
আজ খবর (বাংলা), আজকের রাশিফল, ২৯/০১/২০২৬ : মেষ রাশি : আজ জমি সংক্রান্ত কিছু ব্যয়ের যোগ আছে। যে কোনো কারোর তাৎক্ষণিক ব্যবহারে প্রভাবিত হবেন না। প্রেমিক / প্রেমিকা কিছু চাইলেও তা দেওয়া সম্ভব হবে না এবং তা নিয়ে বিচলিত হতে হবে। নিজের দক্ষতা দেখিয়ে প্রশংসা পাবেন। কাছের মানুষদের দূরে সরিয়ে দেবেন না। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
বৃষ রাশি : স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু বেড়াতে গেলে চাপে পড়ে যাবেন, ধকল বাড়বে। আজ গহনা এবং কিউরিও দ্রব্যাদির বিনিয়োগ করতে পারেন। নতুন বন্ধু আসবে, নতুন নতুন যোগাযোগ তৈরী হতে পারে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যদের প্রয়োজনগুলিও ভেবে দেখবেন। পরিবার, বিশেষ করে স্ত্রী/স্বামী আপনাকে সমর্থন ও সাহায্য করবে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা, দক্ষিণ দিকে গমন এড়িয়ে চলুন।
মিথুন রাশি : শারীরিক সুস্থতা এবং আরোগ্যলাভ। আর্থিক উপার্জন বা লাভের ক্ষেত্র প্রবল হয়ে রয়েছে। কাজের চাপ আপনাকে ব্যস্ত রাখবে, পরিবার আপনার সঙ্গ চাইবে। ব্যবসায়ীদের জন্যে আজ ভালো দিন। কোথাও হঠাৎ যেতে হতে পারে, সেটাই ইতিবাচক হবে। সময়কে গুরুত্ব দিন। আপনার পরিবার খুশি ও শান্তি উপভোগ করবে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
কর্কট রাশি : বাইরের কাজকর্ম আপনাকে বেশি আকর্ষণ করবে। সন্তানদের স্বাস্থ্যহানি হতে পারে। তাদের জন্যে খরচ হয়ে যেতে পারে। আপনার কোনো এক সন্তানের জন্যে আপনি আজ গর্বিত হতে পারেন। কোনো ভালো খবর পেতে পারেন। সামাজিকতা ও বিনোদন থাকবে দিন জুড়ে। পরিবারের জন্যে সময় দিন. শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
সিংহ রাশি : আপনি নিজের ক্ষমতা দেখাতে পারবেন, স্ত্রীকে নিয়ে কিছু ক্রয় করতে গিয়ে খরচ বাড়বে। পরিবার ও বন্ধুদের সাথে আনন্দ করবেন। প্রণয়ীর সাথে প্রেমের সেরা মুহূর্ত পাবেন। সঠিক সুযোগের অপেক্ষায় থাকুন, সেই সুযোগগুলিকে ঠিকমত ব্যবহার করার চেষ্টা করুন। সিনেমা বা টিভি দেখে সময় কাটবে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
কন্যা রাশি : আজ একটা খুশির খবর আপনি পেতে চলেছেন যার জন্যে আপনি রুদ্ধশ্বাস প্রতীক্ষা করছিলেন। বিনোদন খাতে খরচ কমান। কোনো আত্মীয়াদের থেকে শুভ সংবাদ আসতে চলেছে। জীবনের সেরা মুহূর্তগুলির মধ্যে অন্যতম দিন কাছে এসে গিয়েছে। আটকে থাকা পরিকল্পনাগুলো চূড়ান্ত রূপ পেতে চলেছে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
তুলা রাশি : অন্য কারোর জন্যে ভ্রমন ক্লান্তিকর হয়ে উঠতে পারে। তবুও সেই ভ্রমন ভালো লাগবে। বাণিজ্যিক উদ্দেশ্যে ভ্রমন লাভদায়ক হয়ে উঠবে। সাধু সান্নিধ্য মনকে আরাম দেবে। বাড়িতে অতিথি আসবে, আত্মীয় সমাগম হতে পারে। প্রণয়ীর থেকে সেরা মুহূর্ত পাবেন।কর্মক্ষেত্র সপক্ষে থাকবে এবং লাভদায়ক হয়ে উঠবে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
বৃশ্চিক রাশি : আধ্যাত্মিক উপায়ে মন শান্ত হবে. ধ্যান করুন। কোথাও বিনিয়োগ করার আগে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করুন। অনেকেই আজ আপনাকে নতুন স্বপ্ন এবং উৎসাহ জোগাতে আসবে, কিন্তু সব উদ্যোগ আপনার দক্ষতার ওপরেই নির্ভর করে থাকে। আপনার ব্যবসার ব্যাপারে বাইরের কারোর সাথে আলোচনা করবেন না। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
ধনু রাশি : অযথা ভ্রমন আপনার রাগের কারণ হয়ে উঠবে। আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের ফসল ফলবে এবং তা প্রকাশ্যে আসবে। আপনি পুরস্কারও পেতে পারেন। প্রেম উত্তম। সন্তানদের সাথে সময় কাটান। পেশাদারি ক্ষেত্রে সমস্যা আসলেও তা সমাধান হয়ে যাবে আপনার নিজের দক্ষতাতেই। পারিবারিক ক্ষেত্র উত্তম। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা ও গোলাপি।
মকর রাশি : এতদিন যে স্বপ্ন আপনি দেখে এসেছেন, তা আজ পূর্ণ হতে চলেছে। কিন্তু নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। আর্থিক ক্ষেত্র খুবই ভালো, তা সত্ত্বেও খরচ অতিরিক্ত হয়ে যাওয়ার প্রবল স্বভাবনা রয়েছে। আত্মীয় বন্ধুবান্ধবদের নিয়ে ভালো সময় কাটবে। প্রেম উত্তম ক্ষেত্রে রয়েছে। নিজের চেহারা ও ব্যক্তিত্বকে ঠিক করুন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা ও গোলাপি।
কুম্ভ রাশি : চারপাশের পরিবেশ আপনার সপক্ষে থাকবে, আশেপাশের মানুষ আপনাকে সমর্থন করবে. আর্থিক পরিকল্পনা করা খুবই জরুরি। নিজের ভাইকে সাহায্য করতে পারেন। কারোর সাথে যে কোনো মতবিরোধে না গিয়ে সমাধানের পথে যান। আপনার সঙ্গী আজ আপনাকে খুশি করবে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো ও নীল।
মীন রাশি : আজ আপনার সুস্থ থাকাটাই আপনার সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে। অর্থ সংরক্ষণ করুন নিজের জন্যে। কোনো বিদেশী আত্মীয়ের দেওয়া উপহার আপনাকে খুশি করতে পারে। ছোট ছোট বিষয়ে আগ্রহ দেখান, সাফল্য সেই পথেই আসতে পারে। পরিবারের সাথে সময় কাটাতে চাইবেন। পরিপূর্ণ প্রেম পেতে পারেন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
![]()