
আজ খবর (বাংলা), [খেলা], বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা, ০১/০৬/২০২৬ : ফুটবল জীবন থেকে অবসর নিলেন লিওনেল মেসি । আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা করে দিয়েছেন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি ফুটবলার।
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলে হারের কয়েক সপ্তাহ পর এই সিদ্ধান্ত নিলেন তিনি। মেসি তাঁর বিদায়বার্তায় জানান, আর্জেন্টিনার জার্সির জন্য তিনি সবসময় নিজের সর্বস্ব দিয়েছেন। তিনি বলেন, “শুধু সাম্প্রতিক সাফল্যের সময় নয়, কঠিন সময়েও দলের হয়ে লড়াই করেছেন।” নতুন প্রজন্মের প্রতিভাবান ফুটবলারদের সুযোগ করে দেওয়ার সময় এসেছে বলেও ইঙ্গিত দেন আর্জেন্টাইন অধিনায়ক। সোমবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক আবেগঘন বার্তায় মেসি জানান, দীর্ঘ চিন্তাভাবনার পর তিনি জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আর্জেন্টিনার হয়ে মেসি “২০৭টি ম্যাচ খেলেছেন এবং করেছেন ১২৫টি গোল। দেশের ইতিহাসে তিনিই সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার। তাঁর নেতৃত্বে আর্জেন্টিনা ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয় করে।”
বিশ্বকাপ জয়ের মাধ্যমে মেসির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছিল। ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই টুর্নামেন্টে মেসির অসাধারণ পারফরম্যান্স তাঁকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে আরও প্রতিষ্ঠিত করে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল থেকে এখনই সরে যাচ্ছেন না মেসি। ইন্টার মায়ামির হয়ে তাঁর খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আর্জেন্টি নার জার্সিতে আর দেখা না গেলেও ক্লাব ফুটবলে তাঁর জাদু উপভোগ করতে পারবেন সমর্থকেরা।মেসির বিদায়ে আর্জেন্টিনা ফুটবলে একটি যুগের অবসান হলো। দুই দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে খেলে তিনি যে সাফল্য, আবেগ ও স্মৃতি তৈরি করেছেন, তা ফুটবল ইতিহাসে দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে।
মেসি কলকাতায় এসেছিলেন তৎকালীন রাজ্য সরকারের আমন্ত্রণে। সেই সময় তাঁকে কেন্দ্র করে বেশ কিছু বিতর্কের জন্ম হলেও আগামী বছর হয়তো কলকাতাবাসী ফের একবার লিওনেল মেসিকে সাক্ষাৎ করতেপারবেন, অন্তত সেই তোড়জোড় চলছে বলে জানা যাচ্ছে।




