কেকেআর : প্রত্যেক রানে ১০টা করে গাছ লাগাবেন জুহি চাওলা

KKR: জুহি চাওলার বৃক্ষরোপন

কেকেআর : প্রত্যেক রানে ১০টা করে গাছ লাগাবেন জুহি চাওলা

ইতিমধ্যেই ৬০০০ গাছ লাগানো হয়ে গিয়েছে 

আজ খবর (বাংলা), [খেলা], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৮/০৪/২০২৬ :  কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক তথা প্রাক্তন অভিনেত্রী জুহি চাওলা বৃক্ষরোপনের একটি অসাধারণ উদ্যোগ নিয়েছেন, যার নাম রানস  তো রুটস।

কলকাতার সুভাষ সরোবর পার্কে বৃক্ষরোপন করে জুহি চাওলা অঙ্গীকার করেছেন তাঁর ক্রিকেট দল  যত রান করবে, প্রত্যেকটি রানের জন্যে তিনি ১০টি করে গাছ লাগাবেন। এই ভাবেই তিনি প্রকৃতি ও পরিবেশের জন্যে কাজ   করে যেতে চান. অবশ্য সুভাষ সরোবর পার্কে গাছ লাগানোর অনুষ্ঠানটি ছিল একটি এনজিও সংস্থা গ্রো বিলিয়ন ট্রিজের অংশ বিশেষ।  তবু জুহির এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়.

সম্প্রতি অত্যন্ত খারাপ পারফর্ম করে চলেছে কেকেআর। দলের ধারাবাহিক ব্যর্থতায় হতাশ টিম কর্তৃপক্ষ এবং সমর্থকেরা।  এই মুহূর্তে দলের সংগ্রহে রয়েছে মাত্র ১ পয়েন্ট। তাও বৃষ্টির জন্যে খেলা ভেস্তে যাওয়ার কারণে এসেছে ওই ১ পয়েন্ট। এই মুহূর্তে লীগ টেবিলে সবচেয়ে নিচে রয়েছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ান কলকাতা নাইট রাইডার্স।  কিন্তু তাতে কি প্রতি রানে ১০টি করে গাছ লাগানোর যে অঙ্গীকার, রায়ান্স টু রুটস অভিযানে কিন্তু এখনো পর্যন্ত ৬০০০ গাছ লাগানো হয়ে গিয়েছে।  আইপিএল-এ জয় না আসুক, কেকেআর এর সবুজ বিপ্লব জয়ী হোক।


 

Share this news article