আইনজীবীদের ডিম ছুঁড়ে গ্রেপ্তার বিজেপি নেতাকে আনা হলো ব্যাঙ্কশাল আদালতে

আইনজীবীদের ডিম  ছুঁড়ে গ্রেপ্তার বিজেপি নেতাকে আনা হলো ব্যাঙ্কশাল আদালতে

আইনজীবীদের ডিম  ছুঁড়ে গ্রেপ্তার বিজেপি নেতাকে আনা হলো ব্যাঙ্কশাল আদালতে

আজ খবর, নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ০৯/১০/২০২৬ (11:33 AM):  বিজেপি নেতা কুশল পাণ্ডেকে নিয়ে আসা হলো কলকাতার ব্যাঙ্কশাল আদালতে।  আইনজীবীদের দিকে ডিম  ছোঁড়ার ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

ব্যাঙ্কশাল আদালতে কয়েকজন আইনজীবীদের ওপর ডিম ছোঁড়ার ঘটনার  প্রতিবাদ জানিয়েছিলেন একদল আইনজীবী।  আদালত চত্বরে এই ধরনের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়ে সোচ্চার হয়েছিলেন তাঁরা। সেদিন ডিম ছোঁড়ার ঘটনা নিয়ে একদল লোকের সাথে রীতিমত সংঘাত বেঁধে গিয়েছিল কিছু আইনজীবীর।

ad21 1

বাইরে থেকে ব্যাঙ্কশাল আদালতে ঢুকে আইনজীবীদের ওপর ডিম্ ছোঁড়ার ঘটনার নেতৃত্ব দেওয়ার অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল বিজেপি নেতা কুশল পাণ্ডেকে। ঘটনাটি ঘটেছিল গত সপ্তাহে।  ইউটিউবার  দীপক ব্যাপারি বেশ কিছুদিন ধরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে নানারকম অপপ্রচার করে বেড়াচ্ছিলেন। সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে যখন আদালতে পেশ করা হচ্ছিল, তখন কিছু লোক তার ওপর ডিম্ ছোঁড়ে।  সেই ডিম  গিয়ে লাগে আইনজীবীদের গায়েও, এই ঘটনায় কয়েকজন আইনজীবী জখম হয়েছিলেন। এরপরেই ডিম  ছোঁড়ার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন আইনজীবীরা। গত ৮ তারিখে ব্যাঙ্কশাল আদালত থেকে আইনজীবীদের লালবাজার পর্যন্ত মিছিলকরে যাওয়ার ঘোষণাও করা হয়েছিল। এই ঘটনায় ডেকে পাঠানো হলে বিজেপি নেতা কুশল পাণ্ডে লালবাজারে আত্মসমর্পন করেছিলেন। আজ তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলো।

Mind Junction

এদিন কুশল বলেন, “আইনজীবীদের শ্রদ্ধা করি. দেশের সংবিধানের ওপর আমার পূর্ণ আস্থা আছে।  দেশের গণ তন্ত্রের তৃতীয় স্তম্ভ হিসেবে আইন ব্যবস্থার ওপর আমি শ্রদ্ধাশীল।”

Sofa 1

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *