
আজ খবর (বাংলা), সাপ্তাহিক রাশিফল – ২২/০২/২০২৬ — ২৮/০২/২০২৬ :
মেষ রাশি : এই সপ্তাহে আপনি সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নিতে আগ্রহ দেখাবেন। এই সপ্তাহে কঠোর পরিশ্রম করতে হতে পারে, যা আপনার আর্থিক উপার্জনের ক্ষেত্রটিকে মজবুত করবে। বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে সময় কাটবে, এমনকি ছোটোখাটো ভ্রমণ উপভোগ্য হবে। কর্মক্ষেত্রে কোনো সমস্যা এসে থাকলে, কোনো চ্যালেঞ্জের মুখোমুখী হয়ে থাকলে, এই সপ্তাহে তার সমাধান যাবে। চালানোর সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন। পারিবারিক ক্ষেত্র খুবই ভালো। প্রেম ক্ষেত্র উত্তম। পরিবারের থেকে সহায়তা পাবেন। নতুন উদ্যোগ নিতে পারেন, সাফল্য আসবে।
বৃষ রাশি : এই সপ্তাহে ক্লান্ত হয়ে পড়ার যোগ রয়েছে, তাই বাইরে কোথাও বেড়াতে যাবেন না। স্বাস্থ্যকে সব =চেয়ে বেশি গুরুত্ব দিন। এই সপ্তাহে আপনার দীর্ঘমেয়াদি বিনিয়োগগুলি ঘরে অর্থ নিয়ে আসবে।বড় কোনো বিনিয়োগে যাওয়ার আগে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে নিতে হবে। ঘনিষ্ঠ কারোর সাথে মতবিরোধ হবে, আপনি আপনার মতামত তাকে বুঝিয়ে বলতেই পারবেন না। প্রেম ভাগ্য ভালো নয়, ভালোবাসার মানুষটির সাথে যোগাযোগ রাখাই দুস্কর হয়ে উঠতে পারে। পড়ুয়াদের ক্ষেত্রে এই সপ্তাহটা পড়াশুনার ব্যাপারে বেশ চাপযুক্ত বলে মনে হবে।. বিবাহিত জীবন মধ্যম।
মিথুন রাশি : এই সপ্তাহে অনেকদিন ধরে যাঁরা ভুগছেন তাঁদের আরোগ্য, অন্যদের স্বাস্থ্য ভালো যাবে। মন উৎফুল্য থাকবে। কাজে মন বসবে। স্বাস্থ্য ভালো থাকলে কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজ সফলভাবে করা যেতে পারে। ব্যবসায়ীদের এই সপ্তাহে ব্যবসার কারণে বাইরে কোথাও যেতে হতে পারে এবং সেই কারণেই অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে। এই সপ্তাহে পরিবারের ছোটদের সাথে সময় কাটানো উচিত,ওদেরকে একটু বেশি সময় দিন. কর্মক্ষেত্রে কেউ আপনাকে বিশ্বাসঘাতকতা করতে পারে। সাবধান থাকুন। পড়ুয়াদের ক্ষেত্রে সুসংবাদ আসতে পারে। পারিবারিক ক্ষেত্র মধ্যম।
কর্কট রাশি : গর্ভবতী মহিলারা এই সপ্তাহে একটু সাবধানে থাকবেন, কোনোরকম সংক্রমণ যেন না হয়. সেদিকে খেয়াল রাখবেন। যে অর্থ দীর্ঘদিন ধরে কোথাও আটকে আছে, সেই অর্থ এই সপ্তাহে উদ্ধার করা যাবে। নানাভাবে আর্থিক উপার্জনের যোগ রয়েছে সপ্তাহ জুড়ে। কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন। এই ব্যাপারে আপনার ক্রোধ চারপাশের পরিবেশকে নষ্ট করতে পারে। এতে করে পরিবারে আপনার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যবসায়ীদের এই সপ্তাহ খুব খারাপ নেই,তবু নতুন কোনো প্রকল্প গ্রহণ বেশি ভালো হতে পারে। পারিবারিক ক্ষেত্র মধ্যম। ধ্যান করলে মনসংযোগ বাড়বে।
সিংহ রাশি :চলতি সপ্তাহে অনেক গুলো কাজ শেষ করতে চাইবেন। সেই কাজগুলো করতে হলে যে শারীরিক ও মানসিক শক্তি আপনার লাগবে, তা আপনি পেয়ে যাবেন। মন উৎফুল্ল থাকবে। এই সপ্তাহে প্রতি পদে অর্থের যোগান লাগবে। ব্যয় সংকোচ করে চলুন প্রথম থেকে, না হলে সঞ্চয়ে হাত পড়ে যাবে। পারিবারিক জীবন উত্তম কাটবে, যে কোনো রকম সমস্যায় আপনি পরিবারের একজন বয়স্ক ব্যক্তির সাহায্য পেয়ে যাবেন। ব্যবসার ক্ষেত্রে নতুন উদ্যোগের কথা ভাবতেই পারেন, তবে এক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকি নেওয়া চলবে না। পারিবারিক সমর্থন বজায় থাকবে, সন্তানকে আরও সময় দিন।
কন্যা রাশি : এই সপ্তাহে শরীর অনেকটাই ভালোথাকবে। মানসিক দিক থেকেও চাঙ্গা থাকবেন। কর্মক্ষেত্রে পরিবেশ সহায়ক থাকবে। চারপাশের মানুষ আপনাকে উৎসাহিত করবে। অংশীদারি ব্যবসায়ীরা সাবধান, আপনার সঙ্গী অর্থ আত্মস্যাৎ করতে পারে। পালিয়েও যেতে পারে। প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে নিজের পরিচয় বাড়িয়ে তুলুন। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। ব্যবসায়িক লক্ষয়পূরণ করতে এই সপ্তাহেই সব কাজ শেষ করার চেষ্টা করুন। পড়ুয়ারা যদি এই সপ্তাহে কেউ পরীক্ষা দিতে চায়, তাহলে অবৈধ কোনো উপায়ের আয়োজন যেন না করে।
তুলা রাশি : এই সপ্তাহে বেশ কয়েকটি গ্রহের প্রভাব আপনার শরীরকে ভালো রাখবে, মনকে চাঙ্গা রাখবে। এতে করে আপনার কাজের গতিও বাড়বে। এই সপ্তাহে আপন একাধিক উদ্যোগ নিতে পারেন, অনেকগুলি সূত্র থেকে আর্থিক লাভবান হওয়ার সুযোগ আসবে। রাহু আপনার রাশির পঞ্চম ঘরে থাকায়, যে কোনো বিনিয়োগ করার আগে সব কাগজপত্র খুঁটিয়ে দেখে নেবেন। দরকারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সহায়তা গ্রহণ করতে পারেন। অন্যের ওপর বিশ্বাস ও নির্ভরশীলতা আপনাকেই চাপে রাখবে। পুরোনো বকেয়া কাজ শেষ করে উঠতে পারবেন না। সেই কারণে কিছুটা হতাশা আসতে পারে।
বৃশ্চিক রাশি : ধর্মীয় ও সামাজিক কিছু করার কথা ভেবে থাকলে এই সপ্তাহে সেগুলি থেকে সাফল্য আসবে। এই কাজ করে আপনি অপার মানসিক সুখ পাবেন। সামাজিকভাবে আপনি প্রশংসিত হবেন। আর্থিক দিক থেকেও এই সপ্তাহ বেশ ভালো। আর্থিক ক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। তবে কোনো ভুল সিদ্ধান্ত হয়ে থাকলে তা পরে ভোগাতে পারে, তাই সতর্কতা বাঞ্ছনীয়। শরীর স্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক ক্ষেত্র উত্তম, পরিবারকে আরও সময় দিতে হবে. তাদের সমস্যাগুলোকেও বুঝতে হবে। বাড়িতে মিস্ত্রির কাজ করাতে হতে পারে। বয়স্কদের সাথে বিতর্ক থেকে দূরে থাকুন।
মকর রাশি : শরীর ভালো রাখতে আপনাকেই উদ্যোগ নিতে হবে. শুধুই মেডিসিন নয়, আপনাকে শরীর চর্চা করতে হবে. এই সপ্তাহে অজানা সূত্র থেকে আর্থিক উপার্জনের যোগ রয়েছে। এই উপার্জন আপনাকে অনেকটাই খুশি করবে। বাড়ির ছোটদের জন্যে উপহার কিনে আনুন। আত্মীয় ও বন্ধুবান্ধবদের সাথে সম্পর্ক আরও গভীরে যেতে পারে। মনের দিক থেকে ইতিবাচকতা বাড়ায় আপনি নতুন কোনো উদ্যোগের কোথাও ভাবতে পারেন। পেশাদার ব্যক্তিরা কর্মক্ষেত্রে সব সমস্যা কাটিয়ে উঠে সাফল্য পাবেন। আর্থিক উন্নতিও হবে. তবে প্রতিটা পদক্ষেপ ধৈয্য ও সংযম বজায় রেখেই ফেলুন।
কুম্ভ রাশি : শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো যাবে। এই সপ্তাহে অনেক বকেয়া কাজ সম্পন্ন করতে পারবেন। শরীর ভালো রাখতে যেমন প্রতিদিন যোগ ব্যায়াম করে কাটাচ্ছেন, তেমনই করে যান। শাকসবজি একটু বেশি করে খান। পারিবারিক সম্পত্তি সূত্র থেকে আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বর্তমান সময় আপনাকে বিদেশে স্থানান্তরিত হওয়ার অনুমতি দিচ্ছে। তবে আপনার মনের উচ্চাকাঙ্খা যেন মাত্রাতিরিক্ত না হয়। বিদেশে গিয়ে সাফল্য আসতে পারে। কর্মক্ষেত্রে এই মুহূর্তে আপনার পরামর্শ গুরুত্ব পাবে না, তাই দর্শক হয়েই থাকুন। উচ্চশিক্ষায় প্রাপ্তি যোগ রয়েছে।
মীন রাশি : শুধুই নিজের শরীর যে যত্নে রাখবেন, সুস্থ থাকবেন, তা নয়, পরিবারের সকল সদস্যের শরীর ভালো থাকার কারণ আপনিই হবেন। এতে পরিবারে আপনার সন্মান আরও বাড়বে। গোটা সপ্তাহ আপনার অনুকূলে থাকবে, তাই সব কাজ ঠিকমত সাফল্যের মুখ দেখবে। আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করতে পারেন, তা সফল হবে। তবে আর্থিক লেনদেন সতর্কভাবে করবেন। পারিবারিক কাজকমের মধ্যেও সামাজিক কাজে যুক্ত হবেন এবং পরিবারকে নিয়ে কোনো তীর্থক্ষেত্রে যাওয়ার কথা ভাবতে শুরু করবেন। কর্মক্ষেত্রে কেউ বিরোধীতা করতে পারে, সতর্ক থাকুন।
![]()