১২০০ পড়ুয়ার স্কুলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, ভেঙে পড়ল গাছ ও পুরনো ভবনের অংশ

দুই শতাব্দী প্রাচীন স্কুলে ভেঙে পরেছে গাছ,পুরোনো ভবনের একাংশ।সরানো নিয়ে উদাসীন প্রশাসন।হুগলি কলিজিয়েট স্কুল একটি সরকারি স্কুল।হুগলি জেলার অন্যতম নামী স্কুল। তাই পড়ুয়ার সংখ্যাও বেশি।মর্নিং এ প্রাথমিক বিভাগ চলে ডে তে হাইস্কুল।

joyeeta das ad

ছাত্র প্রায় বারোশো।এই স্কুল ১৮১২ সালে তৈরী।পুরোনো ভবনটি জরাজীর্ণ হওয়ায় নতুন ভবনে স্কুল হয়। মূল ফটক দিয়ে ঢুকে ডান দিকে পুরোনো ভবনের একাংশ টানা বৃষ্টিতে ভেঙে পরেছে। গত বুধবার একটি কৃষ্ণচূড়া গাছের মোটা ডাল ভেঙে পরেছে।

স্কুল কর্তৃপক্ষ পূর্ত দপ্তর শিক্ষা দপ্তর বিকাশ ভবন সহ সর্বত্র জানিয়েছে চিঠি করেছে।কোনো কাজ হয়নি। ছাত্ররা যেখানে প্রার্থনা করে সেখানে গাছ ভেঙে পরে আছে।স্কুলে ঢুকতেও অসুবিধায় পড়তে হচ্ছে ছাত্র শিক্ষকদের। জরাজীর্ণ ভবনটি ভেঙে সরিয়ে ফেলার জন্য আবেদন করা হয়েছিল আগেই সেটাও হয়নি।

Mind Junction

অভিভাবকরা চিন্তিত স্কুল করতে এসে বাচ্চারা কোনো বিপদে না পরে! স্কুলের প্রধান শিক্ষক বা কেউ এবিষয়ে কিছু বলতে চাননি।
তবে সূত্রের খবর আবেদন নিবেদন করেও কোনো ফল হচ্ছে না।এর জন্য প্রশাসনিক উদাসীনতার দিকেই আঙুল তুলছেন শিক্ষক অভিভাবকরা।

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *