
আজ খবর, সেবা, ফিলিপাইন, ২৯/১০/২০২৬ : ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে আজ ফিলিপাইনে গার্ড অফ অনার এবং রাজকীয় সংবর্ধনা দেওয়া হলো। তিনি ১৩তম আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে এডিএমএম প্লাস অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে গিয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এডিএমএম হলো কয়েকটি দেশের সর্বোচ্য নিরাপত্তা এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা যেখানে এই দেশগুলি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একে অপরের নিরাপত্তা সুনিশ্চিত করে। এই দেশগুলি হল ব্রুনেই,কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালেশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তিমুর-লেস্তে। সহযোগী অংশীদার হিসেবে রয়েছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড জাপান ও দক্ষিণ কোরিয়া।

সহযোগী বা সংলাপ অংশীদার হিসেবেই ভারত ঐ বৈঠকে যোগদান করেছে। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ ফিলিপাইনে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। এই বৈঠকে রাজনাথ সিং আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকটায় গুরুত্ব দেবেন বলে জানা গিয়েছে। ১৯৯২ সালে ভারত এই আসিয়ানের অংশীদার দেশ হিসেবে যুক্ত হয়েছিল।

আশিয়ান অনুষ্ঠানে এই এডিএমএম বৈঠকে ভারতের যোগ দেওয়ার ঘটনাটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বৈঠক থেকেই দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশের পারস্পরিক নিরাপত্তা এবং সহযোগিতার পাশাপাশি কূটনৈতিক নির্ভরশীলতা এবং অন্যান্য বিষয়গুলিও উঠে আসবে। বিশেষ করে সমুদ্র বাণিজ্যের বিষয়গুলিও উঠে আসবে বলে মনে করা হচ্ছে।







