Aaj Khabor

হেরে যাওয়ার ভয় ! : ভারতের সাথে বিশ্বকাপে খেলতে চাইছে না পাকিস্তান

ভারতের সাথে বিশ্বকাপে খেলতে চাইছে না পাকিস্তান

“ভারতের ভয়ে মাঠ ছেড়েই পালতে চাইছে পাকিস্তান” 

আজ খবর (বাংলা), [খেলা], মুম্বই, মহারাষ্ট্র, ০২/০২/২০২৬ :  আগামী ১৫ তারিখে টি ২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ক্রিকেট খেলতে মাঠে নামতে চাইছে না পাকিস্তান।  পাকিস্তানের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা শুরু হয়ে গিয়েছে ভারতে।

আগামী ৭ তারিখ থেকে শুরু হতে চলেছে টি ২০ বিশ্বকাপ ক্রিকেট , যা নিয়ে ক্রিকেট বিশ্বে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।  বিশ্বকাপের নির্ঘন্ট অনুযায়ী আগামী ১৫ তারিখে শ্রীলঙ্কার  কলম্বোতে প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়ে মাঠে নামার কথা পাকিস্তানের। কিন্তু গতকাল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে তারা ওই দিন ভারতের সাথে খেলতে মাঠে নামবে না। তারা ঐ  ম্যাচ বয়কট করছে।
পাকিস্তানের এই ধরনের সিদ্ধান্তের কড়া  সমালোচনা করেছেন ভারতীয়রা। এই মুহূর্তে বিষয়টি নিয়ে তীব্র কটূক্তির ঝড় বইতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।  তৃণমুল কংগ্রেসের সাংসদ ও প্রাক্তন  খেলোয়াড় কীর্তি আজাদ বলেছেন, “ওরা বুঝে গিয়েছে যে, ওরা ভারতের বিরুদ্ধে আদৌ জিততেপারবে না। আর সেটা বুঝতে পেরেই ওরা এই ধরনের সিদ্ধান্ত  নিয়েছে। কাশ্মীরের পহেলগাঁওতে হত্যাকাণ্ডের পর আমাদের একেবারেই উচিত হয় নি ওদের সাথে ক্রিকেট খেলা।”
বিজেপি সাংসদ শশাঙ্ক মনি বলেছেন,  “নিউজিল্যান্ডকে হারতীয়রা যেভাবে ৪-১ ম্যাচে চূর্ণ করেছে, তা দেখে ভয় পেয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। মাঠ ছেড়ে করা পালায় ? তারাই, যারা জানে যে জিততে পারবে না।  এই জন্যেই পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলতে চাইছে না। ওরা হেরে যাওয়ার ভয় পাচ্ছে। অপারেশন সিঁদুর ছাড়াও আমরা ওদেরকে যুদ্ধক্ষেত্রেও বার বার হারিয়েছি। খেলার ময়দানেও ওদেরকে হারানোটা অভ্যাসে পরিণত হয়ে যেত, কিন্তু ওরা তো ভয়ে আর খেলতে নামতেই চাইছে না !”
পাকিস্তান ক্রিকেট বোর্ডের  এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার কথা বলেছে আইসিসি। এখন দেখার পাকিস্তান কি করে !
Aaj Khabor Desk, Mumbai, Maharashtra, 02/02/2026 : Pakistan has announced that it will not play against India in the T20 World Cup match scheduled for February 15 in Colombo, Sri Lanka, sparking strong criticism in India. The T20 World Cup begins on February 7, and the India–Pakistan clash was one of the most anticipated fixtures. The Pakistan Cricket Board declared the boycott through a post on X, triggering backlash on social media. Indian leaders and former cricketers accused Pakistan of backing out due to fear of defeat, citing India’s recent series win over New Zealand. The ICC has urged Pakistan to reconsider its decision. The situation now awaits Pakistan’s final response.

Loading

আজ থেকে রাজ্যে শুরু হল মাধ্যমিক পরীক্ষা, রাজনৈতিক কর্মীদের হুড়োহুড়ি

আজ থেকে রাজ্যে শুরু হল মাধ্যমিক পরীক্ষা, রাজনৈতিক কর্মীদের হুড়োহুড়ি

পরীক্ষা দেওয়া হল না মনীষা কামির 

 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০২/০২/২০২৬  :  রাজ্যে আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা।  মাধ্যমিক  পরীক্ষার্থীরা ইতিমধ্যেই পরীক্ষা দিতে  শুরু করেছে।  মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে পুলিশি তৎপরতা যেমন চোখে পড়েছে, তেমন রাজনৈতিক তৎপরতাও দেখা গিয়েছে।

আজ মাধ্যমিক পরীক্ষার শুভ সূচনা হল অর্থাৎ 2 রা ফেব্রুয়ারি থেকে শুরু হলো এবারের ২০২৬ এর মাধ্যমিক পরীক্ষা। যেখানে সকাল থেকে বিদ্যালয়ের দরজাগুলিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তৃণমূল ও  বিজেপি কর্মী সমর্থকদের হাতে জল ও পেন নিয়ে।  প্রতিটি পরীক্ষার্থীদের হাতে জল ও একটি করে কলম তুলে দিয়ে তাঁরা শুভেচ্ছা জানাচ্ছেন।  সেখানেও দেখা গেল রাজনীতি, কে আগে জল কলম দেবে সেই নিয়ে তাড়াহুড়ো তৃণমূল ও বিজেপির মধ্যে।  এই হুড়োহুড়ি দেখতে পাওয়া গেলো বীরভূমের সিউড়ির একটি গার্লস স্কুলের গেটের সামনে।
মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনোরকম অসুবিধার মধ্যে পড়তে না হয়, তার জন্যে রাজ্যের সর্বত্র  রাস্তায় পর্যাপ্ত পুলিশ রয়েছে।  কোথাও কোন পরীক্ষার্থীর সমস্যায় পড়লে তাদের সম্পূর্ণভাবে সাহায্য  করা হবে।
এবছর মাধ্যমিক পরীক্ষা দেওয়া হল না মনীষা কামির। পরীক্ষা কেন্দ্রের বাইরে চোখের জলে ভাসালো সে। উত্তরবঙ্গের দলসিংপাড়া এলাকার বাসিন্দা মনীষা। তাঁর পরীক্ষা কেন্দ্র বসেছে হাসিমারা হিন্দি হাই স্কুলে। পরীক্ষার দিন সকালে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে তাকে বাইরে দেখা যায়। এডমিট কার্ড তাঁর কাছে ছিল না। তাঁর অভিযোগ, স্কুলের পক্ষ থেকে তাকে এডমিট কার্ড পাইয়ে দিতে কোনও সাহায্য করা হয়নি বারবার বলা সত্ত্বেও।
এদিকে  একটি খবরে পড়ুয়াদের মানবিক দিকটি উঠে এসেছে।  সরস্বতী পুজো উপলক্ষ্যে স্কুলের ভোজের খরচ  বাঁচিয়ে বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে ভাগ করে খেল ছাত্রছাত্রীরা। জলপাইগুড়ির ৭৩ মোড়ে অবস্থিত ওই স্কুলের পড়ুয়াদের ব্যতিক্রমী উদ্যোগে শামিল হন শিক্ষকরাও। ছাত্রছাত্রীদের মানবিকতায় খুশি বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ।
Aaj Khabor Desk, Kolkata, West Bengal, 02/02/2026 :

The Madhyamik (Class 10) examinations began across West Bengal on February 2, 2026, amid tight police security and visible political activity. Supporters of the Trinamool Congress and BJP were seen distributing water bottles and pens to examinees outside schools, with political rivalry evident in places like a girls’ school in Siuri, Birbhum. Police were deployed statewide to ensure smooth conduct of the exams and assist students if needed. Meanwhile, a student named Manisha Kami from North Bengal could not appear for the exam due to the absence of her admit card, allegedly not provided by her school. In a positive gesture, students in Jalpaiguri shared Saraswati Puja food expenses with residents of an old-age home.



Loading

আজকের রাশিফল

আজকের রাশিফল

 
আজ খবর (বাংলা), আজকের রাশিফল, ০২/০২/২০২৬ : 
মেষ  রাশি : শরীর ঠিক রাখুন, সুস্থ থাকুন, অতিরিক্ত খাদ্যাভ্যাস ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।  পরিবার থেকে দূরে থেকে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন, ব্যবসায়ে নতুন উন্নতি।  প্রেমের ক্ষেত্র উত্তম। কর্মক্ষেত্রে ভুল করে  থাকলে তা সাথে সাথেই স্বীকার করে নেবেন, এতে আপনার মঙ্গল হবে।  কোনো বিতর্কে যাবেন না। যদি বিতর্ক লেগেই যায়, তাহলেও নিজেকে সংযত রাখার সবরকম চেষ্টা করুন।  বিবাহিত জীবন মাধ্যম। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা ।
বৃষ রাশি : বাড়ির কোনো খবরের জন্যে আপনি চিন্তিত থাকতে পারেন। পরিবারের কেউ অসুস্থ হতে পারে। বাড়ি থেকে যাঁরা দূরে থাকেন, কেউ কেউ আজ তাঁদের বিভিন্ন অছিলায় সময় নষ্ট করে দিতে পারে, তাদের থেকে দূরে থাকুন।  ব্যবসায়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বার বার ভেবে নিন। অন্যের দ্বারা প্রভাবিত হবেন না। পরিচিত মানুষদের দ্বারা উপার্জনের নতুন পথ খুলে যাবে। শুভ সংখ্যা ৯, শুভ রং – লাল ও মেরুন।
মিথুন রাশি : পরিবারকে সময় দিন। আপনার সঙ্গী আজ আপনার ত্রাতা রূপে দেখা দিতে পারে। সব রকম সমস্যার কথা খুলে বলুন।  আপনার সন্তানরাও ভালো থাকবে।  অস্থাবর কোনো সম্পদ চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকুন।  সামাজিক অনুষ্ঠানে যোগ দিলে প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে আসবেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সুন্দর রূপ নিতে চলেছে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
কর্কট রাশি : মানসিক ভার আজ অনেকটাই লাঘব হবে।   অতীতে বিনিয়োগ করা অর্থ আজ ফলদায়ক হয়ে উঠতে পারে।  পরিবারের সাথে যথেষ্ট সময় দিয়ে বুঝিয়ে দিন আপনি তাদের জন্যে কতটা চিন্তা করেন।  প্রেমের বেদনা আপনাকে যন্ত্রণা দিতে পারে।  কর্মক্ষেত্রে নিজের দক্ষতাকে উন্নত করুন। খেলার ছলে সন্তানের শরীরে আঘাত আসার সম্ভাবনা আছে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা ।
 
সিংহ রাশি :  আজ কোনো কাজের সূচনা করতে চাইলে শরীর বাধা দিতে পারে, তবে তাকে উপেক্ষা করে এগিয়ে যেতে পারবেন।  নতুন সূত্রে আর্থিক উপার্জনের যোগ আছে, তবে তা আপনার সন্তানের সূত্র থেকেও হতে পারে।  বন্ধুদের সাথে কিছুটা সময় কাটালে মন ভালো থাকবে।  কেউ বিশ্বাসঘাতকতা করতে চাইবে, সতর্ক থাকুন।  শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
কন্যা রাশি :  পরিচিত মানুষদের সূত্রেই নতুন উপার্জন শুরু হবে, কিন্তু তা সত্বেও আপনি আজ উভয় সঙ্কটে  পড়তে পারেন।  অন্যদের ওপর নিজের মতামত চাপিয়ে দেবেন না।  প্রেম ভাগ্য উত্তম, বিয়ের কথাবার্তা পর্যন্ত এগিয়ে যেতে পারে। কাউকে কোনো কথা দেওয়ার আগে বার বার ভেবে নিন, তারপর কথা দিন। বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটান, প্রেম কি আজ তা বুঝতে পারবেন। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
তুলা রাশি :  আজ কারোর সাক্ষাৎ পাবেন, যার ব্যক্তিত্ব আপনাকে প্রভাবিত করতে পারে।  কর্মক্ষেত্রে অন্যের চাহিদাকেও গুরুত্ব দিতে শুরু করুন।  আপনার ব্যবহারে অন্যেরা মুগ্ধ হবে। আপনার উপস্থিতিও কিছু মানুষের কাছে কল্যাণকর হয়ে উঠতে পারে।  বাসস্থান বা কোনো স্থাবর সম্পত্তিতে আপনার বিনিয়োগ খুব একটা ভালো হবে না।  বিবাহিত জীবন অত্যন্ত সুখের। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা ও সোনালী।
বৃশ্চিক রাশি :  নিয়মিত শরীর চর্চা করুন, স্বাস্থ্য ভালো যাবে। আপনার ব্যবসার কৃতিত্বের দাবী করতে আপনার  কাছে যারা আসে, তাদেরকে স্রেফ উপেক্ষা করুন। আজ ব্যবসায়ীদের জন্যে ভালো দিন. বাণিজ্যিক উদ্দেশ্যে হঠাৎ করেই কোথাও যেতে হলে তা খুব ভালো ফল দেবে।  বাড়িতে পূজা করলে মঙ্গল।  পারিবারিক ক্ষেত্র অত্যন্ত শুভ।  শুভ সংখ্যা ২, শুভ রং সাদা ও রুপোলি।
ধনু রাশি : মনে কষ্ট থাকলেও মুখে হাসি রাখার চেষ্টা করুন, সেটাই অনেকাংশে ভালো ফল দেবে। ভাই বোনেদের মধ্যে কেউ আর্থিক সাহায্য চাইতে পারে, তবে তা আপনারই আর্থিক বোঝা বাড়িয়ে দেবে।  অবশ্য এই পরিস্থিতি কেটেও যাবে। পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে আপনি সচেষ্ট থাকবেন। কর্মক্ষেত্রে সতর্ক থাকুন, কেউ আপনার পরিকল্পনা জেনে নিয়ে ভেস্তে দিতে পারে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো ও নীল।
মকর রাশি :  খেয়াল রাখুন আপনার ব্যবহার যেন আপনার শত্রুর তালিকাকে দীর্ঘ না করে দেয়. নিজেকে সংযত রাখুন। আর্থিক মামলায় জড়িয়ে থাকলে আপনার সাপেক্ষেই রায় দেবে আদালত।  নিজের জ্ঞান কৌতূহলকে প্রাধান্য দিয়ে নতুন বন্ধু খুঁজবেন।  কিছু শর্ত মেনে নিয়ে আজ ব্যবসায়ে সাফল্যের দিন. প্রেম ও বিবাহিত জীবন উত্তম।  শুভ সংখ্যা ৮, শুভ রং কালো ও নীল.
কুম্ভ রাশি : মানসিক দিক থেকে আপনার আরও উদার হওয়া  উচিত।  বর্তমান পরিস্থিতির জন্যে কোনোরকম অজুহাত দেবেন না, অভিযোগ করবেন না।  আপনার কঠোর পরিশ্রম প্রকাশ্যে আসে না, তা সত্বেও আজ আপনার ভাগ্যে আর্থিক পুরস্কার পাওয়ার যোগ রয়েছে।  আজ আপনার নিরীহ ব্যবহার বেশ কিছু সমস্যার সমাধান করতে পারে। আপনার পরিবারকে আজ কেউ ভুল বোঝাতে পারে, সতর্ক থাকুন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
মীন রাশি :  আজ বাইরের কাজেই ব্যস্ত থাকবেন, তবু যদি গৃহকোণে জপ, ধ্যান বা আধ্যাত্মিক সাধনা করেন, তাহলে তা মঙ্গলজনক হবে. পূর্বের কিছু ঘটনা শোকের ছোঁয়া দিয়ে যাবে, কিন্তু যে সম্পদ আপনার কাছে আছে সেটাই আপনার পরিস্থিতি মোকাবিলার হাতিয়ার হয়ে উঠবে। অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন। উত্তেজনা নিয়ন্ত্রণে রাখুন। আপনার সঙ্গী আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।

Loading

সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ : বাংলা পেল তিনটি প্রকল্প

সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ :  বাংলা পেল তিনটি প্রকল্প

হাই স্পিড রেখে শিলিগুড়ি যুক্ত হবে বারাণসী হয়ে দিল্লী পর্যন্ত 

 
আজ খবর (বাংলা), [দেশ] নতুন  দিল্লী, ভারত, ০১/০২/২০২৬ :  আজ সংসদে ২০২৬-২৭ সালের বাজেট পেশ করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেট নিয়ে দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলগুলি মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে।
এই বাজেটে কেন্দ্র সরকার মহিলা উদ্যোগীদের শশক্তিকরণের  ওপর গুরুত্ব দিয়েছে। দেশের বিভিন্ন সম্প্রদায়ের  মহিলাদেরকে খুচরো পণ্য ব্যবসায়ে উৎসাহী করে তুলতে কেন্দ্র সরকার প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ দেখিয়েছে।  ইতিমধ্যেই কেন্দ্রের ‘লক্ষপতি দিদি’  কর্মসূচিতে সাফল্য পেয়েছে কেন্দ্র সরকার। এবার মহিলাদের গোষ্ঠী তৈরি করে তাদের স্বনির্ভর করে তোলার ওপরেই গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। এতে নারী শশক্তিকরণ প্রাধান্য পাবে।
জীবন যাত্রার স্বাচ্ছন্দ্য উপভোগ করা, আয়কর ব্যবস্থাকে আরও সহজ করা এবং মানুষকে কর বান্ধব করে তুলতে কেন্দ্র সরকার উদ্যোগ নিয়েছে।  গাড়ি দুর্ঘটনায় আহত ব্যক্তি বীমা থেকে যে ক্ষতিপূরণ পাবেন,  আয়কর থেকে তা বাদ যাবে। এর ফলে দুর্ঘটনায় আহত ব্যক্তি ও তাঁর পরিবার সরাসরি সুবিধা ভোগ করবেন। শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে লিবারাল রেমিটেন্স প্রকল্পের অধীনে টিসিএস এর হার কমানোর প্ৰস্তাব  দেওয়া হয়েছে। এর ফলে শিক্ষা ও চিকিৎসার জন্যে যে পরিবারগুলিকে বিদেশে টাকা পাঠাতে হয়, তাদের ওপর থেকে বোঝা কমবে।
কেন্দ্র সরকার উত্তর ভারতে মানসিক চিকিৎসার কেন্দ্র তৈরি করার উদ্যোগ নিয়েছে। ক্যান্সারের বেশ কিছু (১৭টি) ওষুধের দাম কমছে। পাশাপাশি সুগারের ওষুধের দাম কমছে। দেশব্যাপী জরুরি ও ট্রমা কেয়ার সেন্টার তৈরি করার উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। সাতটি বিরল রোগের  চিকিৎসার জন্যে বিদেশ থেকে আমদানি করা বিশেষ কিছু ওষুধ ও পথ্যের ওপর থেকে শুল্ক তুলে নেওয়া হয়েছে। দেশে আরও তিনটি আয়ুর্বেদ ইনস্টিটিউট গড়ে তোলা হবে।
অর্থমন্ত্রী বলেন, “দেশের সৃজনশীল শিল্প আরও মজবুত হওয়ার দরকার আছে।”  বিশেষ করে তিনি এআই, এনিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং, কমিকসের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন   “২০৩০ সালের মধ্যে অন্তত ২০ লক্ষ পেশাদার দরকার পড়বে।   সেই লক্ষ্যপূর্ণ করতে এগিয়ে যেতে হবে। দেশের সব বিদ্যালয় ও কলেজে   কন্টেন্ট ল্যাব তৈরি করতে হবে। এর ফলে আগামী প্রজন্মের সামনে কর্ম সংস্থানের  উন্মুক্ত হয়ে যাবে। দেশে নকশা শিল্প বৃদ্ধিপেলেও ভালো ডিজাইনার কম রয়েছে, এর জন্যে পূর্ব ভারতে একটি নকশা ডিজাইন ইনস্টিটিউট করা যেতে পারে।”
এই বাজেটে পশ্চিমবঙ্গকে তিনটি প্রকাল্প দেওয়া হয়েছে। এর মধ্যে একটি হল ডানকুনি থেকে সুরাট পযন্ত ফ্রেট করিডোর। দ্বিতীয়টি হল বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত হাই স্পিড রেল করিডোর। এই করিডোর চালু হয়ে গেলে শিলিগুড়ি হাই স্পিড রেলে দিল্লী পর্যন্ত যুক্ত হয়ে যেতে পারবে। এছাড়া দুর্গাপুর পেল ইস্ট কোস্ট করিডোর। এর ফলে পূর্ব ভারতের পণ্যপরিবহন আরও সহজ হয়ে উঠবে।
এই বাজেটে সাধারণভাবে দাম বেড়েছে মদ ও সিগারেটের।  দাম বেড়েছে খনিজ পদার্থের। দাম কমেছে মোবাইল ফোন, মোবাইল চার্জার, সোলার প্যানেল, চামড়া, জুতো, ব্যাগ ইত্যাদি পণ্যের।
Aaj Khabor Desk, New Delhi, India, 01/02/2026 : India’s Finance Minister Nirmala Sitharaman presented the Union Budget 2026–27 in Parliament, drawing mixed political reactions nationwide. The budget prioritizes women’s empowerment by promoting women-led self-help groups and small retail entrepreneurship, building on the success of the ‘Lakhpati Didi’ scheme. Measures were announced to simplify income tax and improve ease of living, including tax exemptions on insurance compensation for accident victims and reduced TCS rates under the Liberalised Remittance Scheme for education and medical expenses. The government proposed lower prices for cancer and diabetes medicines, new trauma care centers, mental health facilities in North India, and additional Ayurveda institutes. Major infrastructure projects were announced for West Bengal, alongside selective price hikes and cuts on consumer goods.


Loading

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর (বাংলা) আজকের রাশিফল, 01/০2/২০২৬ :  
 
মেষ রাশি : ধ্যানের মাধ্যমে মনকে শান্ত করুন।  অর্থ সংক্রান্ত মামলায় আপনি জড়িয়ে গিয়ে থাকলে আদালত আপনার পক্ষেই রায় দেবে। তাতে আপনার আর্থিক সুবিধাই হবে। বন্ধু ও অচেনা লোকদের থেকে আজ একটু দূরত্ব বজায় রাখুন।  বেশ কিছু প্রস্তাব আপনার কাছে আসবে।  ভেবে চিন্তে পদক্ষেপ নিন। অনেক দিন থেকে চাইছিলেন এমন কেউ আজ আপনার সাথে যোগাযোগ করবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
বৃষ রাশি : সার্বিকভাবে দিনটা  আজকে আপনার। তাই আটকে থাকা কাজগুলো হতে শুরু করবে।  ঋণ দিয়ে থাকলে সেই অর্থও ফেরত আসতে পারে। এই রাশির জাতকরা যাঁরা বিদেশে থেকে ব্যবসা করেন, তাঁদের আজ অপ্রত্যাশিত লাভদায়ক দিন. পারিবারিক ক্ষেত্র মধ্যম। সঙ্গীর ব্যবহার হতাশ করতে পারে। তবু বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যে ভালো সময়। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
মিথুন  রাশি :  কিছুদিন ধরেই আপনি মানসিক চাপের মধ্যে চলেছেন, তাই আজকের দিনটা পুরোপুরি বিশ্রাম নিন। বিনোদন এবং আরাম করেই দিন কাটবে, তবে আর্থিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার বিষয়ে সতর্ক থাকুন।  মনকে শান্ত রাখুন, বাড়িতে অযথা উত্তেজনা সৃষ্টি থেকে নিজেকে সরিয়ে রাখুন।আজ পারিবারিক ক্ষেত্র ভালো নয়। নিজেকে সংযত রাখুন।  ইন্ধনে পা দেবেন না। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
কর্কট রাশি :  সতর্ক থাকুন আপনার অদ্ভুত অভ্যাস যেন পরিবারে প্রভাব না ফেলে। এটিকে এড়ানোর চেষ্টা না করলে তার জন্যে আপনাকেই পরে অনুতাপ করতে হবে। নতুন করে আর্থিক টার্গেট তৈরি করুন।  বন্ধুদের সাথে আড্ডায় কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে।  আপনার সঙ্গীকে দেওয়া প্রতিশ্রুতি আপনি রক্ষা করতে পারবেন না। পরিবারে চাপ বজায় থাকবে।শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
সিংহ রাশি : স্বাস্থ্য ভালো থাকবে, মনে একটা ফুর্তির ভাব থাকবে, যা আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। পরিবারের মধ্যে এমন কেউ যদি টাকা নিয়েও ফেরত দেয় না, সেই সদস্য থেকে দূরে থাকুন। ঘরে কোনোকিছুর পরিবর্তন করতে হলে সকলের মতামত নিন। না হলে এই পরিবর্তন ভবিষ্যতে আপনাকেই সমস্যায় ফেলযে। পারিবারিক ক্ষেত্র উত্তম। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
কন্যা রাশি :    আজকে ফের নিজের পরাক্রম দেখানোর সুযোগ পাবেন। ভাগ্য আপনার সঙ্গে থাকবে। আপনার প্রত্যেকটি উদ্যোগ সাফল্যের মুখ দেখবে।  আজ খুব ভালো দিন আপনার জন্যে। অনেকটা মানসিক তৃপ্তি পাবেন। সেইসঙ্গে ছোটোখাটো দুর্ঘটনা থেকেও সতর্ক থাকতে হবে।  কোনো কিছু ভুল কাজের জন্যে পরিবারের বয়স্কদের থেকে ধমক খেতে হতে পারে, তবে তা আপনার ভালোর জন্যেই। পারিবারিক ক্ষেত্র অত্যন্ত শুভ. সংখ্যা ৫, শুভ রং সবুজ।
তুলা রাশি : প্রচুর পরিশ্রম করে চলেছেন, আজ বিশ্রাম নিন। পরিবারকে সময় দিন। বাচ্চাদের সাথে সময় কাটান, বিনোদন উপভোগ করুন।  আত্মীয় বা কোনো বন্ধুর সাহায্যে ব্যবসায়ে কিছু সুবিধা পেয়ে যেতে পারেন।  সন্ধ্যায় অতিথি আসতে  পারে বাড়িতে। অযথা বিতর্ক আপনার সময় ও ধৈর্য্য দুই নষ্ট করে দিতে পারে। আজ একটু কম কথা বলার চেষ্টা করুন। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
বৃশ্চিক রাশি :  দিনের শুরুতেই আর্থিক ক্ষতি আপনার গোটা দিনকেই খারাপ করে দিয়ে  যাবে, সতর্ক থাকুন।  আধ্যাত্মিক চেতনা মনকে শক্তিশালী করে তুলবে।  পরিবার আজ আপনার সমস্যাগুলিকে ভাগ করে নিতে চাইবে।  সব কিছুই আলোচনা করুন, ইগো দেখাতে যাবেন না। সেটা বাধার সৃষ্টি করবে। আটকে থাকা কাজগুলো এবার নতুন চিন্তাধারার সাথে এগিয়ে নিয়ে যেতে থাকুন। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
ধনু রাশি : আজ আনন্দে খুশিতে কাটবে সারাদিন। তবে যে কোনো বিনিয়োগের আগে ভালো মত যাচাই করে নেয়া উচিত হবে। বিবাহিত জীবনে প্রেম ক্ষেত্র অত্যন্ত উত্তম। আপনার সঙ্গীর ব্যবহারে বেশ খুশি হবেন।  আজ বিশ্রামের সময় নিজেকে নিয়ে একটু ভাবুন।  ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা করুন। নিজের স্বপ্নের প্রকল্পের ওপর মনোনিবেশ করুন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
মকর রাশি : স্বাস্থ্য ভালোই যাবে। কিভাবে সঞ্চয় করতে হবে তা আজ আপনি শিখবেন, যা আগামী জীবনে ভালো ফল দেবে।  যে কারনে এতোদিন  অপেক্ষা করেছেন, সেই কারণগুলো এবার প্রকাশ্যে এসে ধরা দেবে আপনার কাছে।  দূর সম্পর্কের কেউ আজ আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। পারিবারিক ক্ষেত্র বেশ চাপে রাখবে। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
কুম্ভ রাশি : পরিবারের অন্যদের দিকে বেশি নজর না দিয়ে নিজের কাজে মন দিন। বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে আজ সন্তানের পড়াশুনার জন্যে পরিকল্পনা করতে হতে পারে।  আজ কোনো কারনে মেজাজ হারালে তার জন্যে আপনাকেই খেসারত দিতে হতে পারে। বিবাহিতরা পরিবারকে আরও সময় দিন। সহকর্মী বা বন্ধুবান্ধবের সাথে যতটা সময় দেন, তার অর্ধেক সময় যদি পরিবারকে দেন তাহলে পরিবারের তরফ থেকে অভিযোগ থাকবে না। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
মীন রাশি :  মানসিক আরাম পাওয়ার দিন। আর্থিক সংকটে ভুগলেও অর্থ উপার্জনের সূত্রগুলি পেয়ে যাবেন এবং অনেকটাই নিশ্চিন্ত বোধ করবেন।  আপনার প্রাপ্তি শুধু আপনারই নয়, উপকার করবে আরও কয়েকজনের। ভালো বন্ধু বেছে নেওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা দরকার।  কোনো কিছুতে আজ আপনার সময় নষ্ট হতে পারে, যা আপনাকে সমস্যায় ফেলতে পারে। স্মৃতির অতলে হারিয়ে যাওয়া কেউ আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor