
আজ খবর, আজ রাশিফল — ১৯/১১/২০২৬ :
মেষ রাশি : ব্যবসার ক্ষেত্রে আজ খুশি থাকবেন। আর্থিক সুবিধা ভোগ করবেন। ব্যবসা নিয়ে যেভাবে পরিকল্পনা করেছিলেন সেভাবেই এগিয়ে যেতে পারবেন। পেশার ক্ষেত্রেও আজ অনেক সুযোগ চলে আসবে। বকেয়া অর্থ আদায় হবে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতার জন্যে প্রশংসিত হবেন। চোখের সমস্যা বাড়বে।

বৃষ রাশি : পুরোনো রোগ থেকে অব্যাহতি পেতে পারেন। আজ নিজের ভুলের কারণেই অনেক কিছু পন্ড হয়ে যাবে। অন্য কাউকে দায়ী করা উচিত হবে না। বদহজম বা পেটের অন্য কোনো গন্ডগোলের জন্যে কষ্ট পাবেন। আজ কোনোভাবেই নিজের ব্যয় সংকোচ করে উঠতে পারবেন না, খরচ বাড়বে।
মিথুন রাশি : আজ নানাভাবে টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে, কোনোভাবেই আটকাতে পারবেন না। কোথাও লগ্নিকরলে তা ক্ষতির মুখে পড়তে পারে। অযথা ঝুঁকি নেবেন না। পারিবারিক বিবাদ বাড়তে পারে। বিতর্ক এড়িয়ে চলাই ভালো। আজ সরকারি চাকরি পাওয়ার যোগ রয়েছে। সুখবর পেতে পারেন।

কর্কট রাশি : ব্যবসা ও পেশার ক্ষেত্রে আজ খুব বেশি ঝুঁকি না নেওয়াই ভালো। কর্মক্ষেত্রেও বিতর্ক এড়িয়ে চলতে হবে। ব্যবসায়ে কিছু সমস্যায় পড়তে হতে পারে, তবে তা সাময়িক। এই সমস্যা আপনি কারোর সাহায্য ছাড়া নিজেই সমাধান করতে পারবেন। জলপথে ভ্রমন এড়িয়ে চলুন। বিপদ হতে পারে।
সিংহ রাশি : আজ সংসারের খরচ বাড়বে. বাড়িতে অতিথি আসবে। ব্যবসা ও পেশার ক্ষেত্রে আজ বেশি সময় দিতে পারবেন না। আজ যে কোনো বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। বিনিয়োগ করার আগে কাগজ পত্র ভালোকরে যাচাই করে নিন। উচ্চ শিক্ষায় ভালো সুযোগ আসতে চলেছে। সুস্থ থাকুন।
কন্যা রাশি : কেউ আড়ালে আপনার শত্রুতা করছে বা করার চেষ্টা করছে, সতর্ক থাকুন। ব্যবসায়ে নানারকম সুযোগ পাবেন, বিশেষ করে আমদানি ও রপ্তানির ব্যবসায়ে লাভ বাড়বে। উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারবেন। পারিবারিক শান্তি বজায় থাকবে। বিতর্ক এড়িয়ে চলুন। সামাজিক কাজে ব্যস্ত থাকুন।

তুলা রাশি : অপ্রত্যাশিতভাবে কিছু আর্থিক লাভ পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে কিছু নতুন কৌশল নিতে হতে পারে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিলে তা ক্ষতি হতে পারে। প্রেমের ক্ষেত্রেও আজ আবেগ দেখাবেন না। প্রেম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে পদোন্নতি পরিবারকে খুশি করবে।
বৃশ্চিক রাশি : ব্যবসা বৃদ্ধি করার সবরকম পরিবেশ পেয়ে যাবেন। ব্যাঙ্ক থেকে ঋণ পেয়ে যেতে পারেন। কর্মসূত্রে আজ দূরে কোথাও যেতে হতে পারে। পেশা ও কর্মক্ষেত্রে যতটা প্রত্যাশা করছেন, তা পূরণ নাও হতে পারে। নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন। মানসিক শান্তি বজায় রাখতে ধ্যান ও জপ করতে পারেন।
ধনু রাশি : ব্যবসার ক্ষেত্রে আজ লাভের অঙ্ক বৃদ্ধি পাবে। মুনাফা বাড়লেও নিজেকে সংযত রাখুন। পেশার ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, নতুন কাজ শুরু করতে পারবেন। বাড়ি নির্মাণ করার পরিকল্পনা করতে পারেন, জমি কিনতে লগ্নি করতে পারেন। কোনো কাছের বন্ধু আপনাকে সাহায্য করবে।

মকর রাশি : কর্মক্ষেত্রে গুপ্তশত্রুতা বাড়বে, সতর্ক থাকতে হবে. তা সত্বেও আপনাকে ঝুঁকি নিয়েই এগিয়ে যেতে হবে। সবসময় পরিস্থিতি অনুকূল থাকবে না। সর্দি কাশি জাতীয় ঠান্ডা লেগে যাওয়ার অসুখে ভুগতে হতে পারে। আজ পরীক্ষার ফল প্রকাশ হলে তা আশানুরূপ হবে না. হতাশ হবেন না।
কুম্ভ রাশি : গৃহ নির্মাণের পরিবেশ তৈরী হচ্ছে ধীরে ধীরে, তাই নিজের লক্ষ্যে অবিচল থাকুন। সুযোগ এলে তার সদ্ব্যবহার করুন যথা সময়ে। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করে নিন। দরকারে অভিজ্ঞজনের সাহায্য নিতে পারেন। কর্মসূত্রে দূরে যেতে হতে পারে। প্রেমে বাধা নেই।
মীন রাশি : আজ অযাচিতভাবে ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। জীবন সঙ্গীর স্বাস্থ্যে যত্ন নিন। তাঁর জন্যেও চিকিৎসা খরচ বেড়ে যেতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আছে, বেতন বৃদ্ধিও হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনার নতুন পরিকল্পনা কাজে লেগে যেতে পারে এবং সাফল্য আসতে পারে।

