আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৮/০২/২০২৬ : তৃণমূল কংগ্রেস তাদের রাজ্যসভার প্রার্থীদের নাম ঘোষণা করেছে, যে প্রার্থী তালিকার কিছু রকম নিয়ে বিতর্ক তৈরি করতে শুরু করেছে বিরোধী দলগুলি।
তৃণমূলের প্রস্তাবিত রাজ্যসভার প্রার্থীদের মধ্যে রয়েছেন বাবুল সুপ্রিয়। যিনি ভারতীয় জনতা পার্টির সদস্যপদ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এবার তাবকে রাজ্যসভায় হিসেবে প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি প্রখ্যাত অভিনেত্রী কোয়েল মল্লিককে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল শিবির।
কোয়েলের ঝুলিতে অবশ্য রাজনীতির অভিজ্ঞতা খুবই কম.
তৃণমূলের হয়ে রাজ্যসভায় যাচ্ছেন মানেকা গুরুস্বামী। যিনি একজন আইনজীবী, তৃণমূলের হয়ে বেশ কিছু আইনি লড়াই করেছেন সুপ্রীম কোর্টে। এবার তাঁকে রাজ্যসভায় পাঠাচ্ছে ঘাস ফুল শিবির। তবে যাঁকে নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে, তাঁর নাম রাজীব কুমার। রাজ্যের ডিজি পদে কাজ করে যাওয়া এই প্রাক্তন আইপিএস অফিসারকে এবার রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস।
রাজ্যের বিরোধী দলগুলি রাজীব কুমারের রাজ্যসভায় যাওয়া নিয়ে তুমুল সমালোচনা শুরু করেছে। বিশেষ করে বিজেপি। সিপিএম থেকেও সমালোচনা আসতে শুরু করেছে।