শিলিগুড়ির বাবুপাড়ায় অবৈধ নির্মাণে কড়া পদক্ষেপ, বহুতলের বেআইনি অংশ ভাঙল পুরনিগম

শিলিগুড়ি পুরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডের বাবু পাড়া আলু চৌধুরী মোড় সংলগ্ন এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পুরনিগম। শনিবার পুরনিগমের উদ্যোগে একটি বহুতলের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়, ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।পুরনিগম সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট বহুতলে অনুমোদন ছাড়াই অতিরিক্ত নির্মাণ করা হয়েছিল। বিষয়টি নজরে আসতেই বাড়ির মালিককে নোটিশ পাঠানো হয় এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

Screenshot 2026 08 27 114857

এরপর শনিবার পুরনিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আইন মেনে ওই অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করেন এবং তা সম্পূর্ণভাবে অপসারণ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন পুরনিগমের সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক ও কর্মীরা।

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *