ভুটানের নদীতে হড়পা বান বিপর্যয়ের শঙ্কা , সতর্ক ভারত

ভুটানের নদীতে হড়পা বান বিপর্যয়ের শঙ্কা , সতর্ক ভারত

ভুটানের নদীতে হড়পা বান বিপর্যয়ের শঙ্কা , সতর্ক ভারত

আজ খবর, শিলিগুড়ি, দার্জিলিং, ৩০/১০/২০২৬ :  নেপালের পর এবার ভুটানে  প্রাকৃতিক বিপর্যয় হতে চলেছে। ভুটানের একটি লেকে ফাটল ধরেছে, ফলে সেই দেশে হড়পা  বন্ ও বন্যা পরিস্থিতি  চলেছে।

ভুটানের মাংটফু লেকে ভাঙ্গন দেখা দিয়েছে। উচ্চ হিমালয়ের ইমবাহ পুষ্ট এই মাং টফু  লেকের জল হঠাৎ করেই বাড়তে শুরু করেছে।  এই লেক থেকেই তৈরী হয়েছে ভুটানের মোচু নদী। সেই নদীর জল বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে। সেই নদীতে হড়পা বান  এর সম্ভাবনা দেখা দিয়েছে।  মোচু নদী এসে মিশেছে সঙ্কোশ নদীতে।

a.bhutan2 2

সঙ্কোশ নদী বয়ে গিয়েছে উত্তরবঙ্গের ডুয়ার্স এলাকা দিয়ে। যে কারণে সঙ্কোশ নদীর আসেপাশে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।  মোচু ও সংকোশ নদীতে হড়পা বান এলে সঙ্কোশ নদীর আশেপাশে  গ্রামগুলিতে জল ঢুকে নতুন সমস্যা তৈরী হবে বলে মনে করা হচ্ছে।

ad4

প্রশাসনের তরফ থেকে যে কোনো রকম দুর্ঘটনা এড়াতে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল রাতে আলিপুরদুয়ার ও কোচবিহারের বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। সারা রাত জেগে পরিস্থিতির ওপর কড়া  নজরদারি চালানো হয়েছে। ত্রাণ শিবির তৈরী রাখা হয়েছে, NDRF  ও SDRF  দুই বাহিনীকেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের আজ ভোরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

ad5 1

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *