
আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ১৫/১২/২০২৫ : শিলিগুড়ির বিধান মার্কেট এলাকার শেঠ শ্রী লাল শিব মন্দিরে চাঞ্চল্যকর চুরির ঘটনা সামনে এসেছে। অভিযোগ, গতকাল গভীর রাতে দুই ব্যক্তি মন্দিরে ঢুকে দানপেটি ভেঙে বেশ কিছু টাকা চুরি করে নিয়ে যায়।
মন্দির সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে মন্দিরের পুরোহিত এসে গেট খুলতেই দেখতে পান দানপেটি সম্পূর্ণ খালি অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই মন্দির কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতের অন্ধকারে দুই ব্যক্তি মন্দির চত্বরে প্রবেশ করে দানপেটির কাছে যায়। ফুটেজের ভিত্তিতে প্রাথমিকভাবে সন্দেহ দুই কুরানির ওপর গিয়ে পড়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
![]()