
আজ খবর (বাংলা) [খেলা] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২০/০৭/২০২৬ : পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারত আর্জেন্টিনাকে সমর্থন করায় খুশি মেসির দেশের মানুষ। তাঁরা ভারতকে ধন্যবাদ জানিয়েছে।
গতকাল রাতে ফুটবল বিশ্বকাপ এর ফাইনালে খেলতে নেমে আর্জেন্টিনার পিছনে ছিল কোটি কোটি ভারতীয় সমর্থন। ব্যাপারটা এমন যেন ভারতই বিশ্বকাপ ফাইনাল খেলতে নেমেছে। ভারতীয় কচিকাঁচাদের উৎসাহ ছিল তুঙ্গে। আর্জেন্টিনার সমস্ত প্লেয়ারের নাম তো বটেই স্ট্যাটিকটিক্স পর্যন্ত মুখস্ত অনেকের। পাড়ায় পাড়ায় ঝুলেছে আর্জেন্টিনার জাতীয় পতাকা।
3 Fold Umbrella @499/- @399/- [Click on the Image]
স্পেনের তিকিতাকা ফুটবল গতকাল মধ্যরাত্রে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সব স্বপ্ন চোখ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু উপহার দিয়ে গিয়েছে এক উপভোগ্য ফুটবল। সেই ফুটবল গোটা ফুটবল বিশ্ব তারিয়ে তারিয়ে উপভোগ করেছে। বিশ্বকাপের প্রথম থেকেই ভারতের ফুটবল প্রেমী মানুষ সমর্থন জুগিয়ে গিয়েছে ব্রাজিল আর আর্জেন্টিনাকে। সেদিক থেকে ব্রাজিল নক আউট পর্বে চলে যেতেই সম্পূর্ণ সমর্থন চলে যায় আর্জেন্টিনার দিকে।
নতুন দিল্লীতে থাকা আর্জেন্টিনীয় রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো আর্জেন্টিনাকে প্রবল সমর্থন করার জন্যে ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। ভারতে থাকা মেসির ভক্তদেরও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
Daniel Hechter Paris Rivoli Collection Modern Analog Watch for Men with Octagon Dial and Silicon Band
Wrist Watch @ Rs. 2199/- @Rs. 1999/-[ Click on the Image]
![]()

