বালুচিস্তানে লাগাতার গুলি পাক সেনার, মৃত কয়েক ডজন বাস্তুচ্যুত ৭০ হাজার বলে দাবি

বালুচিস্তানে লাগাতার গুলি পাক সেনার, মৃত কয়েক ডজন বাস্তুচ্যুত ৭০ হাজার বলে দাবি

বালুচিস্তানে লাগাতার গুলি পাক সেনার, মৃত কয়েক ডজন বাস্তুচ্যুত ৭০ হাজার বলে দাবি

 

আজ খবর, [আন্তর্জাতিক] নতুন দিল্লী, ভারত, ২৫/১১/২০২৬ :  পাকিস্তানের সেনাবাহিনী বালুচিস্তানের মাসতুঙ্গ এলাকায় লাগাতার গুলি চালিয়ে যাচ্ছে,  এই ঘটনায় বেশ কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে এবং অন্তত ৭০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।  দ্য বালুচিস্তান পোস্ট এই খবর দিয়েছে।

বালুচদের একটি প্রতিনিধি দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তানি সেনা অভিযানের ফলে বালুচিস্তানের বহু মানুষ গুলি খেয়ে প্রাণ হারিয়েছেন এবং ৭০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বাকিদের ২৪ ঘন্টার মধ্যে এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে। বহু মানুষ নিখোঁজ হয়ে গিয়েছে পাক সেনার এই নির্মম অভিযানের ফলে. বালুচদের একটি প্রতিনিধি দল দ্য বালুচ পোস্টকে এক সাক্ষাৎকারে জানিয়েছে, পাক সেনাবাহিনী বালুচিস্তানে একের পর এক বাজারে আগুন লাগিয়ে দিয়েছে। এর ফলে দোকানপাট বাজার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
ad3 5
গবাদি পশুদেরকেও ছাড় দেওয়া হয় নি।  এর ফলে ওই এলাকার মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।  পাক সেনাবাহিনী যেভাবে লাগাতার গুলি চালিয়েছে তাতে হয়তো মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ওই প্রতিনিধি দল দাবি করেছে পাক সেনাবাহিনী কিল্লি গুফতারি ও কিল্লি খুরসানি এলাকার  দোকান পুড়িয়ে দিয়েছে। ওই বাজারের সোলার সিস্টেম প্যানেল নষ্ট করে দিয়েছে।
vidyalaya
বালুচিস্তানের প্রতিনিধি দল বলেছে, জনগণের জীবন জীবিকা রক্ষা করা সরকারের দায়িত্ব, তার বদলে যেভাবে সেনাবাহিনী লাগাতার গুলি চালিয়ে বাজারে আগুন লাগিয়ে সব কিছু ধ্বংস করে দিয়ে গেল তা অত্যন্ত নিন্দাজনক এবং দুর্ভাগ্যজনক।
milan.new .ad
Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *