গঙ্গাসাগরের কপিল মুনি পর্যন্ত এবার রেলে যাবেন : শুভেন্দু

গঙ্গাসাগরের কপিল মুনি পর্যন্ত এবার রেলে  যাবেন : শুভেন্দু

গঙ্গাসাগরের কপিল মুনি পর্যন্ত এবার রেলে যাবেন : শুভেন্দু

আজ খবর [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২০/১১/২০২৬ :  দিল্লী গিয়ে ডাবল ইঞ্জিন সরকারের থেকে বেশ কিছু রেল প্রকল্পের নীল নকশা  এবং সেই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে বৈথক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইসব  বিষয়ে সাংবাদিকদের নিজেই জানাইয়েছেন তিনি।

<

ফ্রেট করিডোর : মুখ্যমন্ত্রী বলেন, অন্ডাল থেকে ডানকুনি পর্যন্ত চার লেনের ফ্রেট করিডোর ইতিমধ্যেই পেয়ে গিয়েছে রাজ্য, এই মুহূর্তে আর ফ্রেট করিডোর দরকার নেই. অণ্ডাল পর্যন্ত রেল যোগাযোগ বাস্তবায়নের মুখে। রাজ্যে আরও ১৯টি নতুন রেললাইন বসতে চলেছে, যার ফলে গোটা রাজ্যই রেল মানচিত্রের যুক্ত হয়ে যাবে।

ad3 3

রেলমন্ত্রী পশ্চিমবঙ্গে রেল সম্প্রসারণের কাজ করতে বেশ আগ্রহ  দেখিয়েছেন। এই রাজ্যে রেলের প্রকল্পগুলি সম্পন্ন করতে প্রায় ৪০০০ কোটি টাকা খরচ হবে।  কয়েক বছরের মধ্যেই গঙ্গা সাগর পর্যন্ত রেখে চলে যাওয়া যাবে।  ইটা অবশই পশ্চিমবঙ্গের কাছে অনেক বড় একটা প্রাপ্তি। কেননা গঙ্গাসাগর শুধু এই রাজ্যের তীর্থক্ষেত্র নয়, এটি একটি আন্তর্জাতিক তীর্থক্ষেত্র।

ad6 1

দিনাজপুরের হিলি সীমান্ত এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম পর্যন্ত রেলপথ বসানোর টার্গেট নেওয়া হয়েছে আগামী বছর মার্চ মাসের মধ্যে। এখন সার্ভে এবং জমি অধিগ্রহণ করতে কোনো বাধা  নেই. রাজ্য সরকার ইতিমধ্যেই নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিয়েছে রেলকে।  আগামী রেল বাজেটে পশ্চিমবঙ্গ সম্ভবত বড় রেল বাজেট পেতে চলেছে।  উত্তরবঙ্গ থেকে নানারকম সামগ্রী যাতে দক্ষিণ বঙ্গে অনায়াসে নিয়ে আসা  যায় তার জন্যে রেলের  রেক বাড়ানোর  প্রস্তাবও আছে।

santanu ad

চিংড়িঘাটা মেট্রোরেলের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে রাজ্য সরকার।  যেটা জানা যাচ্ছে , সম্ভবত ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী।  সেদিন গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো রেলের উদ্বোধন যেমন হবে, তেমন হয়তো আরও কিছু মেট্রো রেল প্রকল্পের ঘোষণাও করা হবে।   সূত্র মারফত জানা যাচ্ছে, পরিকল্পনায় গড়িয়াহাট থেকে সেক্টর ৫ পর্যন্ত নতুন মেট্রো প্রকল্পের কথা উঠে আসছে। ভবিষ্যতে জোকা-আয়মন্ড হারবার এলাকাগুলিও মেট্রো পথে যুক্ত হয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই.।

homead

sofa.classifie

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *