
আজ খবর (বাংলা) আজকের রাশিফল, ০৯/০২/২০২৬ :
![]()

আজ খবর (বাংলা) আজকের রাশিফল, ০৯/০২/২০২৬ :
![]()
আমেরিকা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন ডোনাল্ড ট্রাম্প
আজ খবর (বাংলা), [খেলা], নতুন দিল্লী,ভারত,০৮/০২/২০২৬ : আমেরিকার বিরুদ্ধে বিজয়ী ভারতীয় ক্রিকেট দলকে নিজের বাড়িতে নেমন্তন্ন করে খাওয়ালেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।
গত ৭ তারিখে আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম খেলায় ২৯ রানে জিতে যায় ভারত। ভারতের পরের খেলা রয়েছে নামিবিয়ার সাথে। ওই খেলাটি হবে দিল্লীতে আগামী ১২ তারিখে। এই জন্যেই ভারতীয় ক্রিকেট দল রাজধানী দিল্লীতে গিয়ে পৌঁছেছে। গৌতম গম্ভীরের বাড়িও দিল্লীতে আর এর মধ্যেই ভারতের গোটা দলকেই বাড়িতে নিমন্ত্রণ করে ডিনার খাওয়ালেন গৌতম। উপস্থিত ছিলেন রাজীব শুক্লাও। খোশমেজাজে দেখা গেলো টিম ইন্ডিয়াকে।
আমেরিকার সাথে বিশ্বকাপের প্রথম খেলায় ব্যাটিং বিপর্যয় হয়েছিল ভারতীয়দের, সেই বিষয়টা নিয়ে চিন্তিত ভারতীয় শিবির। ঐ খেলায় ভারতকে কিছুটা চাপে রাখতে পেরেছিল আমেরিকা। মার্কিন দলের এই কৃতিত্বকে ছোট করে দেখেন নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিশ্বকাপ ক্রিকেটের জন্যে আমেরিকার ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন।
আজকের ম্যাচগুলিতে তেমন কোনো অঘটনের খবর নেই। একটি ম্যাচে শ্রীলঙ্কা আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়েছে, অপর একটি ম্যাচে ইংলন্ড নেপালকে ৪ রানে হারিয়েছে এবং আর একটি ম্যাচে নিউজিল্যান্ড আফগানিস্তানকে ১৩ বল বাকি থাকতেই ৫ উইকেটে পরাজিত করেছে।
আগামীকাল স্কটল্যান্ড খেলতে নামবে ইতালির সাথে। অপর একটি ম্যাচে জিম্বাবোয়ে খেলবে ওমানের সাথে এবং আর একটি ম্যাচে দক্ষিণ আফ্রিকা খেলবে কানাডার সাথে।
![]()

ফ্ৰান্সের সাথে এই নতুন চুক্তি শত্রু দেশগুলিকে রীতিমত চিন্তায় রাখলো
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] নতুন দিল্লী, ভারত, ০৮/০২/২০২৬ : ফ্রান্স ও ভারতের মধ্যে বড় অংকের ত্রুজ মিসাইল ক্রয় করার চুক্তি হতে চলেছে। এই ক্রয়ের জন্যে ভারত ৩০ কোটি ইউরো বিনিয়োগ করতে পারে।
ভারত ফ্রান্সের সাথে ফের একবার বড় অস্ত্র চুক্তির পথে হাঁটতে চলেছে। ফ্রান্সের থেকে অনেক বেশি সংখ্যক বিধ্বংসী ত্রুজ মিসাইল কিনতে চলেছে ভারত। যদিও চূড়ান্ত পর্যায়ের বৈঠক এখনো চলছে, আর সব কিছু ঠিক থাকলে ভারত বিশাল পরিমাণে ত্রুজ মিসাইল কিনে নিজের অস্ত্র ভান্ডারকে আরও বেশি করে সমৃদ্ধ করবে। এই ডিলের জন্যে ভারতের তরফেএখনো পর্যন্ত ৩০ কোটি ইউরো ধার্য করা হয়েছে বলে জানা গিয়েছে।
অপারেশন সিঁদুরের সময় ভারত এই ত্রুজ মিসাইল দিয়েই গুঁড়িয়ে দিয়েছিল পাকিস্তানের জঙ্গী লঞ্চ প্যাডগুলি। রাফায়েল যুদ্ধ বিমান থেকে এই ত্রুজ মিসাইল দিয়েই পাকিস্তানের সামরিক বিমানবন্দর উড়িয়ে দেওয়া হয়েছিল। এই মিসাইল যুদ্ধ জাহাজ থেকেও যেমন নিক্ষেপ করা যায়, তেমন রাফায়েল যুদ্ধ বিমান থেকেও নিখুঁতভাবে নিক্ষেপ করে উড়িয়ে দেওয়া যায় শত্রুর ঘাঁটিগুলিকে। এই বিধ্বংসী মিসাইলগুলিকে যুক্ত করা হবে ভারতে থাকা রাফায়েল যুদ্ধবিমানের সাথে। এই মিসাইল ভারতের অস্ত্র ভান্ডারে এখনো আছে, তবে এবার আরও বেশি করে এই মিসাইল ঘরে তুলতে চাইছে ভারত।
Aaj Khabor Desk, New Delhi, India, 08/02/2026: India is set to move forward with a major defence deal with France for the purchase of a large number of deadly cruise missiles, with an estimated investment of around €300 million. Although final negotiations are still underway, the agreement is expected to significantly strengthen India’s missile arsenal if approved.
These cruise missiles have already proven their effectiveness during Operation Sindoor, when India used them to destroy terrorist launch pads in Pakistan. Launched from Rafale fighter jets, the missiles were also used to strike Pakistani military airbases with precision. The missiles can be fired both from warships and Rafale aircraft, making them a versatile and highly accurate weapon system.
India already possesses these missiles but is now planning to acquire them in larger numbers. The newly procured missiles will be integrated with India’s existing Rafale fighter fleet
![]()

আজ খবর (বাংলা) আজকের রাশিফল, ০৮/০২/২০২৬ :
![]()

এই চুক্তিতে উপকৃত হবে দুই দেশই
আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৭/০২/২০২৬ : কিছুদিন আগেই ভারতীয় পণ্যের ওপর শুল্ক কমিয়ে দিয়ে আমেরিকা ভারতের সাথে নতুন করে বাণিজ্যিক চুক্তি করেছে। এই চুক্তি নিয়ে দুই দেশ যৌথ বিবৃতি এমনটাই বলা হয়েছিল। সেই বিবৃতি আজ দেওয়া হল.মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে তারা পারস্পরিক এবং উভয় পক্ষের জন্য লাভজনক বাণিজ্য সংক্রান্ত একটি অন্তর্বর্তী চুক্তির জন্য একটি কাঠামোতে উপনীত হয়েছে। আজকের এই কাঠামোটি প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক ১৩ ফেব্রুয়ারি ২০২৫-এ শুরু করা বৃহত্তর মার্কিন যুক্তরাষ্ট্র-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) আলোচনার প্রতি দেশগুলোর অঙ্গীকারকে পুনঃনিশ্চিত করে, যার মধ্যে অতিরিক্ত বাজার সুবিধা সংক্রান্ত প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত থাকবে এবং আরও স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খলকে সমর্থন করা হবে।মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে এই অন্তর্বর্তী চুক্তিটি আমাদের উভয় দেশের অংশীদারিত্বে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে, যা উভয়ের স্বার্থ এবং সুনির্দিষ্ট ফলাফলের উপর ভিত্তি করে পারস্পরিক ও ভারসাম্যপূর্ণ বাণিজ্যের প্রতি একটি সাধারণ অঙ্গীকার প্রদর্শন করে।মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে অন্তর্বর্তী চুক্তির মূল শর্তাবলীর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে:
• ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত শিল্পজাত পণ্য এবং শুকনো ডিস্টিলার্স গ্রেইন (ডিডিজি), পশুখাদ্যের জন্য লাল জোয়ার, বাদাম, তাজা ও প্রক্রিয়াজাত ফল, সয়াবিন তেল, ওয়াইন ও স্পিরিট এবং অতিরিক্ত পণ্য সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিস্তৃত খাদ্য ও কৃষি পণ্যের উপর শুল্ক বিলোপ বা হ্রাস করবে।• মার্কিন যুক্তরাষ্ট্র ২ এপ্রিল, ২০২৫-এর নির্বাহী আদেশ ১৪২৫৭ (বৃহৎ এবং স্থায়ী বার্ষিক মার্কিন পণ্য বাণিজ্য ঘাটতিতে অবদান রাখে এমন বাণিজ্য অনুশীলন সংশোধন করার জন্য পারস্পরিক শুল্কের মাধ্যমে আমদানি নিয়ন্ত্রণ)-এর অধীনে, সংশোধিত আকারে, ভারতের উৎপাদিত পণ্যের উপর ১৮ শতাংশের একটি পারস্পরিক শুল্ক হার প্রয়োগ করবে, যার মধ্যে রয়েছে বস্ত্র ও পোশাক, চামড়া ও পাদুকা, প্লাস্টিক ও রাবার, জৈব রাসায়নিক, গৃহসজ্জার সামগ্রী, হস্তশিল্প পণ্য এবং নির্দিষ্ট কিছু যন্ত্রপাতি, এবং অন্তর্বর্তী চুক্তির সফল সমাপ্তি সাপেক্ষে, ৫ সেপ্টেম্বর, ২০২৫-এর নির্বাহী আদেশ ১৪৩৪৬ (পারস্পরিক শুল্কের পরিধি পরিবর্তন এবং বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি বাস্তবায়নের জন্য পদ্ধতি স্থাপন)-এর পরিশিষ্টে চিহ্নিত বিস্তৃত পণ্যের উপর থেকে পারস্পরিক শুল্ক প্রত্যাহার করবে, যার মধ্যে রয়েছে জেনেরিক ফার্মাসিউটিক্যালস, রত্ন ও হীরা এবং বিমানের যন্ত্রাংশ।• মার্কিন যুক্তরাষ্ট্র ৮ মার্চ, ২০১৮-এর ঘোষণা ৯৭০৪ (মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়ামের আমদানি সমন্বয়), সংশোধিত; ৮ মার্চ, ২০১৮-এর ঘোষণা ৯৭০৫ (মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্পাতের আমদানি সমন্বয়), সংশোধিত; এবং ৩০ জুলাই, ২০২৫-এর ঘোষণা ১০৯৬২ (মার্কিন যুক্তরাষ্ট্রে তামার আমদানি সমন্বয়)-এ বর্ণিত জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দূর করার জন্য আরোপিত ভারতের নির্দিষ্ট কিছু বিমান এবং বিমানের যন্ত্রাংশের উপর থেকে শুল্কও প্রত্যাহার করবে। একইভাবে, মার্কিন জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্য রেখে, ভারত ১৭ মে, ২০১৯-এর ঘোষণা ৯৮৮৮ (মার্কিন যুক্তরাষ্ট্রে অটোমোবাইল এবং অটোমোবাইল যন্ত্রাংশের আমদানি সমন্বয়), সংশোধিত-এ বর্ণিত জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দূর করার জন্য আরোপিত শুল্কের অধীন স্বয়ংচালিত যন্ত্রাংশের জন্য একটি অগ্রাধিকারমূলক শুল্ক হার কোটা পাবে। ফার্মাসিউটিক্যালস এবং ফার্মাসিউটিক্যাল উপাদান সম্পর্কিত মার্কিন যুক্তরাষ্ট্রের ধারা ২৩২ তদন্তের ফলাফলের উপর নির্ভর করে, ভারত জেনেরিক ফার্মাসিউটিক্যালস এবং উপাদানগুলির বিষয়ে আলোচনার মাধ্যমে ফলাফল পাবে।• মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত নিজ নিজ আগ্রহের ক্ষেত্রগুলিতে একটি টেকসই ভিত্তিতে একে অপরকে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
• মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত এমন উৎপত্তিস্থল বিধি প্রতিষ্ঠা করবে যা নিশ্চিত করবে যে চুক্তির সুবিধাগুলো প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের কাছেই পৌঁছায়।• মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যকে প্রভাবিত করে এমন অশুল্ক বাধাগুলো সমাধান করবে। ভারত মার্কিন চিকিৎসা সরঞ্জামের বাণিজ্যের ক্ষেত্রে দীর্ঘদিনের বাধাগুলো সমাধান করতে সম্মত হয়েছে; মার্কিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পণ্যের জন্য বাজার প্রবেশে বিলম্ব ঘটায় বা পরিমাণগত বিধিনিষেধ আরোপ করে এমন বিধিনিষেধমূলক আমদানি লাইসেন্সিং পদ্ধতিগুলো বাতিল করতে সম্মত হয়েছে; এবং চুক্তির কার্যকর হওয়ার ছয় মাসের মধ্যে একটি ইতিবাচক ফলাফলের লক্ষ্যে, চিহ্নিত ক্ষেত্রগুলিতে ভারতীয় বাজারে প্রবেশকারী মার্কিন রপ্তানির উদ্দেশ্যে মার্কিন-বিকশিত বা আন্তর্জাতিক মান, যার মধ্যে পরীক্ষার প্রয়োজনীয়তাও অন্তর্ভুক্ত, গ্রহণযোগ্য কিনা তা নির্ধারণ করতে সম্মত হয়েছে। দীর্ঘদিনের উদ্বেগগুলো সমাধানে একসঙ্গে কাজ করার গুরুত্ব স্বীকার করে, ভারত মার্কিন খাদ্য ও কৃষি পণ্যের বাণিজ্যের ক্ষেত্রে দীর্ঘদিনের অশুল্ক বাধাগুলো সমাধান করতেও সম্মত হয়েছে।• প্রযোজ্য প্রযুক্তিগত বিধিবিধানের সঙ্গে সম্মতি সহজ করার উদ্দেশ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত পারস্পরিকভাবে সম্মত ক্ষেত্রগুলির জন্য তাদের নিজ নিজ মান এবং সামঞ্জস্য মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করে।• যেকোনো দেশের সম্মত শুল্কের কোনো পরিবর্তনের ক্ষেত্রে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত সম্মত হয় যে অন্য দেশ তার প্রতিশ্রুতি পরিবর্তন করতে পারবে।• মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনার মাধ্যমে বাজার প্রবেশের সুযোগ আরও প্রসারিত করার জন্য কাজ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করে যে, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনার সময় তারা ভারতীয় পণ্যের উপর শুল্ক কমানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার বিষয়ে ভারতের অনুরোধটি বিবেচনা করবে।• মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা এবং উদ্ভাবন বাড়ানোর জন্য অর্থনৈতিক নিরাপত্তা সমন্বয় জোরদার করতে সম্মত হয়েছে, যার মধ্যে তৃতীয় পক্ষের অ-বাজার নীতি মোকাবেলা করার জন্য পরিপূরক পদক্ষেপ গ্রহণ এবং অভ্যন্তরীণ ও বহির্গামী বিনিয়োগ পর্যালোচনা ও রপ্তানি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহযোগিতা অন্তর্ভুক্ত।• ভারত আগামী ৫ বছরে ৫০০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন জ্বালানি পণ্য, বিমান ও বিমানের যন্ত্রাংশ, মূল্যবান ধাতু, প্রযুক্তি পণ্য এবং কোকিং কয়লা ক্রয় করার ইচ্ছা পোষণ করে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রযুক্তি পণ্যের বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে, যার মধ্যে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) এবং ডেটা সেন্টারে ব্যবহৃত অন্যান্য পণ্য অন্তর্ভুক্ত, এবং যৌথ প্রযুক্তি সহযোগিতা প্রসারিত করবে।যুক্তরাষ্ট্র এবং ভারত ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রে বৈষম্যমূলক বা বোঝা সৃষ্টিকারী অনুশীলন এবং অন্যান্য বাধাগুলো মোকাবিলা করতে এবং বিটিএ-এর অংশ হিসেবে শক্তিশালী, উচ্চাভিলাষী ও পারস্পরিকভাবে সুবিধাজনক ডিজিটাল বাণিজ্য বিধি অর্জনের জন্য একটি সুস্পষ্ট পথ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।
![]()

ইডেন গার্ডেনসে আলো জ্বলে উঠলো
আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৭/০২/২০২৬ : আর কিছু সময় পরেই কলকাতার ইডেন গার্ডেনসে টি ২০ ক্রিকেট ম্যাচের আসর বসতে চলেছে। আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে টি ২০ বিশ্বকাপ খেলা। উত্তেজনার পারদ চড়তে শুরু করবে আজ থেকেই।আজ প্রথমদিনেই ভারত খেলতে নামছে আমেরিকার বিরুদ্ধে , তবে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আজ কলকাতার ইডেন গার্ডেনসে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। বিশ্বকাপের প্রথম খেলাটি অনুষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কার এসএসসি গ্রাউন্ডে, এখানে আজ পাকিস্তান খেলতে নেমেছিল নেদারল্যান্ডের সাথে।বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তান টস জিতে বোলিং নিয়েছিল। নেদারল্যান্ড এক বল বাকি থাকতে সব উইকেট খুইয়ে ১৪৭ রান তুলেছিল। ঐ রান তাড়া করতে গিয়ে পাকিস্তান ৩ বল বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলে নেয়। এই ম্যাচে পাকিস্তান ৩ বল বাকি থাকতেই ৩ উইকেটে জয়লাভ করে। পাকিস্তানের সাহেবজাদা ফারহান ৩১ বলে ৪৭ রান তুলেছেন।এরপর আজ ইডেনে খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড আর মুম্বইতে খেলতে নামবে ভারত ও আমেরিকা ভারতের হয়ে খেলবেন সূর্য কুমার যাদব (অধিনায়ক),সনজু স্যামসং (উইকেট রক্ষক), অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরা, ঈশান কিষান (উইকেট রক্ষক), রিংকু সিং, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, অভিষেক শর্মা, বরুন চক্রবর্তী, অর্শদীপ সিং, তিলক বর্মা ও হর্ষিত রানা।বিশ্বকাপের টেবিল – গ্রূপ এ – পাকিস্তান, ভারত, নেদারল্যান্ড, নামিবিয়া ও আমেরিকা। গ্রূপ বি – অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা , জিম্বাবোয়ে, গ্রূপ সি – ইংল্যান্ড, ইতালি, নেপাল, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। গ্রূপ ডি – আফগানিস্তান, কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরশাহী।
![]()

![]()

“এই দলের প্রতিভা অনেক তরুণকে স্বপ্ন দেখাবে “
আজ খবর (বাংলা) [খেলা], মুম্বাই, মহারাষ্ট্র, ০৭/০২/২০২৬ : শুক্রবার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্যে অনুর্দ্ধ ১৯ দলকে সাড়ে সাত কোটি টাকা দিল বিসিসিআই।
![]()

আজ খবর (বাংলা) আজকের রাশিফল, ০৭/০২/২০২৬ :
![]()

রাজ্য বাজেটে হতাশ আশা কর্মীরা
আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০৬/০২/২০২৬ : রাজ্য সরকারের ঘোষিত বাজেটে আশা কর্মীদের জন্য মাত্র এক হাজার টাকা ভাতা বৃদ্ধির প্রতিবাদে আজ পথে নামলেন আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের উদ্যোগে বাঘাযতীন পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। মিছিলে বিপুল সংখ্যক আশা কর্মী অংশগ্রহণ করেন।
![]()