এখনও সংকট কাটেনি কস্টেবল বিশ্বজিৎ দাসের

এখনও  সংকট কাটেনি কস্টেবল বিশ্বজিৎ দাসের

এখনও  সংকট কাটেনি কস্টেবল বিশ্বজিৎ দাসের

আজ খবর,  কলকাতা,পশ্চিমবঙ্গ, ১৭/১১/২০২৬ : এখনও সংকটজনক কনস্টেবল বিশ্বজিৎ দাস। তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হলেও সংকট এখনও  কাটে নি.

গুলিবিদ্ধ কনস্টেবল বর্তমানে এসএসকেএমের উডবার্ন ব্লকে চিকিৎসাধীন। অর্থোপেডিক ইউনিট-৩ এর অধীনে ভর্তি রয়েছেন বিশ্বজিৎ দাস। তাঁর চিকিৎসায় মাল্টি-ডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আপাতত অবজারভেশনে রয়েছেন তিনি।

home.solution

গতকাল  সকালে ফের একবার রক্তপরীক্ষা হয়েছে, সোমবার বিকেলে আরও কিছু শারীরিক পরীক্ষা হয়েছে । মূলত পায়ের ক্ষতের সংক্রমণের দিকেই বিশেষ নজর রয়েছে চিকিৎসকদের। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত টিম বিশ্বজিৎ দাসকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রেখেছেন।

a.bhutan2 1

এখনও রেড জোনে রয়েছেন তিনি, খুব শীঘ্রই ভাঙা হাড়ের অস্ত্রপচার হতে পারে, এমনটাই এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর। তবে এই হাড় জোড়া লাগানোই আপাতত চিকিৎসকদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Mind Junction 1

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *