
আজ খবর, আজ রাশিফল – ১৮/১১/২০২৬ :
মেষ রাশি : নতুন লাভের ইঙ্গিত পেয়ে যাবেন, ব্যবসায়ে নতুন কৌশল গ্রহণ করার সেরা সময়।পেশার ক্ষেত্রেও যথেষ্ট সাফল্য আসবে। কর্মক্ষেত্রেও কাজের চাপ বেড়ে যাবে। আর্থিক উপার্জন বাড়বে। সপরিবারে বেড়াতে যেতে পারেন। পরিবারের সবাইকে নিয়ে আনন্দে দিন কাটবে। প্রেমে আনন্দ পাবেন।
বৃষ রাশি : দীর্ঘদিন ধরে আপনি অপেক্ষা করে আছেন, এমন কাজ আজ সম্পন্ন হয়ে যেতে পারে। পুরোনো বন্ধুর সাথে বহুদিন পর দেখা হতে পারে। দূর থেকে কোনো সুসংবাদ আসতে পারে। কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল হয়ে যেতে পারে। বেড়াতে গিয়ে থাকলে যথেষ্ট সাবধানে থাকুন , ।

মিথুন রাশি : আজ আপনাকে নানারকমভাবে চেষ্টা চালাতে হবে যাতে ব্যয় বেড়ে না যায়, কিছু কিছু ক্ষেত্রে অর্থাভাব সমস্যা তৈরী হওঁতে পারে, তা সত্বেও কোনোভাবেই সঞ্চয় করে উঠতে পারবেন না। তীর্থ ক্ষেত্র ভ্রমণ করে আনন্দ পাবেন। চরম রোগে ভুগতে হতে পারে। গলায় ব্যাথা থেকেও সাবধান।
কর্কট রাশি : অপ্রত্যাশিতভাবে আজ সাফল্য আসবে পুরোনো কোনো সম্পর্কের জেরে। পুরোনো কোন বন্ধু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। হারানো সন্মান ফিরে পেতে পারেন। সমাজে প্রতিপত্তি ও প্রভাব বেড়ে যেতে পারে। কর্মসূত্রে কোথাও যেতে হতে পারে। ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। .
সিংহ রাশি : নিকট কারোর শত্রুতা সামনে চলে আসবে, এই ঘটনা আগামী ভবিষ্যতের জন্যে আপনাকে আগাম সতর্ক করে দিয়ে যাবে। বিশ্বাসঘাতকতার ঘটনা থেকে শিক্ষা নিয়ে চলুন। দাঁত বা হাড়ের ব্যাথায় ভুগতে হতে পারে। চর্মরোগ থেকেও সাবধান। প্রেমের পথে আজ বাধা পাবেন। দাম্প্ত্য শান্তি থাকবে।

কন্যা রাশি : নিজেকে সুস্থ রাখার জন্যে নানারকম প্রচেষ্টা নিতে হতে পারে। ব্যাবসায় আজ খুব বেশি সময় দিতে পারবেন না। আমদানি রপ্তানি ব্যবসায়ে সমস্যা বাড়তে পারে। আর্থিক সংকট আপনাকে দুশ্চিন্তায় রাখবে। পরিবারে মতানৈক্য দেখা দিতে পারে। বিনিয়োগের আগে কাগজ পত্র যাচাই করুন।
তুলা রাশি ; আর্থিক সুবিধা বজায় থাকবে। কাছের কারোর প্রলোভনে পা দেবেন না, খুব একটা সফল হবেন না। অন্যের কথায় ভরসা করে বিনিয়োগ করবেন না। নতুন বাহন কেনার যোগ রয়েছে। জীবনসঙ্গী ক্রমশ সুস্থ হয়ে উঠবে, চিকিৎসা চালিয়ে যান। কাউকে ঋণ দেবেন না, ক্ষতি হতে পারে।
বৃশ্চিক রাশি : আজ একাধিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আইনি জটিলতাও কাটবে, আদালতের সিদ্ধান্ত আপনার সপক্ষে যেতে পারে। ব্যবসা বা পেশার কারণে দূরে কোথাও যেতে হতে পারে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। বাবার স্বাস্থ্যহানি হতে পারে। পরীক্ষায় ভালো ফল পেতে পারেন। পরিবারে শান্তি থাকবে।

ধনু রাশি : ব্যবসা ও পেশার ক্ষেত্রে আপনার নতুন কৌশল ও উদ্যোগ সফল হয়ে যেতে পারে। আগামী দিনে অর্থ উপার্জন বৃদ্ধির যোগ রয়েছে। আর্থিক উন্নতির সাথে সাথেই আপনাকে সঞ্চয়ে মনোযোগী হতে হবে। আত্মীয়দের সাথে নতুন করে গন্ডগোল শুরু হতে পারে। প্রেমে বাধা নেই, বিয়ের কথা এগোতে পারে।
মকর রাশি : আজ নিজেকে যথেষ্ট সংযত রাখতে হবে, না বুঝে কথা না বাড়ানোই ভালো। ঘনিষ্ঠ কারোর সাথে বিবাদে লিপ্ত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। অন্যের দ্বারা প্রভাবিত হয়ে ভুল সিদ্ধান্তের শিকার হতে পারেন। তাই সতর্ক থাকুন। আজ জল থেকে দূরে থাকবেন, জল থেকে বিপদের আশংকা থাকছে।

কুম্ভ রাশি : আজ সম্পত্তি কেনার যোগ রয়েছে, কিন্তু খুব বেশি অর্থ বিনিয়োগ করবেন না। বেশি অর্থ লগ্নি করা থেকে আজ বিরত থাকুন। কর্মক্ষেত্রে আজ প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। নিজের কর্মদক্ষতার ওপর ভরসা রাখুন। প্রেমের ক্ষেত্রে কোনো বাধা নেই, আজ নিজেকে সুস্থ রাখাই চ্যালেঞ্জ।
মীন রাশি : নতুন ব্যবসার ক্ষেত্রে সাফল্য আসবে, তবু আর্থিক সমস্যা আপনাকে ভোগাতে পারে। কোনোভাবেই যেন দুশ্চিন্তা কাটতে চাইবে না। আজ লেনদেনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা গ্রহণ করুন। নতুন চাকরি পেতে বাধা আসবে, তবে কোনো বন্ধুর থেকে সহায়তা পেয়ে যাবেন। গৃহে শান্তি থাকবে।

