
আজ খবর (বাংলা) [দেশ], নতুন দিল্লী, ভারত, ০২/০৯/২০২৬ : সমুদ্রের জল বাড়ছে, বিপদে কলকাতা-মুম্বই! রাষ্ট্রসংঘের সতর্কবার্তা, ঘর হারানোর ঝুঁকিতে ১.৪ কোটির বেশি মানুষ
নয়াদিল্লি: সামনে কি আরও ভয়ঙ্কর বিপদ? সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুত বাড়তে থাকায় কলকাতা ও মুম্বই-সহ দক্ষিণ এশিয়ার একাধিক শহরকে ঘিরে এবার বড়সড় সতর্কবার্তা দিল রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের মহাসচিবের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, সমুদ্রের জলস্তর বৃদ্ধি এখন আর ভবিষ্যতের কোনও দূরের আশঙ্কা নয়—ইতিমধ্যেই তার প্রভাব দেখা যাচ্ছে এবং পরিস্থিতি দ্রুত আরও গুরুতর হচ্ছে।
স্থায়ী জলমগ্নতার আশঙ্কা
রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ এশিয়ার নিচু বদ্বীপ অঞ্চলে কলকাতা, মুম্বই এবং বাংলাদেশের ঢাকার মতো শহরগুলিতে ১ কোটি ৪০ লক্ষেরও বেশি মানুষ স্থায়ী জলমগ্নতার কারণে ঘর হারানোর তাৎক্ষণিক ঝুঁকিতে রয়েছেন। সমুদ্রের জল স্থলভাগের দিকে ক্রমশ এগিয়ে এলে বহু এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে।
শুধু বাড়িঘর নয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে শহরের পরিবহণ ব্যবস্থা, বিদ্যুৎ পরিকাঠামো, জল ও নিকাশি ব্যবস্থা, ভবন এবং ভূগর্ভস্থ মিষ্টি জলের উৎসও ক্ষতির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে রাষ্ট্রসংঘ।
কেন এতটা ঝুঁকিতে কলকাতা?
কলকাতা গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা বদ্বীপ অঞ্চলের কাছাকাছি একটি নিচু এলাকা। ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পাশাপাশি ভূমির উচ্চতা, নদী ও উপকূলীয় এলাকার ভৌগোলিক অবস্থান শহরের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।
অন্যদিকে মুম্বইও উপকূলবর্তী এবং ঘনবসতিপূর্ণ শহর। একটি সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণাতেও উচ্চ-নিঃসরণ পরিস্থিতিতে কলকাতা ও মুম্বইকে ভারতের সবচেয়ে বেশি উপকূলীয় বন্যার ঝুঁকিতে থাকা শহরগুলির মধ্যে রাখা হয়েছে।
এখনই সতর্ক না হলে বিপদ আরও বাড়বে
রাষ্ট্রসংঘের বার্তা স্পষ্ট—সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ঠেকাতে কার্বন নিঃসরণ কমানোর পাশ�




