভারতীয় হিসেবে গর্বিত হওয়ার মত বিষয়। 

চলতি বছরের নভেম্বর মাস নাগাদ এই ছবিটি রিলিজ করা হবে বলে জানা গিয়েছে। 


Loading

কেন্দ্র কিছু করে না,  রাজ্যের টাকাতেই ঘাটাল মাস্টার প্ল্যান : মমতা 

জমা জলে দাঁড়িয়ে ঘাটালের পরিস্থিতি দেখলেন মুখ্যমন্ত্রী 

আজ খবর (বাংলা),  [রাজ্য] ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, ০৫/০৮/২০২৫ :  ঘটালে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আজ ঘটালে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বঁন্দ্যোপাধ্যায়। তাঁর সাথে ছিলেন ঘাটালের সাংসদ ও অভিনেতা দেব। 

দীর্ঘ দুই মাস ধরে ঘটালে বন্যা  পরিস্থিতি রয়েছে। ঘাটালের প্রায় সব জায়গাই  ডুবে রয়েছে জমা জলে। কোথাও গোড়ালির সমান জল তো কোথাও  প্রায় কোমরের কাছে জল দাঁড়িয়ে রয়েছে। চাষবাসের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। গ্রামের দিকের রাস্তাগুলিতো বটেই, ঘাটালের রাজ্য সড়কও  জলের তলায় ডুবে আছে। রাস্তা দিয়ে চলছে নৌকো। এই পরিস্থিতিতে সঙ্গে দেবকে নিয়ে নিজেই ঘাটালের পরিস্থিতি দেখতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমা জলে দাঁড়িয়েই তিনি বেশ কিছুক্ষন সাংবাদিকদের সাথে কথা বলে গেলেন। স্থানীয় মানুষের পাশে থাকার বার্তা দিলেন। 

মমতা বন্দ্যোপধ্যায় এদিন বলেন, “কেন্দ্র কিছুই করছে না।  ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটুও কাজ করে নি কেন্দ্র। আগে বন্যায় ডুবে গেলে কেন্দ্র সরকার ক্ষতিপূরণ দিত, অর্থ সাহায্য পাঠাতো। এখন আর কিছুই দেয় না। সাহায্যও করে না।  ১০০ দিনের কাজও  বন্ধ করে দিয়েছে। এবার রাজ্যের তাকাতেই হবে ঘাটাল মাস্টার প্ল্যান। বর্ষার পরেই কাজে হাত দেওয়া হবে. ”  তিনি বলেন, “জল নামলে এই এলাকায় কৃষি দপ্তর সার্ভে করার কাজ করবে। কেন্দ্র কিছু না করলে রাজ্য সরকারই  ঘাটাল মাস্টার প্ল্যানের কাজে হাত দেবে। আপাতত এখানে ৭ কোটি টাকার পাম্পঘর বসানো হবে। শিলাবতী নদীর ধার ধরে গার্ড ওয়াল  তৈরি করা হবে।”

মমতা এদিন অভিযোগ করে বলেন, “ডিভিসির ছাড়া জলেই ভেসেছে দক্ষিণবঙ্গ।  ওরা জল ছাড়ার ব্যাপারে কিছু জানায় না.ওরা আগে থেকে জানালে এই পরিস্থিতি হত না। এরপরেই মমতা বাংলা ভাষা নিয়ে কেন্দ্রের অবস্থানের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ঘাটালের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন “এপিক কার্ড আছে বলে বসে থাকবেন না। প্রত্যেকেই ভোটার কার্ডে নাম তুলুন। কেন্দ্র এবার এনআরসির নামে এসআইআর নিয়ে এসেছে।”

Loading

কামারপুকুর গিয়ে ধর্মের বাণী মমতার কণ্ঠে 

বাংলা ভাষা নিয়েও মৃদু প্রতিবাদ করতে ভোলেন নি মমতা 

আজ খবর (বাংলা), [রাজ্য],  কামারপুকুর, হুগলি,০৫/০৮/২০২৫ :  কামারপুকুর রামকৃষ্ণ মঠে গিয়ে কামারপুকুর-জয়রামবাটি  উন্নয়ন পরিষদ গঠন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়। 

মঙ্গলবার কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে পৌঁছে কামারপুকুর-জয়রামবাটি  উন্নয়ন পরিষদ গড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পরিষদের মাথায় রাখলেন একজন মহারাজকে। এবং সেই উন্নয়ন তহবিলে দিলেন ১০ কোটি টাকা। এই অর্থ খরচ করা হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর ও মা সরদার জন্মস্থান জয়রামবাটির উন্নয়নের জন্যে। 

কামারপুকুর এসে মমতা বলেন, ” ধর্ম শিক্ষার জন্যে কোথাও যেতে হয় না। কথামৃত পাঠ  করলেই হয়। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। অন্যদের ধর্মকে শ্রদ্ধা করার মধ্যে দিয়েই ধর্মপালনের শিক্ষা দিয়ে গিয়েছেন  ঠাকুর শ্রী রামকৃষ্ণ। তাই আমরা ভেদাভেদ করি না. স্বামী বিবেকানন্দও আমাদের সেই শিক্ষা দিয়ে গিয়েছেন। 

তিনি বলেন, “যে ভাষা আমাদের জাতীয় গীত দিয়েছে, জাতীয় সঙ্গীত দিয়েছে, সেই ভাষাকে অপমান করলে তা মেনে নেওয়া যায় না। বাংলা ছাড়া ভাষা হয় ? আমাদের এই বাংলা  ভাষা গোটা দেশের গর্ব, গোটা পৃথিবীর গর্ব।”


Loading

কোচবিহারে আক্রান্ত শুভেন্দু , বললেন “প্রাণে মেরে ফেলার ছক ছিল”

উদয়ন গুহর উস্কানিতেই এই হামলা বলে মনে করছেন শুভেন্দু 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কোচবিহার,পশ্চিমবঙ্গ, ০৫/০৮/২০২৫ : কোচবিহারে গিয়ে আক্রান্ত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের দিকে অভিযোগের তীর বিজেপির। 

কোচবিহারে রাজনৈতিক কর্মসূচী করতে গিয়ে ঘোকসাডাঙ্গায় আক্রান্ত হলেন শুভেন্দু অধিকারী।  তাঁর গাড়িতে বাঁশ, লাঠি, ইঁট  ও পাথর দিয়ে আঘাত করা হয়। শুভেন্দুর বুলেটপ্রুফ গাড়ির কাঁচও  ভেঙে যায় এই ঘটনায়। কোনোক্রমে ঐ  ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী।  তিনি অভিযোগ করেন পুলিশের সামনেই তাঁর ওপরে এই সুপরিকল্পিত আক্রমন করা হয়েছে। 

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “তাঁকে আজ প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ছিল। এই ঘটনায় তৃণমূল নেতা উদয়ন গুহার উস্কানি ছিল বলে আমি মনে করছি।  পুলিশের সামনেই এই ঘটনা ঘটলেও পুলিশ ছিল নিষ্ক্রিয়, এই ঘটনায় আমি আদালতে যাব. আমাকে প্রাণে মেরে ফেলার ছক ছিল। ভোটে জিতে এই উদয়ন গুহর সাথে আমরা বুঝে নেব।  এর আগে ভোটে মমতাকে আমি হারিয়েছিলাম বলেই আমরা ওপর এই হামলা হয়ে থাকতে পারে।”

শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে উত্তর ২৪ পরগণার  বারাসাতের কাছারি মোড়ে  বিজেপি একটি প্রতিবাদ মিছিলবের করে। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor