সুভাষপল্লীতে পঞ্চম বর্ষের গণেশ পুজো, নজরকাড়া থিম ‘ওমকার গণেশ ধাম’

সুভাষপল্লীতে পঞ্চম বর্ষের গণেশ পুজো, নজরকাড়া থিম ‘ওমকার গণেশ ধাম’
সুভাষপল্লীর গণেশ পুজো ও ওমকার গণেশ ধাম থিম
সুভাষপল্লীতে পঞ্চম বর্ষের গণেশ পুজো, নজরকাড়া থিম ‘ওমকার গণেশ ধাম’

আজ গণেশ চতুর্থীর শুভ সূচনার মধ্য দিয়ে সুভাষপল্লী হাতি মোড় নাইট আউল অ্যাসোসিয়েশনের পঞ্চম বর্ষের গণেশ পুজোর আনুষ্ঠানিক সূচনা হল। এবারের পুজোর বিশেষ আকর্ষণ ‘ওমকার গণেশ ধাম’ থিম। প্রতি বছরের মতো এবারও থিমের মাধ্যমে শহরবাসীর সামনে অভিনব ভাবনা তুলে ধরতে উদ্যোগী হয়েছে পুজো কমিটি। এবারের থিমে একটি কাল্পনিক শিব মন্দিরের আদলে পুজো মণ্ডপ তৈরি করে দর্শনার্থীদের সামনে তা উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

Ad Grafity 2

নাইট আউল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উত্তম সাহা জানান, প্রতি বছরের মতো এবারও নতুন ভাবনা ও থিমকে কেন্দ্র করে গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। পুজোর কয়েকদিন ধরে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি প্রতিদিন বিকেলবেলা ভক্তদের জন্য ভোগের আয়োজন করা হবে। শুধু উৎসবের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সামাজিক দায়বদ্ধতার দিকটিও তুলে ধরতে উদ্যোগী হয়েছে পুজো কমিটি। পুজোর সময় একদিন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র অথবা কম্বল বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে। উৎসবের আনন্দের পাশাপাশি সামাজিক বার্তা ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে এবারের গণেশ পুজোকে আরও অর্থবহ করে তুলতে চায় সুভাষপল্লী হাতি মোড় নাইট আউল অ্যাসোসিয়েশন।

Screenshot 2026 08 27 140127

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *