বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০৯/১২/২০২৫ : দার্জিলিংয়ে সমতলের গাড়ি চালকদের হেনস্থার অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। কয়েক দিন আগেই পাহাড়ের গাড়ি চালকদের পক্ষ থেকে “সব ঠিক আছে” বলা হলেও, সমতলের চালকদের অভিযোগ—দার্জিলিংয়ে নিয়ে গেলে সাইট সিয়িং করতে দেওয়া হচ্ছে না, হুমকি দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
এদিন শিলিগুড়ির ট্যাক্সি চালকেরা বিষয়টি জানাতে মহকুমা শাসকের দপ্তরে গেলে প্রথমে কোনও আধিকারিকের সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভে বিক্ষোভ দেখান। পরে এসডিও চালকদের ডেকে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
চালকদের হুঁশিয়ারি—যদি সমতলের গাড়িকে পাহাড়ে উঠতে না দেওয়া হয়, তাহলে পাহাড়ের গাড়িকেও সমতলে ঢুকতে দেওয়া হবে না। এরপরেও দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
![]()