
আজ খবর (বাংলা) [আবহাওয়া] আলীপুর আবহাওয়া দপ্তর ২৯/০৯/২০২৬
এই মুহূর্তে আগামী সাতদিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে।বিক্ষিপ্তভাবে এক দুই জায়গায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিন বেশিরভাগ জায়গায় শুষ্ক আবহাওয়া বাকি দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দুদিন পর থেকে উত্তরবঙ্গের উপরের যে পাঁচটি জেলা রয়েছে এই পাঁচটি জেলাতে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি মূলত সমস্ত জায়গায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা।

এই মুহূর্তে রাজ্যের কোথাও তেমন সতর্কবার্তা নেই। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ তাপমাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি কাছাকাছি সর্ব নিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা এই মুহূর্তে যে তাপমাত্রা রয়েছে তা অন্যান্য বছরে এর থেকে এই সময়ে বেশি থাকে।




