Aaj Khabor

পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন

বাদ পড়েছে ৫৮ লক্ষের কিছু বেশি নাম 
 

আজ খবর (বাংলা) [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৮/০২/২০২৬ :  এসআইআর হয়ে যাওয়ার পর আজ চূড়ান্ত  ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন  কমিশন। অবশ্য এরপরেও বাকি থেকে যাচ্ছে,  যে আবেদনগুলি এখনো যাচাই করা হয় নি সেগুলি।  এরপর আরও নামের তালিকা প্রকাশ করা হবে সাপ্লিমেন্ট হিসেবে।

আজ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে  ৫৮ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। মোট যে ভোটার তালিকা ছিল, সেই তালিকা সংযোজিত এবং বিয়োজিত হয়েছে। তাতে করে দেখা গিয়েছে এখনো পর্যন্ত ৫৮ লক্ষের কিছু বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।
এরপর ফের সাপ্লিমেন্ট তালিকা প্রকাশিত হবে। তাতে করে আরও কিছু নাম সংযোজিত অথবা বিয়োজিত হতে পারে। ভোটার তালিকা এখনো যাচাই করা হচ্ছে। এই যাচাই পর্বে আদালতের বিচারকরা বাছাই করার দায়িত্ব পালন করছেন।
কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করে বলেছিলেন অন্তত ১ কোটি ২০ লক্ষ নাম বাদ পড়তে পারে। সেই সংখ্যার অর্ধেক আজ বাদ গিয়েছে। এরপর হয়ত আরও নাম বাদ  যেতে পারে বলে মনে করা হচ্ছে।  সব জায়গা থেকেই যখন নাম বাদ  পরার হিড়িক পড়ে  গিয়েছে, তখন ঝাড়গ্রামে ভোটারের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ৭,০৪,৫৯,২৮৪ (সাত কোটি, চার লক্ষ, উনষাট হাজার, দুশো চুরাশি).

Loading

তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকা নিয়ে সমালোচনার ঝড় বিরোধী শিবিরে

সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে রাজীব কুমারকে নিয়ে 
 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৮/০২/২০২৬ :  তৃণমূল কংগ্রেস তাদের রাজ্যসভার প্রার্থীদের নাম ঘোষণা করেছে, যে প্রার্থী তালিকার কিছু রকম নিয়ে বিতর্ক তৈরি করতে শুরু করেছে বিরোধী দলগুলি।

তৃণমূলের প্রস্তাবিত রাজ্যসভার প্রার্থীদের মধ্যে রয়েছেন বাবুল সুপ্রিয়। যিনি ভারতীয় জনতা পার্টির সদস্যপদ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন।  এবার তাবকে রাজ্যসভায় হিসেবে প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস।  পাশাপাশি প্রখ্যাত অভিনেত্রী কোয়েল মল্লিককে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল শিবির।
 কোয়েলের ঝুলিতে অবশ্য রাজনীতির অভিজ্ঞতা খুবই কম.
তৃণমূলের হয়ে রাজ্যসভায় যাচ্ছেন মানেকা গুরুস্বামী। যিনি একজন আইনজীবী, তৃণমূলের হয়ে বেশ কিছু আইনি লড়াই করেছেন সুপ্রীম কোর্টে।  এবার তাঁকে রাজ্যসভায় পাঠাচ্ছে ঘাস ফুল শিবির। তবে যাঁকে নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে, তাঁর নাম রাজীব কুমার। রাজ্যের ডিজি পদে কাজ করে যাওয়া এই প্রাক্তন আইপিএস  অফিসারকে  এবার রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস।
রাজ্যের বিরোধী দলগুলি রাজীব কুমারের রাজ্যসভায় যাওয়া নিয়ে তুমুল সমালোচনা শুরু করেছে। বিশেষ করে বিজেপি। সিপিএম থেকেও সমালোচনা আসতে  শুরু করেছে।

Loading

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর (বাংলা), আজকের রাশিফল- ২৮/০২/২০২৬ : 
 
মেষ  রাশি :  আজ  সারাদিন ছোটোখাটো সমস্যা ও ঝামেলা লেগেই থাকবে, যেগুলোর সমাধান করতে  দিন কেটে যাবে। সেভাবে গঠনমূলক কাজ আজ আর করা হয়ে উঠবে না। বিভিন্ন ক্ষেত্রে অর্থ ব্যয়ের যোগ রয়েছে। বাড়িতে অতিথি আসতে পারে। বন্ধু ও অতিথিদের নিয়ে ভালো সময় কাটাতে পারেন।  সারাদিন একা থাকতে চেয়েও একা থাকতে পারবেন না। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
বৃষ রাশি :  শরীর ও মন দুইই ভালো থাকবে। পরিবারের বা পরিচিত কারোর থেকে টাকা ধার নিয়ে থাকলে তা আজই  ফেরত দিয়ে দিন, না হলে এই অর্থ অনর্থ সৃষ্টি করতে পারে। পারিবারিক বিষয়ে শুধু নিজেই সিদ্ধান্ত নেবেন না, অন্যান্যদের মতামতকেও গুরুত্ব দিন। কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ বজায় থাকবে। সহকর্মীরা সহায়ক হবে। বিবাহিত জীবন আনন্দে কাটবে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
মিথুন  রাশি :  উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি যোগ রয়েছে। এমনকি অতীতে করা কোনো বিনিয়োগের অর্থ আজ পেয়ে যেতে পারেন। পরিবারে খুশীর জোয়ার বইলেও কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে, যা আপনার মেজাজ পরিবর্তন করে দেবে। বিতর্ক এড়িয়ে চলুন। পড়ুয়ারা স্কুলে কারোর সাথে ঝগড়া থেকে দূরে থাকতে হবে। নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখতে হবে। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
কর্কট রাশি : আজ প্রভাবশালী বা বিশেষ কারোর সান্নিধ্যে আসবেন, যার থেকে মূল্যবান মতামত পাবেন, এই পরামর্শ আপনার বাবা  বা মা কারোর থেকেও আসতে  পারে। এই বিষয়টির ওপর মনোযোগ দিলে তা আপনার ভবিষ্যৎ কালের জন্যে অত্যন্ত মঙ্গলজনক হবে।  আজ কোনো সামাজিক অনুষ্ঠানেও আপনি অংশ নিতে পারেন।  বিবাহিত জীবন অত্যন্ত সুখের হবে. শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
সিংহ রাশি : শারীরিক দিক থেকে সুস্থতা থাকলেও মানসিক সমস্যা হতে পারে। বর্তমান পরিস্থিতিতে আপনি নিরাপত্তা হীনতা অনুভব করতে পারেন।  কিছু মানুষ আপনার কাছে নিয়মিত ভীড় করে, যারা আপনাকে খোশামোদ করতে আসে, এদের স্বরূপ চিনে রাখুন। এদের থেকে দূরে থাকুন। পরিবারকে আরও বেশি সময় দিন।পরিবারের সাথে কলহে যাবেন না। আজ মূল্যবান সময় নষ্ট করবেন না। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
কন্যা রাশি :  আজ কোনো নিকট আত্মীয় বা বন্ধু আপনার কাছে বড় অংকের ঋণ  চাইতে পারে, তাকে সেই অর্থ দিলে আপনিই সমস্যায় পড়ে  যাবেন।   আপনি নতুন কোনো প্রকল্প বা উদ্যোগের শুরু করতে চলেছেন, এই বিষয়টি নিয়ে পরিবারে আলোচনা করার আজ সেরা দিন। আজ ভালো ও মন্দ দুই রকম ঘটনাই  ঘটতে পারে। তবে বিবাহিত জীবন সুখেই কাটবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
তুলা রাশি : আজ কোনো বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না. বিনিয়োগের জন্যে অনেকগুলি প্রস্তাব আপনার কাছে আসতে  পারে, কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করবেন না।  আজ আপনি মেধা দিয়ে সবকিছু জিতে নেবেন। তার সাথে দরকার সাহস, ধৈর্য্য এবং ইতিবাচক মনোভাব। বিতর্ক এড়িয়ে চলুন, আপনার কথা যেন কাউকে আঘাত না দেয়. শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
ধনু রাশি : আজ সবার আগে নিজেকে সম্পূর্ণ সংযত করুন। আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়ে আপনার প্রত্যেকটা ব্যবহার, আচার, বিচার যাচাই করে দেখুন আপনি সঠিক পথে যাচ্ছেন কি না। নিজের বদমেজাজে লাগাম দিন।  স্রেফ খারাপ ব্যবহার করেই আজকের দিনটা পন্ড করে ফেবেন না। আজ বিলম্বে হলেও আপনার আর্থিক উপার্জনের যোগ রয়েছে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
মকর রাশি : আজ সারাদিন হাসি খুশি এবং আনন্দে কেটে যাবে। কিন্তু কোনো একটা ব্যাপারে আজ আপনার অর্থের দরকার হয়ে পড়বে। কিন্তু ততটা টাকা আপনার সঞ্চয়ে নেই, যতটা আপনার দরকার। এক্ষেত্রে নিজেকেই শান্তনা দিতে হবে। অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক  হবে না।  আজ ভালো মন্দ দুই রকম ঘটনাই ঘটবে। যা আপনাকে বিভ্রান্ত করে তুলতে পারে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
কুম্ভ রাশি : শুধুই  পরিবার নয়, অনেক কিছুই আপনার কাঁধে ভর দিয়ে রয়েছে। আপনাকে অনেক কিছুর গুরুদায়িত্ব সামলে চলতে হয়। সাফল্যের সাথে সেই দায়িত্ব আপনি পালন করে চলবেন। দূর সম্পর্কের কেউ সমস্যা সৃষ্টি করতে পারে, সতর্ক থাকুন।  যাঁরা অংশীদারি ব্যবসায়ে আছেন, তাঁরা জেনে রাখুন অংশীদার আপনাকে ঠকাবে না।  বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
মীন রাশি : আজ বিতর্ক আপনার পিছু ছাড়বে না। নিজের বুদ্ধি দিয়ে সেই বিতর্ক থেকে দূরে থাকতে হবে। নাহলে গোটা দিন নষ্ট হয়ে যাবে।  অশান্তি হলেও অবশ্য বোঝাপড়াও হয়ে যাবে। কিন্তু কিছু ঘটনার রেশ আগামী দিনগুলোতেও চলতে থাকবে। আজ পুরোনো পরিচিত অনেকেই হয়ত আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে,  তা সত্বেও আজ আপনার একা থাকতেই বেশি ভালো লাগবে।  শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।

 

Loading

ঐতিহ্য লুপ্তির দ্বারপ্রান্তে ‘হিন্দি স্কুল’

 

আজ খবর (বাংলা), [রাজ্য] বালুরঘাট, উত্তর দিনাজপুর, ২৭/০২/২০২৬ :  নামেই হিন্দি বিদ্যালয়, অথচ পাঠদানের ভাষা বাংলা—এই তীব্র বৈপরীত্যই আজ প্রশ্নচিহ্নের কেন্দ্রে এনে দাঁড় করিয়েছে বালুরঘাট  শহরের হিন্দি এফপি স্কুলকে।

১৯৫৫ সালে প্রতিষ্ঠিত এই প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান একদা সমগ্র জেলার একমাত্র সরকারি হিন্দি মাধ্যম বিদ্যালয় হিসেবে স্বাতন্ত্র্যের মুকুট পড়েছিল। আজ সেখানে শিক্ষার্থীর সংখ্যা সঙ্কুচিত হয়ে নেমেছে মাত্র বারোতে। অবকাঠামোগত অনটন ও ভাষা পরিবর্তনের সিদ্ধান্ত মিলিয়ে প্রতিষ্ঠানটি যেন অস্তিত্বের সীমানায় টালমাটাল।
শহরের আন্দোলন সেতুর সন্নিকটে অবস্থিত এই বিদ্যালয়ের পার্শ্ববর্তী অঞ্চলে বহু হিন্দিভাষী পরিবারের বসবাস। প্রতিষ্ঠালগ্নে ছাত্রসংখ্যা ছিল দেড়শো থেকে দু’শোর মধ্যে। পর্যাপ্ত হিন্দিভাষী শিক্ষক, প্রয়োজনীয় পাঠ্যপুস্তক—সবই ছিল সুলভ। এমনকি বহিরাগত শিক্ষকরাও এখানে পাঠদান করতে আসতেন। সেই ঐতিহ্যের ছাপেই এলাকার নাম পরিচিত হয়েছিল ‘হিন্দি স্কুল পাড়া’ হিসেবে—এক সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক রূপে।
কিন্তু রাজনৈতিক পালাবদলের অন্তিম পর্বে হিন্দি মাধ্যমের পাঠক্রম বন্ধ হয়ে বাংলা মাধ্যমে শিক্ষাদান শুরু হয়। বর্তমানে প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মাত্র তিনজন শিক্ষক-শিক্ষিকার উপর ভর করে কোনোরকমে টিকে আছে বিদ্যালয়টি। সমগ্র প্রতিষ্ঠান জুড়ে রয়েছে একটি মাত্র কক্ষ—যা একই সঙ্গে অফিস, শিক্ষককক্ষ ও শ্রেণিকক্ষের দায়িত্ব পালন করছে। শিক্ষার পরিবেশ যেন সংকীর্ণতার ঘেরাটোপে বন্দি।
করোনার পূর্বে যেখানে প্রায় পঁচিশজন শিক্ষার্থী ছিল, আজ তা অর্ধেকেরও কম। অধিকাংশ অভিভাবক সন্তানের উচ্চমাধ্যমিক পর্যন্ত নির্বিঘ্ন শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বৃহত্তর বিদ্যালয়ের দিকে ঝুঁকছেন। স্থানীয় মহলের অভিমত, ইংরেজি মাধ্যমের প্রতি ক্রমবর্ধমান আকর্ষণও এই সঙ্কটকে তীব্রতর করেছে। ফলত একাত্তর বছরের প্রাচীন এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আজ ভবিষ্যতের অনিশ্চয়তার ঘূর্ণাবর্তে আবর্তিত।
প্রশ্ন এখন সময়ের সামনে স্পষ্ট—এই ‘হিন্দি স্কুল’ কি পুনরায় তার স্বাতন্ত্র্য ও গৌরব পুনরুদ্ধার করতে পারবে, নাকি কেবল নামমাত্র পরিচয়ে ইতিহাসের স্মারক হয়ে থাকবে তার অস্তিত্ব?

Loading

ভূকম্পনের জেরে রাস্তা ফাঁক হয়ে গিয়েছে কলকাতায়

ভূকম্পনের জেরে রাস্তা ফাঁক হয়ে গিয়েছে কলকাতায়

ক্ষয়ক্ষতি হয়েছে বসিরহাটেও 
 
 

আজ খবর (বাংলা), [রাজ্য]  বেহালা, কলকাতা, ২৭/০২/২০২৬ :  আজ বাংলাদেশে যে প্রবল ভূমিকম্প হয়েছে, পাশাপাশি ব্যাপক কম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও, সেই কম্পনের জেরে বেহালার একটি রাস্তায় ব্যাপক ভাঙ্গন তৈরী হয়েছে।

আজ দুপুর ১:২৬ মিনিট নাগাদ প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা।  সেই কম্পন চলতে থাকে প্রায় ৪৫ সেকেন্ড পর্যন্ত। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৬; কম্পনের জেরে সিলিঙে থাকা পাখাগুলি দুলতে থাকে। পাত্রে রাখা জল দুলতে থাকে। বহু মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় আশ্রয় নেন।  এই কম্পনে কিছু পুরোনো বাড়ির সামান্য ক্ষতির খবর পাওয়া গিয়েছে।
কোনো কোনো বাড়ির প্রাচীরে চিড়  ধরেছে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বেহালার একটি জায়গায়। আজকের ভূমিকম্পের জেরে কলকাতার বেহালার পর্ণশ্রী অঞ্চলের মান্না পারে নামে একটি জায়গায় রাস্তা ফেটে গিয়ে ফাঁক হয়ে গিয়েছে। ওই রাস্তার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত এমনভাবে হাঁ হয়ে গিয়েছে যে কোনো গাড়ি আর যাতায়াত করতে পারবে না।
কলকাতা ছাড়াও ক্ষয়ক্ষতি হয়েছে  উত্তর ২৪ পরগনার বসিরহাটে।  ভূমিকম্পে  একটি দোকান পাশের বিল্ডিং থেকে চিলেকোঠার পাঁচিল ভেঙে নিচের দোকানে পরে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানে থাকা যন্ত্রপাতি ও এডবেস্টাস ভেঙে গিয়েছে। বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের কাঁঠাল বেরিয়া বাজার এলাকায় আজ দুপুর একটা বাইশ মিনিট নাগাদ বসিরহাট মহকুমা জুড়ে ভূমিকম্প হয়।  সেই কম্পনের মাত্রা এতটাই ছিল যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি দোকান সহ বিভিন্ন অফিস কাছারি। মানুষ আতঙ্কে অফিস ছেড়ে রাস্তায় নেমে আসে বসিরহাটে।

Loading

আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল, সেটা প্রমাণিত। আবগারি মামলা থেকে অব্যাহতির পর বললেন মনীশ শিশোদিয়া

আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল, সেটা প্রমাণিত

 

“অরবিন্দ কেজরিওয়াল সহ আম  আদমি পার্টির সবাই কট্টর সত্তা নিয়ে চলে “

 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৭/০২/২০২৬ :   আবগারি মামলা থেকে অব্যাহতি পেলেন আম  আদমি পার্টির সিনিয়র নেতারা। অরবিন্দ কেজরিওয়াল বা মণীশ  সিসোদিয়ার বিরুদ্ধে আবগারি মামলা আর টিঁকলো না।

একটি বিশেষ আদালত দিল্লির আবগারি নীতি সংক্রান্ত মামলায় মণীশ সিসোদিয়াকে সহ সব অভিযুক্তকে অব্যাহতি দিয়েছে, কারণ অভিযোগ প্রমাণ করার জন্য পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি এবং তদন্তে গুরুতর ফাঁকফোকর ছিল।

এই রায়ে খুবই গুরুত্বপূর্ন দিন বলে মন্তব্য করেছেন সিসোদিয়া। তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্ট ইতোমধ্যে জানিয়েছিল যে এই মামলাটি ট্রায়ালে টেকবে না এবং এদিন জেলা আদালত সেই অবস্থানই পুনর্ব্যক্ত করেছে।

মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় থেকে তিনি এবং অরবিন্দ কেজরিওয়াল-কে এই মামলায় অভিযুক্ত করা হয়েছিল। মামলার প্রাথমিক পর্যায়ে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (CBI) পক্ষের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছিল যে একাধিক অনিয়ম এবং তহবিল পাচারের মতো ঘটনা ঘটেছে।

সংবাদ সম্মেলনে সিসোদিয়া বলেন, “এদিন আদালতের রায়ে প্রমাণিত হয়েছে যে মামলাটির ভিত্তি ছিল মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিজেপিকে অবশ্যই স্বীকার করতে হবে যে তারা মিথ্যা বলেছিল।” বিরোধ নেত্রী আটাশি বলেছেন, “অরবিন্দ কেজরিওয়াল এবং সমগ্র আম আদমি পার্টি দলটিই কট্টর সৎ, তারা সত্যতা নিয়ে চলতেই ভালোবাসে।”

তিনি আরও বলেছেন, সত্য সবসময় জেতে  — আজ আদালতের সিদ্ধান্ত সেই সত্যকে প্রমাণ করেছে।

Aaj Khabor Desk, New Delhi, India, 27/02/2026 :  After being discharged in the Delhi excise policy case, Manish Sisodia said that the Bharatiya Janata Party (BJP) should admit that it had been lying about the allegations against him.

A Delhi court granted relief to Sisodia and other accused, citing lack of sufficient evidence in the case related to the now-scrapped excise policy. Reacting to the court’s decision, the senior Aam Aadmi Party (AAP) leader claimed that the case was politically motivated and aimed at defaming him and his party.

Sisodia said the verdict proves that the allegations were baseless and reiterated that truth has prevailed. He urged the BJP to acknowledge that the accusations were false and misleading.

Loading

বাংলাদেশে জোরালো ভূমিকম্প, প্রবল কম্পন কলকাতাতেও

বাংলাদেশে জোরালো ভূমিকম্প, প্রবল কম্পন কলকাতাতেও

ভূকম্পন হয়েছে নেপাল ও সিকিমেও 
 
আজ খবর (বাংলা), [দেশ] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৭/০২/২০২৬ :  বাংলাদেশে জোরালো আর সেদেশের ভূমিকম্পের ঢেউ আছড়ে পড়লো কলকাতাতেও। আজ জোরালো ভূমিকম্প হয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে।
শুক্রবার বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে।  রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩ বলে জানা গিয়েছে। বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর দেড়টা নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়েছে, এই কম্পনের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার দূরে সাতক্ষীরা অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
বাংলাদেশের ভূমিকম্পে প্রবলভাবে কেঁপে ওঠে পাশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা। বিশেষ করে কলকাতা কেঁপে উঠেছিল। প্রায় ৪৫ সেকেন্ড স্থায়ী হয়েছিল এই ভূকম্পন।  কলকাতার বেশ কয়েকটি বাড়িতে ফাটল লক্ষ্য করা গিয়েছে।  তবে মেট্রো রেলের কোনো ক্ষয়ক্ষতির খবর আসে নি।  ভূমিকম্প অনুভূত হতেই কলকাতার মানুষ বহুতল ভবনগুলি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসতে শুরু করেছিলেন। নবান্নতেও একই দৃশ্য দেখতে পাওয়া গিয়েছে। কলকাতা ছাড়াও আশেপাশের এলাকাগুলিতে প্রবল কম্পন অনুভূত হয়েছে। বিশেষ করে বারাসাত, বনগাঁ,  বসিরহাট, স্বরূপনগর এলাকাগুলিতে আজ প্রবল ভূ কম্পন অনুভূত হয়েছে।
আজ প্রতিবেশী রাষ্ট্র নেপালেও ভূকম্পন (৩.৩) অনুভূত হয়েছে।  সিকিমের নামচিতেও আজ সকালে ভূকম্পন অনুভূত হয়েছে। বেলা ১২টা নাগাদ সিকিমে যে ভূকম্পন অনুভূত হয়েছে, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ২.৭ বলে জানা গিয়েছে।  কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।

Loading

ভারতই পারে পাকিস্তানকে নিরস্ত্র করতে : মারিয়াম সোলাইমানখিল

পাকিস্তান সন্ত্রাসবাদের ব্যবসা করে লাভবান হয় 
 

আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], লস এঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্র, ২৭/০২/২০২৬ :  সন্ত্রাসের জন্যে ফের একবার পাকিস্তানের সমালোচনায় সরব হলেন আফগানিস্তানের নির্বাসিত সাংসদ মারিয়াম সোলাইমানখিল।

পাকিস্তান ইতিমধ্যেই “ওপেন ওয়ার” ঘোষণা করেছে আফগানিস্তানের বিরুদ্ধে।  আফগানিস্তানের নির্বাসিত সাংসদ মারিয়াম সোলাইমানখিল সোজাসাপ্টা বলেছেন, “পাকিস্তান সন্ত্রাসবাদকে ব্যবসা বানিয়ে ফেলেছে। তারা সন্ত্রাসবাদ দিয়ে অর্থ রোজগার করে। তাদের দেশে এই সন্ত্রাসবাদের কারখানা গড়ে তুলেছে। যা গোটা বিশ্বের কাছেই আশঙ্কাজনক।  এই সন্ত্রাসবাদ কারবার থেকে তারা আর্থিক লাভবান হচ্ছে এবং তারা প্রক্সি গোষ্ঠী তৈরী করছে।”
সম্প্রতি আফগানিস্তানের মাটিতে পাকিস্তান মিসাইল হামলা চালিয়েছে।  যার তীব্র সমালোচনা করেছেন সোলাইমানখিল।  পাকিস্তান অবশ্য বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে আফাগানিস্তানের মাটিতে সন্ত্রাসবাদকে দমন করার জন্যেই তারা মিসাইল আক্রমন করেছিল।  হামলা চালিয়েও পাকিস্তান যে সেভাবে কোনো সন্ত্রাসবাদীকে যে নিকেশ করতে পেরেছে তার কোনো প্রমাণ দিতে পারে নি। পাকিস্তান এর আগে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল। পাকিস্তানের এবোটাবাদে তাকে নিকেশ করেছিল মার্কিন কমান্ডোরা।  এছাড়াও লস্কর ই তৈবা এবং জৈশ ই মহম্মদের মত  সন্ত্রাসবাদী দলকে জোরালো সমর্থন দেয় পাকিস্তান। এই সবকিছুকেই নিশানা করেছেন আফগানিস্তানের নির্বাসিত সাংসদ সোলাইমানখিল।
প্রাক্তন আফগান সাংসদ বলেন, “ভারতের মত দেশের এই বিষয়টি নিয়ে গোটা বিশ্বে সোচ্চার হওয়া  উচিত। গোটা দুনিয়ার সামনে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়া উচিত। যে দেহ সন্ত্রাসবাদীদের সাথে নিয়ে চলতে পারে, যারা জঙ্গীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পারে, তাদের হাত কোনোভাবেই পরমাণু বোমা থাকা উচিত নয়। তাদের পরমানুষঅস্ত্র নিরস্ত্রীকরন করা উচিত। ভারতই পারে সেই কাজটা করতে।  এটা করার জন্যে ভারত যথেষ্ট শক্তিশালী। “

Aaj Khabor Desk, Los Angeles, USA, 27/02/2026 : Afghanistan’s exiled Member of Parliament Mariam Solaimankhil has once again strongly criticized Pakistan, accusing it of turning terrorism into a business.

She claimed that Pakistan has effectively declared an “open war” against Afghanistan and alleged that the country profits from terrorism by nurturing and supporting extremist proxy groups. According to her, Pakistan has built what she described as “factories of terrorism,” which pose a serious threat to global security.

Her remarks came after Pakistan reportedly carried out missile strikes inside Afghan territory. Solaimankhil condemned the attacks, while Pakistan stated that the strikes were aimed at eliminating terrorist elements operating from Afghan soil. However, she argued that Pakistan has failed to provide clear evidence that any terrorists were actually neutralized in the operation.

She also referenced Pakistan’s past, noting that Osama bin Laden was found and killed by U.S. commandos in Abbottabad, Pakistan. Additionally, she accused Pakistan of backing militant organizations such as Lashkar-e-Taiba and Jaish-e-Mohammed.

Solaimankhil further urged the international community — especially India — to speak out more forcefully and expose Pakistan’s alleged support for terrorism on the global stage. She argued that a country accused of maintaining close ties with terrorist groups should not possess nuclear weapons and called for Pakistan’s nuclear disarmament, suggesting that India is strong enough to play a leading role in that effort.

Loading

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর (বাংলা), আজকের রাশিফল – ২৭/০২/২০২৬ : 

মেষ  রাশি : আশা ও প্রত্যাশা আজ আপনাকে নতুন স্বপ্ন দেখাবে।  ভূসম্পত্তিতে বিনিয়োগ আপনাকে বিপদে ফেলতে পারে।  যে পদ্ধতিতে আপনি এগিয়ে যেতে চাইছেন, সেই পদ্ধতিকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে রাখুন। সঙ্গীকে আরও সময় দিন না হলে সংসারে অশান্তির সম্ভাবনা আছে। সন্তানের কর্মকাণ্ডে খুশি হবেন। আজ কোন কারনে নিজের সময় নষ্ট হয়ে যেতে পারে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
বৃষ রাশি : শরীর স্বাস্থ্য ভালো যাবে।  যে কারণে আপনি মনে মনে দুঃখ পাচ্ছিলেন, সেই ঝামেলা থাকবে না। তাই অকারণে দুঃখ পাওয়ার কিছু নেই।  বয়স্ক ও অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ থেকে কিছুটা শিক্ষা নিন। পরিবারের কেউ আজ সামান্য বিষয়কেও বড় করে দেখাতে চাইবে। যা নিয়ে বিতর্ক শুরু হয়ে যেতে পারে। এমন পরিস্থিতি সযত্নে এড়িয়ে চলন. শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
মিথুন  রাশি : সারাদিন ধরেই কাজের চাপ বজায় থাকলেও আপনার মনে বা শরীরে তার কোনো ছাপ পড়বে না। ক্লান্তি আজ আপনাকে স্পর্শ করতে পারবে না। আজ বন্ধুদের নিয়ে বেশ কিছুটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে। কিছু কিছু সাংসারিক ক্ষেত্রে উত্তেজনার সৃষ্টি হতে পারে।  প্রেমের ক্ষেত্রটি প্রবল রয়েছে। বাড়ির কোনো সমস্যার সমাধান করতে হতে পারে। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
কর্কট রাশি :  আজ যোগ ও ধ্যান আপনার মানসিক স্থিতিশীলতা বজায় রাখবে। সারাদিন ধরে আপনার শক্তি ও পরাক্রম বজায় থাকবে।  অর্থনৈতিক ক্ষেত্র শক্তিশালী থাকবে। কাউকে টাকা ধার দিলে তা ফেরত পেয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আশা করতে পারেন।  পুরোনো কোনো সূত্র থেকে আর্থিক উপার্জন হবে। বিবাহিত জীবন সুখের। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
সিংহ রাশি : যে কাজটা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, সেই কাজগুলো করতে থাকুন।  আজ অনেকটাই স্বস্তিতে দিন অতিবাহিত করতে পারবেন। আর্থিক উপার্জন হবে, তবে তা আপনার সন্তানের সূত্রেও হতে পারে। কিছুদিন ধরে কর্মক্ষেত্রে অত্যধিক চাপ নেওয়ায় পরিবারকে সময় দিতে পারেন নি, আজ সময় দিন। নতুন যে প্রস্তাবগুলি আসবে তা লাভজনক হতে পারে। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
কন্যা রাশি : প্রত্যাশা পূরণের চাহিদা আপনার ব্যক্তিগত সম্পর্ককে ছুঁয়ে যাবে।  শ্বশুরবাড়ির থেকে আর্থিক সুবিধা পেতে পারেন।  পরিবারের সদস্যদের সাথে হালকা মেজাজে দিন শুরু করুন।  কোনো আধ্যাত্মিক ব্যক্তি বা কোনো সন্ত আজ আপনাকে আশীর্বাদ করতে পারে, আপনাকে দিশা দেখাতে পারে।  বিবাহিত জীবন আপনাকে মানসিকভাবে আহত করতে পারে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
তুলা রাশি : আজ সারাদিন কারোর সাথে মতানৈক্য ও মতবিরোধ হতে পারে।  আজ কোনো রকম বিনিয়োগে যাবেন না। সন্তানের কৃতিত্বে খুশি হবেন।  বিপণন জাতীয় কোনো অনুষ্ঠানে যোগ দিয়ে ভালো ফল পাবেন।  সেলসের চাকরিও পেতে পারেন, যা আপনাকে মানসিক স্বস্তি দেবে।  যে কোনো বিষয়ে ধারালো পর্যবেক্ষণ আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
বৃশ্চিক রাশি : আপনার গোপনে দান করার অভ্যাস আজ এক আশীর্ব্বাদ হয়ে আপনার কাছে ফিরে আসবে।  অনেক কিছু থেকে আজ আপনি মুক্তি লাভ করবেন। প্রেমের ক্ষেত্র খুব একটা ভালো নয়, সঙ্গীর ব্যবহার আপনার ভালো লাগবে না। পুরোনো কোনো শপথ বা অঙ্গীকার আজ সত্যে পরিণত হতে পারে।  তবে তা নিয়ে বেশি মাতামাতি করবেন না।শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
ধনু রাশি :  আজ ধ্যান ও যোগব্যায়াম শরীরকে সুস্থ রাখবে। বেড়াতে গিয়ে থাকলে নিজের মালপত্র সামলে রাখুন, না হলে চুরি যাওয়ার আশঙ্কা  রয়েছে।  আজ সারাদিন শান্তিতেই কাটবে। কেউ কোনো সমস্যা নিয়ে আপনার কাছে এলে আপনি তাকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন।  প্রেমের ক্ষেত্রে মাথা ঠাণ্ডা রেখে চলুন। পারিবারিক ক্ষেত্রে কোনো বিতর্কে যাবেন না. শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
মকর রাশি :  আজ শরীর ও মন দুই ভালো থাকবে। অতিরিক্ত কাজ করতে চাইবেন। বাড়ির কোনো সামাজিক অনুষ্ঠানে খরচ বেশি হয়ে যাবে, যা আপনাকে কিছুটা চিন্তায় ফেলতে পারে।  বাড়িতে মেরামতির কাজেও ব্যয় হয়ে যেতে পারে।  প্রেমের ক্ষেত্র অত্যন্ত প্রবল থাকবে।  দিনের শেষভাগে বন্ধুদের সাথে কোনো বিতর্কে জড়িয়ে যেতে পারেন, যে কারনে পরিবারকে সময় দিতে পারবেন না। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
কুম্ভ রাশি : কারোর জন্যে একটু বেশিই অর্থ ব্যয় করতে হতে পারে, যা আপনাকে অসুবিধায় ফেলবে। আপনি আজ থেকে ফের সঞ্চয়ে মনোযোগ দেবেন।  আপনি যে কাজ প্রতিদিন করে থাকেন, আজ সেই কাজ থেকে বিরত থেকে একটু অন্যরকম ভাবে কাটাতে  পারেন।  ব্যবসার ক্ষেত্রে কোনো বিশেষ কাজ করার ক্ষেত্রে নিজের আবেগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখুন। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
মীন রাশি :  আজ ব্যবসার ক্ষেত্র  প্রসারিত হতে পারে। সারাদিন ধরেই আজ  আর্থিক লেনদেন চলতে থাকবে। সঞ্চয় হবে। অপ্রত্যাশিতভাবে আজ কোনো আত্মীয় আপনার বাড়িতে এসে পরিবেশ বদলে দিতে পারে। প্রেমের ক্ষেত্রে নিজের ভালোবাসার যত্ন নিন।  ইন্টারভিউ দেওয়ার সময় মাথা ঠাণ্ডা রাখুন।  চাকরির জন্যে বাইরে কোথাও যেতে হতে পারে। বিবাহিত জীবন সুখের। শুভ সংখ্যা ১, শুভ রং  কমলা।

 

Loading

উত্তরপ্রদেশে মিলল আর এক বাংলাদেশির খোঁজ , পুলিশ আসার আগেই পলাতক

উত্তরপ্রদেশে মিলল আর এক বাংলাদেশির খোঁজ , পুলিশ আসার আগেই পলাতক

অসৎ উদ্দেশ্যে ? নাকি প্রেমের টানে বেগম এসেছিলেন ভারতে ? 
আজ খবর (বাংলা)  [দেশ[, হাপুর, উত্তরপ্রদেশ, ২৬/০২/২০২৬ :  উত্তরপ্রদেশের হাপুরে এক বাংলাদেশীর বিরুদ্ধে উত্তর প্রদেশ পুলিশ সক্রিয় হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
বাংলাদেশের মেহমুদা বেগম ভারতে এসে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন, তারপর তিনি এই দেশের নাগরিকত্ব প্রমান করার জন্যে জাল নথি  বানিয়েছিলেন।  বিভিন্ন সূত্রে এই মহিলার কথা পুলিশ জানতে পেরে যখন জিজ্ঞাসাবাদের জন্যে এই মহিলার বাড়িতে যান, তখন দেখা যায় ঐ  মহিলা পালিয়ে গিয়েছেন। এরপর ঐ  মহিলার বিরুদ্ধে একটি মামলা দিয়ে করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ২০২১ সালে মেহমুদা তিন মাসের ভিসা নিয়ে ভারতে এসেছিলেন। কিন্তু তিনি আর ফিরে যান নি। এদেশে এসে মোহম্মদ মাশরুফ নামে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন। এরপর তিনি বেগম রাণী নাম নিয়ে জাল নথী  বানিয়ে নিয়ে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। বাংলাদেশে তিনি আর ফিরে যান নি।
তাঁর বিষয়ে জানতে পেরে পুলিশ ঐ বেগম রাণীর বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে দেখে স্বামী-স্ত্রী দুজনেই পালিয়ে গিয়েছেন।  পুলিশ তাঁদের খোঁজ চালাচ্ছে। তাঁদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। সেই মামলায় অবিলম্বে দুজনকে আদালতে  আত্মসমর্পন করার বার্তা দেওয়া থাকবে।  পুলিশ তদন্ত করে দেখছে বেগম রাণী বাংলাদেশের কোথা থেকে ভারতে এসেছিলেন, কি উদ্দেশ্যে তিনি এ দেশে এসেছিলেন। এই কয়েকটা বছরে তিনি কি কি করেছেন, কোথায় কোথায় গিয়েছেন। তিনি কি অসৎ উদ্দেশ্যে এদেশে এসেছিলেন ? নাকি প্রেমের টানে এখানে এসেছিলেন ?

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor