অভিষেকের অফিসে ভাংচুরের অভিযোগ

অভিষেকের অফিসে ভাংচুরের অভিযোগ

অভিষেকের অফিসে ভাংচুরের অভিযোগ

 

আজ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৩/০৬/২০২৬ :  ভোর রাতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর বিজেপির দিকে।

সমাজমাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বৃহস্পতিবার ভোর সাড়ে চার্টের সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে ঢুকে তাণ্ডব চালিয়েছে।  রাত্রে ঐ  অফিসে যাঁরা থাকেন, তাঁদের ভয় দেখানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে এবং তাঁদের মোবাইল ফোনগুলি কেড়ে নেওয়া হয়েছে।  অফিসের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড করে দেওয়াহয়েছে।
তৃণমূল নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানিয়ে বলেছেন, “বিজেপির দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে।  রাজ্য সরকার কি আদৌ এই ব্যাপারটা তদন্তকরে দেখবে ?  প্রধানমন্ত্রীর দপ্তর কি বিষয়টি খতিয়ে দেখবে ? ” সমাজ মাধ্যমে ঐ  অফিসের বেশ কিছু সিসিটিভি ফুটেজ ও ছবি যুক্ত করেছেন অভিষেক। ভাংচুর চালানোর বিষয়টা অস্বীকার করেছে বিজেপি।  গোটা বিষয়টা তদন্ত করে দেখছে পুলিশ।
এদিকে ওই ক্যামাক স্ট্রিট অফিসেই পূরকর্মী ও  পুলিশকে আক্রান্ত হতে হয়েছিল, সেই মামলায় আজ তৃণমূল নেতা বৈশ্বানর  চ্যাটার্জি সহ হুমায়ূনকে পুলিশ তলব করেছে।

 

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *