মুক্তি পেতে চলেছে সানির “সূর্য্য”

মুক্তি পেতে চলেছে সানির “সূর্য্য”

মুক্তি পেতে চলেছে সানির "সূর্য্য"

আজ খবর, নিজস্ব প্রতিবেদন, মুম্বই, মহারাষ্ট্র, ১২/১০/২০২৬ :  উৎসবের মরসুম শুরু হতেই বলিউড ষ্টার সানি দেওল এলেন তাঁর নতুন ছবির গল্প নিয়ে। চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে চলেছে সানির নতুন ছবি ‘সূর্য’।

ad6 2

এংরি ইয়ং ম্যানের ইমেজে সানি দেওলকে পছন্দ করেন আট থেকে আশি সকলেই।  বিশ্বজুড়ে ছড়িয়ে আছে তাঁর অনুরাগীরা।  অসংখ্য হিট ফিল্মের নায়ক করেও চলেছেন একেরপর এক হিট ছবি। কিছুদিন আগেই গদর ২ মানুষের মনে জায়গা পেয়েছিল, আর এবার মুক্তি পেতে চলেছে “সূর্য্য”। সোমবার  জানিয়ে দেওয়া হলো আগামী নভেম্বর মাসের ২০ তারিখে প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেতে চলেছে সানি দেওল অভিনীত ছবি সূর্য্য।

Mind Junction 1

সানি দেওল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রবি কিষান, প্রজ্ঞা জয়সোয়াল। পরিচালনা করেছেন এম পদ্মকুমার। তিনি জানিয়েছেন এক সাধারণ মানুষের জীবন নিয়ে তৈরী হয়েছে সূর্য্য ছবিটি, যে চরিত্র ছুঁয়ে যাবে বেশিরভাগ মানুষের  জীবনকে। সংগ্রামের তিন রকম স্তর দেখানো হয়েছে এই ছবিতে। সবচেয়ে বড় কথা এই ছবিতে সানি দেওলের যে রূপ সবাই দেখতে পাবে, এর আগে সানিকে এভাবে কেউ দেখে নি।

ad3

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *