
আজ খবর, [রাজ্য], নতুন দিল্লী, ভারত,২১/১১/২০২৬ : প্রধানমন্ত্রী স্বনিধি সন্মান পুরস্কার ২০২৬ এ বিশেষ ডিজিটাল উদ্ভাবনী বিভাগে পশ্চিমবঙ্গের দুর্গাপুর প্রথম স্থান অধিকার করেছে। এছাড়াও ঋণ বিতরণ বিভাগে পশ্চিমবঙ্গ তৃতীয় স্থান অধিকার করেছে। রাজ্যের এই সাফল্যকে উৎসাহব্যঞ্জক ও উল্লেখযোগ্য হিসেবে ব্যক্ত করেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল।

পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল বলেন, “পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহরে ১০ লক্ষেরও কম অনুষ বসবাস করেন। সেই শহর দেশের মধ্যে ডিজিটাল উদ্ভাবন বিভাগে প্রথম হয়েছে, আমি খুব খুশিহয়েছি। তাছাড়া ঋণ বিতরণ বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের রাজ্য পশ্চিমবাংও। রাজ্যবাসী হিসেবে তাই আমি গর্ব অনুভব করছি।”

অগ্নিমিত্রা বলেন, “এর আগের সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই এই ধরনের উদ্যোগে অংশ গ্রহণ করে নি। তাই এই উদ্যোগ আমাদের সরকারের কাছে উল্লেখযোগ্য সাফল্য। এই ধরণের উদ্যোগের দিকে এর আগের সরকার কখনোই মনোযোগ দেয় নি। তারা এই ব্যাপারগুলোকে অগ্রাধিকার দেয় নি. আমাদের সরকার এই উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার দেখিয়েছে এবং আমাদের রাজ্য, আমাদের শহর পুরস্কার জিতে নিয়ে এসেছে। আমরা খুব খুশি। এই ঘটনায় আমরা যথেষ্ট উৎসাহ পাচ্ছি। “

প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পে মোট ৫২টি পুরস্কার দেওয়া হয়েছে এবং পাঁচটি বিষয়ে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই প্রকল্পে ভারতের বিভিন্ন শহরে যারা পথে ঘাটে ফেরিওয়ালা হিসেবে কাজ করেন, যাঁরা ছোট ব্যবসায়ী, হকার, তাঁদের অগ্রগতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এইসব ছোট ব্যবসায়ীরা কিভাবে ঋণ পাচ্ছেন এবং সেই ঋণ তাঁরা কিভাবে কাজে লাগাচ্ছেন তার ওপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ‘ভোকাল ফর লোকাল’ স্লোগানটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের আর্থ সামাজিক প্রোফাইল কতটা উন্নত হচ্ছে তা তুলে ধরা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে।






