
আজ খবর (বাংলা) [রাজ্য ] সোনারপুর ,পশ্চিমবঙ্গ ০৬/০৯/২০২৬: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, দার্শনিক ও বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তী। এই পুণ্য তিথিকে শ্রদ্ধা জানিয়ে শিক্ষক দিবস উপলক্ষে আলাপচারিতা নাট্যগোষ্ঠীর উদ্যোগে বিপ্লবী নলিনী গুহ সভাগৃহে আয়োজিত হলো এক বিশেষ ‘শ্রুতি সন্ধ্যা’। সাংস্কৃতিক প্রেমী মানুষ, বিভিন্ন নাট্যগোষ্ঠী ও শিল্পীদের মিলিত উপস্থিতিতে আজকের সন্ধ্যা হয়ে উঠেছিল সত্যিই স্মরণীয়।

আজকের অনুষ্ঠানকে বর্ণময় করে তোলার জন্য বিশেষ ধন্যবাদ *’কণ্ঠ ও শৈলী’*, *হাসিখুশি ক্লাব* এবং *বলাকা নাট্যগোষ্ঠীর* সকল সদস্য-সদস্যাকে। তাঁদের আন্তরিক ও সুন্দর পরিবেশনা আমাদের অনুষ্ঠানকে দিয়েছে অন্য মাত্রা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমা জগতের এবং নাট্য জগকের বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রী।

আলাপচারিতা নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক শিল্পী, প্রত্যেক সংগঠনের সদস্য এবং সকল দর্শক-শ্রোতাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা ও প্রণাম। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও উপস্থিতিই আমাদের পথ চলার প্রেরণা। এই সুন্দর সন্ধ্যার নেপথ্যে রয়েছে আলাপচারিতার কর্ণধার শ্রীমতী শম্পা বিশ্বাস, সম্পাদক মিঠুন মিত্র এবং আমাদের নাট্যগোষ্ঠীর অভিভাবক শ্রীমতী কাকলি সাহা সহ আলাপচারিতার সকল সদস্যের মিলিত প্রয়াস। সংস্কৃতি বেঁচে থাক, শিল্প বেঁচে থাক, আলাপচারিতা আরও বহুদূর এগিয়ে চলুক।




