
আজ খবর, আজকের রাশিফল – ০৪/১১/২০২৬ :
মেষ রাশি : ব্যবসার ক্ষেত্রে অনেকগুলি ভালো ঘটনা ঘটবে। আর্থিক লেনদেন বাড়বে এবং উপার্জন বাড়বে। বেশ কিছুদিন ধরে যে কঠোর পরিশ্রম করে চলেছেন এবার তার ফল পেতে শুরু করবেন। আজ পরিবারের সাথে ভালো সময় কাটবে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
বৃষ রাশি : ব্যবসায়ে উন্নতির যোগ থাকলেও বর্তমানে বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে। ধৈর্য্য ধরুন। ব্যাবসার ক্ষেত্রে কিছু সামান্য পরিবর্তন করার কথা ভাবতে হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে, ভালো ডাক্তার দেখান। সংসারে বিতর্ক বাড়তে পারে সতর্ক থাকুন।

মিথুন রাশি : ব্যবসার ক্ষেত্রে আজ দুপুরের পর সাফল্য আসবে। আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিন। দরকারে বিশ্রাম নিন। মানসিক শান্তি খুঁজে নেওয়ার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সাথে সময় কাটালে ভালো লাগবে। নতুন সম্পর্ক বাড়িতে বিবাদ তৈরী করতে পারে।
কর্কট রাশি : ব্যবসার ক্ষেত্রে শুভ সময় এসেছে। সুযোগগুলিকে কাজে লাগালে লাভবান হবেন। নতুন ব্যবসা বা প্রকল্প শুরু করার আদর্শ সময় এসেছে। শেয়ারে বিনিয়োগ করার আগে সব দিক খতিয়ে দেখে নিন। চিকিৎসার জন্যে খরচ বাড়তে পারে। সম্পত্তির কোনো খবর পেতে পারেন।
সিংহ রাশি : পেশা ও ব্যবসার ক্ষেত্রে বয়স্ক মানুষের উপদেশ কাজে লাগালে সাফল্য আসবে। সংসারে এবং কর্মস্থলে নিজের বক্তব্য ভালো ভাবে পেশ করতে পারবেন। কিছু ক্ষেত্রে অনুকূল পরিবেশ পেয়ে যাবেন। আজ দুপুরের পর অপ্রত্যাশিতভাবে উপার্জন চলে আসবে। পরিস্থিতি বিচার করে বিনিয়োগ করুন।

কন্যা রাশি : নতুন ব্যবসা শুরু করার জন্যে ভালো সময়, চালু ব্যবসায় নতুন প্রকল্প গ্রহণ করতে পারেন। নিজের শিল্প সত্তাকে কাজে লাগান। বন্ধু স্থানীয়দেরসাথে সময় কাটবে ভালোভাবে। পেটের যন্ত্রনা কিছুটা সময় নষ্ট করে দিতে পারে। কোনো দূর সম্পর্কের আত্মীয়ের সাথে বিবাদ বাড়তে পারে।
তুলা রাশি : নতুন চিন্তাভাবনা জীবনকে নতুন পথের দিশা দেখাবে। ব্যবসা ও পেশা দুই ক্ষেত্রেই সাফল্য আসবে এই নতুন চিন্তাধারায়। মানসিকভাবে শক্তিতে ভরপুর থাকবেন এবং গুরুকৃপা মানসিক শান্তি নিয়ে আসবে। পরিবারকে আরও বেশি করে সময় দিতে ইচ্ছে করবে। সন্তানের ব্যাপারে ভালো খবর পাবেন।
বৃশ্চিক রাশি : ব্যবসা ক্ষেত্রে সাফল্য আসবে, তার ইঙ্গিত আগাম পাবেন। কর্মস্থলে আপনার ধারণা এবং মতামত বেশি গুরুত্ব পাবে। আপনার ইতিবাচক মনোভাব কর্মক্ষেত্রে সহকর্মীদের ওপরেও প্রভাব ফেলবে। পেশার ক্ষেত্রেও আপনার সাফল্য আসবে। পরিবারে শান্তি বজায় থাকবে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

ধনু রাশি : আধ্যাত্মিক চেতনার দ্বারা মনে আত্মবিশ্বাস ও স্বতঃস্ফূর্ততা বৃদ্ধি পাবে, যা আপনি নিজের ব্যবসা এবং পেশার ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা প্রশংসিত হবে। আপনার নেতৃত্বেই কাজকর্ম সম্পাদিত হবে। বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক আরও মজবুত হবে।
কুম্ভ রাশি : ব্যবসার ক্ষেত্রে খুবই ভালো সময় এসে উপস্থিত হয়েছে। যে সুযোগগুলি আসবে সেগুলিকে কাজে লাগাতে ভুলবেন না। পেশার ক্ষেত্রেও উন্নতির প্রবল যোগ রয়েছে। নতুন প্রকল্পগুলি অচিরেই সাফল্যের মুখ দেখবে। সকালের দিকে বাড়িতেঅতিথি আসতে পারে, সেই কারণে ব্যয় বাড়তে পারে।
মীন রাশি : ব্যবসাক্ষেত্রে পুরোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। গুরুকৃপায় মনে শান্তি আসবে। আপনার আচরণে আকৃষ্ট হবেন চারপাশের মানুষ, নতুন সংযোগ তৈরী হবে। আর্থিক দুশ্চিন্তা কমবে। বাবা মায়ের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। দুপুরের পর ভালো সময় আসবে।





