আজ খবর (বাংলা) [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ০৪/০২/২০২৬ : অনেকদিন পর ফের রুপোলি পর্দায় দেখতে পাওয়া যাবে বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। বছর তাঁর কেরিয়ারে খুব খুব খারাপ দিন গিয়েছে। তবে এখন তিনি কম ব্যাক করতে একেবারে প্রস্তুত হয়ে গিয়েছেন।
প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাথে জড়িয়ে গিয়েছিল রিয়ার নাম। সুশান্তের মৃত্যুর পর পুলিশি তদন্ত ছাড়াও নানারকম খারাপ দিন দেখতে হয়েছিল রিয়াকে। তবে সব কিছু কাটিয়ে ফের তিনি নিজেকে প্রমান করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন। সাত বছর তাঁর কেরিয়ারে কালো দিন গেলেও এবার তিনি কাম ব্যাক করতে সব রকম প্রস্তুতি নিয়েছেন।
সব কিছু ঠিক থাকলে আর কিছুদিন পর নেটফ্লিক্সের একটি প্রোডাকশনে দেখতে পাওয়া যাবে রিয়া চক্রবর্তীকে। নেটফ্লিক্সের নতুন প্রোডাকশন ‘ফ্যামিলি বিজনেস’এ দেখতে পাওয়া যাবে তাঁকে। এই প্রোডাকশনে কাজ করছেন অনিল কাপুর ও বিজয় বর্মাও। সম্প্রতি এই প্রোডাকশনের টিজার প্রকাশ করেছেন রিয়া নিজেই। তবে এই প্রোডাকশন কবে মুক্তি পাবে তা অবশ্য জানানো হয় নি। .
Aajh Khabor Desk, Mumbai, Maharashtra, 04/02/2026 : After a long absence, Bengali actress Rhea Chakraborty is set to return to the silver screen. She went through an extremely difficult phase in her career after being linked to the late actor Sushant Singh Rajput, facing police investigations and intense public scrutiny following his death. Despite nearly seven years of setbacks and personal hardship, Rhea is now determined to rebuild her career and prove herself once again.
If all goes as planned, she will soon be seen in a Netflix production titled Family Business. The project also stars Anil Kapoor and Vijay Varma. Rhea recently shared the teaser of the series herself, though the official release date has not yet been announced.
আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ০৪/০২/২০২৬ : আজ সুপ্রীম কোর্টে এসআইআর মামলার শুনানিতে উপস্থিত থাকতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি ইতিমধ্যেই দেশের শীর্ষ আদালতে পৌঁছে গিয়েছেন।
নির্বাচন কমিশন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস বিস্তর অভিযোগ তুলেছে। তৃণমূলের পক্ষ থেকেও বলা হয়েছে যে, এসআইআর প্রক্রিয়া পদ্ধতিগতভাবে ত্রুটিযুক্ত এবং এই প্রক্রিয়ার চাপে ব্লক লেভেল অফিসার এবং নাগরিকরা আতঙ্কিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এসআইআর এর নানারকম পদ্ধতিগত ভুল ত্রুটি নিয়ে সরব হয়েছে তৃণমূল। মামলা হয়েছে দেশের শীর্ষ আদালতেও। তারই শুনানি রয়েছে আজ। সেই শুনানিতে অংশ গ্রহণ করতে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ সকালে দিল্লীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে মমতা সুপ্রীম কোর্টের দিকে রওনা হয়েছেন। এসআইআর নিয়ে শুনানিতে আজ তিনি একজন আইনজীবী হিসেবেও সওয়াল জবাব করতে পারেন বলে খবর পাওয়া গিয়েছে। গত সোমবার মমতা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক জ্ঞানের কুমারের সাথে সাক্ষাৎ করেছিলেন। তিনি সেদিন অভিযোগ করেছিলেন যে মুখ্য নির্বাচন কমিশনার তাঁকে হুমকি দিয়েছিলেন, যার পতিবাদ করতে সেদিন তিনি টেবিল চাপড়ে নিজের দাবী জানিয়ে এসেছিলেন।
নির্বাচন কমিশন অবশ্য তাঁর এই দাবীকে নস্যাৎ করে দিয়ে বলেছিল, যে উনি (মমতা) মিথ্যা বলছেন, উনি সেদিন চিফ ইলেকশন কমিশনারের সাথে অভব্য আচরণ করেছিলেন।
Aaj Khabor Desk, New Delhi, India, 04/02/2026 : West Bengal Chief Minister Mamata Banerjee has reached the Supreme Court in New Delhi to attend the hearing of the SIR (Special Intensive Revision) case related to the voter list revision process in the state. The Election Commission is currently conducting an intensive revision of the electoral rolls in West Bengal, which has been strongly opposed by the Trinamool Congress. The party has alleged that the SIR process is procedurally flawed and has caused extreme mental pressure on block-level officers and citizens, allegedly leading to suicides. These alleged irregularities have been challenged in the Supreme Court, and the hearing is scheduled for today. Mamata Banerjee left from Abhishek Banerjee’s residence in Delhi and may personally argue in court as a lawyer. Earlier, she had accused the Chief Election Commissioner of threatening her, a claim denied by the Election Commission.
মেষ রাশি : আজ মেজাজ না হারালে সমস্যার সমাধান নিজেই করতে পারবেন। প্রভাবশালী কোনো ব্যক্তির সহায়তা পাবেন, যা আপনাকে আর্থিক উন্নতির দিকে নিয়ে যাবে। পরিবারের সদস্যদের সাথেও বিতর্ক এড়িয়ে চলা উচিত হবে। ব্যবসা বাড়িয়ে নিয়ে যাওয়ার সব রকম উপাদান আপনার কাছে আছে, সেগুলিকে ব্যবহার করুন। নিজের লক্ষ্যে স্থির থাকুন। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
বৃষ রাশি : ধর্ম কর্মে ব্যস্ত থাকার চেষ্টা করবেন, এই ক্ষেত্রে আজ কিছু ব্যয় করতেও দ্বিধা করবেন না। এই ধরনের ব্যয় আপনার প্রশান্তির কারন হয়ে উঠবে। ধর্মস্থানে আজ বেশ কিছুটা ভালো সময় কাটবে। পরিবার খুশি করবে। যে কোনো বিষয়ে ততক্ষন কোনো সিদ্ধান্তে আসবেন না, যতক্ষণ না নিজে সম্পূর্ণ আশ্বস্ত হচ্ছেন। সঙ্গী আপনাকে সাহায্য করবে। শুভ সংখ্যা, ২, শুভ রং সাদা।
মিথুন রাশি : অন্যের দ্বারা প্রভাবিত হবেন না, নিজের মতে চলুন, নিজে সিদ্ধান্ত নিন। কিছুতে বিনিয়োগ করার আগে সেগুলি ভালো করে যাচাই করে নিন। পারিবারিক ক্ষেত্র খুবই সুন্দর, তবু নিজের ভালোবাসার প্রতি আরও যত্নশীল হন। বন্ধু বা পরিচিত জনের থেকে বিশেষ কোনো সুযোগ আসতে চলেছে, যা হারাতে আপনার ইচ্ছা করবে না। ব্যস্ততা শেষে উপাসনা কাজে আসবে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল মেরুন।
কর্কট রাশি : শরীর ও মন দুই ভালো যাবে, যা আপনাকে বেশি করে কর্মব্যস্ত করে তুলবে। আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। সৃজনশীল কাজে মনোনিবেশ করুন। সন্তানদের এবং পরিবারের অন্য সদস্যদের আরও সময় দেওয়া উচিত। পুরোনো অভিজ্ঞতা আজ আপনাকে সাহায্য করবে এগিয়ে যেতে। লোভনীয় প্রস্তাব দিয়ে কেউ আপনার ক্ষতি করতে চাইছে। সতর্ক থাকুন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
সিংহ রাশি : মনের মধ্যে প্রতিশোধ ও ঘৃণার মানসিকতা ত্যাগ করে নিজের প্রত্যাশাকে আরও বাড়িয়ে নিয়ে যান। ইতিবাচক মনোভাব গ্রহণ করুন। কোনো জরুরি বিষয়ে অর্থের কিছুটা সংকট দেখা দিতে পারে। অতিরিক্ত ব্যয় বন্ধ করুন। পারিবারিক সমস্যাগুলিকে আগে সমাধান করুন। পরিবারকে অগ্রাধিকার দিন। আপনার এই ভূমিকা পরিবারকে আস্বস্ত করবে। বিশেষ করে ছোটদের। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
কন্যা রাশি : ভালো কিছুতে আকৃষ্ট হবেন। ব্যবসার ক্ষেত্র উত্তম ও লাভদায়ক। পুরোনো বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে ইচ্ছা করবে। কিন্তু আপনার উচিত সেইসব মানুষের সাথে সাক্ষাৎ করা যারা সৃষ্টিশীল, সৃজনশীল, যাঁরা আপনার মত করেই ভাবেন। বাইরের প্ৰস্তাব লাভদায়ক, উঁচু জায়গায় বসবাস করেন এমন ব্যক্তিদের সাথে সু সম্পর্ক গড়ে তুলুন। সুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
তুলা রাশি : শরীর সুস্থ রাখতে আপনাকেই সচেষ্ট হতে হবে। অতিরিক্ত খাওয়া দাওয়া বন্ধ করুন। কোনো না কোনো সূত্র থেকে অর্থ চলে আসবে, যা আপনার বেশ কিছুদিন ধরে চলতে থাকা অর্থ সঙ্কটকে এক মুহূর্তে বিলুপ্ত করে দেবে। মানসিক অবসাদও দূর হবে। কয়েকটা দিন ছুটি নিতে পারেন, বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। বিবাহিত জীবন সুখী। শুভ সংখ্যা ৩, শুভ রঙ হলুদ।
বৃশ্চিক রাশি : প্রত্যাশা কম করে বাস্তবের দিকে মনোনিবেশ করুন। দিবাস্বপ্ন দেখবেন না, বাস্তব সমস্যাগুলোকে সবার আগে সমাধান করতে শুরু করুন। মনকে যতটা সম্ভব শান্ত রাখুন। নতুন বন্ধু তৈরী হবে। প্রেমভাগ্য আজ খুব ভালো জায়গায় নিয়ে যাবে না। ব্যবসা ক্ষেত্র ভালো। অপ্রত্যাশিত লাভ আসতে পারে। সঙ্গীর কোনো একটা ব্যবহারে মনে আঘাত লাগতে পারে। শুভ সংখ্যা ৫,শুভ রং সবুজ।
ধনু রাশি : কোনো প্রভাবশালী ব্যক্তি আজ আপনাকে এতটাই প্রভাবিত করবে যে আপনি আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে উঠবেন। বিনিয়োগের ক্ষেত্রে অন্য কারোর দ্বারা প্রভাবিত হবেন না। নিজের মৌলিক চিন্তাধারা প্রয়োগ করুন । প্রেমের ক্ষেত্র উজ্জ্বল, বন্ধুভাগ্য খুবই ভালো। ধর্মীয় কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। পারিবারিক ক্ষেত্র সমস্যায় ফেলতে পারে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
মকর রাশি : কর্মক্ষেত্রে কাজ সংক্ষিপ্ত রেখে আজ অন্য কিছু করতে মন চাইবে। আপনার কারণে আজ অন্যেরা সুবিধা ভোগ করবে। পারিবারিক ক্ষেত্র মধ্যম, সঙ্গী অসুস্থ হয়ে উঠতে পারেন, তাঁর চিকিৎসা করান। অংশীদারি কিছু ব্যবসা বা উদ্যোগ নিতে পারেন, এতে অনেকে উপকৃত হবে। কোনো এক আত্মীয় আপনাকে ঈর্ষা করছেন সতর্ক থাকুন। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
কুম্ভ রাশি : আজ আপনার কাছে প্রচুর সুযোগ আসবে, সেই সুযোগগুলিকে যথাযথ কাজে লাগানোর পরিবেশ পেয়ে যাবেন, যা আপনার আত্মবিশ্বাসকে দ্বিগুন বৃদ্ধি করবে। তবে আর্থিক গোলমালে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের আরও গুরুত্ব দেওয়া উচিত। এতদিন যারা আপনাকে অবহেলা করে এসেছে আপনার প্রত্যাবর্তন তাদেরকে খুশি করবে না। শুভ সংখ্যা ৪, শুভ রং কালো।
মীন রাশি : আপনার ব্যক্তিত্ব অন্যকে মুগ্ধ করবে। কোনো না কোনো সূত্র থেকে আসা অর্থ আপনার অর্থ সঙ্কটের সমাধান করবে এক মুহূর্তে। আপনার কাছে আপনার পরিবার সব কিছুতেই অগ্রাধিকার পায়। আজও তার ব্যতিক্রম হবে না। পরিবারকেই গুরুত্ব দেবেন। নিজের পছন্দসই কাজ করুন, মনে শান্তি বিরাজ করবে। নিজের সাথে কিছুটা সময় কাটান। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।