
এই ক্ষেপণাস্ত্র শত্রুদের রক্ত হিম করে দিতে সক্ষম
আজ খবর (বাংলা) [দেশ] নতুন দিল্লী, ভারত,২০/০১/২০২৬ : আর কিছুদিন পরেই দিল্লীর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে আত্মপ্রকাশ করতে চলেছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার হাইপারসনিক গ্লাইড মিসাইল।
বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে প্রতিরক্ষা উন্নয়ন ও গবেষণা সংস্থা DRDO , এই ক্ষেপণাস্ত্র প্রথম আত্মপ্রকাশ করতে চলেছে দেশের ৭৭টম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে। সেদিন কর্তাব্যপথে প্রথমবার দেশবাসী এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রটিকে দেখতে পাবেন।
দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে ভারতীয় নৌবাহিনীকেআরো শক্তিশালী করে তোলার উদ্দেশ্যে। এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা যাবে যে কোনো যুদ্ধজাহাজ থেকে। ঝোড়ো হাওয়া থাকলেও এই ক্ষেপণাস্ত্র ১৫০০ কিলোমিটার দুরী গিয়ে নিখুঁত নিশানায় নিজের টার্গেটকে ধ্বংস করে দিতে পারবে। হাইপার সোনিক হওয়ায় এই ক্ষেপণাস্ত্রের গতিবিধি টের পাবে না শত্রু জাহাজের রাডার। শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই নিমেষে এই মিসাইল নিজের কাজটুকু নির্ভুলভাবে করে ফেলতে সক্ষম।
এই মিসাইল ভারতীয় নৌ বাহিনীতে সংযোজনের পর ভারত মহাসাগরে অনেকটাই শক্তি বৃদ্ধি করতে পারবে ইন্ডিয়ান নেভি। পাশাপাশি এই মিসাইলকে একবার সচক্ষে দর্শন করতে ২৬ শে জানুয়ারি ভারতীয় টিভির পর্দায় চোখ রাখতেই হবে ভারতের শত্রু দেশগুলিকে। এই মুহূর্তে ডিআরডিও হাইপারসনিক গ্লাইড মিসাইল এবং হাইপারসনিক ত্রুজ মিসাইল প্রযুক্তি নিয়ে সাফল্যের সাথে কাজ করে চলেছে আর এই সাফল্য দেখে শত্রু দেশগুলি রীতিমত কাঁপতে শুরু করেছে।
![]()