আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা ,পশ্চিমবঙ্গ, ০৮/০৮/২০২৬ : অনেকদিন ধরে পালিয়ে বেড়ালেও আজ পুলিশের তলব অনুযায়ী ভবানী ভবনে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়।
শালবনি জমি দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। সুমিত রায়ের জেরা চললো ঘন্টার পর ঘন্টা কিন্তু যেই অভিষেকের পর তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়কে সিআইডি জেরা করতে যাবে, তার আগেই নিখোঁজ হয়ে যায় সেই আপ্ত সহায়ক সুমিত রায়। সুমিতের খোঁজে সিআইডি অভিষেকের বাড়িতেও গিয়েছিল, কিন্তু তার কোনো হদিশ করতে পারে নি। পুলিশ সুমিত রায়কে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছিল।
গতকাল ফের সুমিত রায়কে ফের তলব করা হয়েছিল। সেইমত নির্দিষ্ট সময়ের আগেই ভবানী ভবনে ঢুকতে দেখা যায় সুমিত রায়কে। সম্ভবত আর তাঁর পক্ষে পালিয়ে বেড়ানো সম্ভব হচ্ছিল না। পুলিশের চিরুনি তল্লাশির চাপ আরও বাড়ছিল। আজ সকাল ৯টা ৫৪ মিনিটে তাঁকে ভবানী ভবনে প্রবেশ করতে দেখা গিয়েছিলঘণ্টার পর ঘণ্টা তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় ছিলেন অভিষেকের সহপাঠী। শোনা যায় তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতারা নাকি সুমিতকে খুশি করেই চলতেন। কেউ কেউ বলছেন ডায়মন্ড মডেল নাকি আসলে সুমিতের মস্তিস্ক প্রসূত। তবে সিআইডি মনে করছে সুমিত আর অভিষেক এই রাজ্যে অনেক অনেক দুর্নীতির সাথে যুক্ত। আজ কান টানা হলেও মাথাকে টানা হবে কি ? সেদিকেই নজর থাকবে আমাদের।