Aaj Khabor

ফের একবার অনায়াসে বিশ্ব চ্যাম্পিয়ান হল ভারত

ফের একবার অনায়াসে বিশ্ব চ্যাম্পিয়ান হল ভারত

ফাইনালে নিউজিল্যান্ডকে দুরমুশ করল টিম ইন্ডিয়া 
 

আজ খবর (বাংলা), [খেলা], আহমেদাবাদ,  গুজরাট,০৮/০৩/২০২৬ :   ফের একবার বিশ্ব চ্যাম্পিয়ান হল ভারত। টি ২০ বিশ্বকাপে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে চূর্ণ করে নিল টিম ইন্ডিয়া।

 আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। ভারতকে ব্যাট করতে পাঠায় তারা। ভারতীয় ইনিংসশুরু করতে ব্যাট হাতে নামেন অভিষেক শর্মা ও সনজু  স্যামসন। শুরু থেকেই চালিয়ে ব্যাট করেন ভারতীয় ব্যাটাররা।  উইকেট রক্ষক সনজু  স্যামসন  ৪৬ বল ৮৯রান করেন, অভিষেক শর্মা ২১ বলে ৫২ রান, ঈশান কিষান ২৫ বলে ৫৪ রান, হার্দিক পান্ডিয়া ১৩ বলে ১৮ রান, তিলক ভার্মা ৬ বলে ৮ রান এবং শিবম দুবে  মাত্র ৮ বলে ২৬ রান করেন। অধিনায়ক সূর্যকুমার যাদব আজ ০ রানে আউট হয়ে গিয়েছিলেন।  ভারত ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান তোলে।
এরপর ২৫৬ রান তাড়া  করতে নেমে প্রথমদিকে নিউজিল্যান্ডও চালিয়ে খেলতে শুরু করে। এদিন  নিউজিল্যান্ডের উইকেট রক্ষক সেইফার্ট ২৬ বলে ৫২ , অধিনায়ক স্যান্টনার ৩৫ বলে ৪৩ ও মিচেল ১১ বলে ১৭ রান তুলেছেন।  বাকিরা কেউই দুই অঙ্কের  রানও তুলতে পারেন নি। নিউজিল্যান্ড এর ইনিংস ১৯ ওভারে ১৫৯ রানেই শেষ হয়ে যায়।
ভারতের হয়ে বোলারদের মধ্যে আজ যশপ্রীত বুমরা মোট ৪টি উইকেট পেয়েছেন, অক্ষর প্যাটেল পেয়েছেন ৩টি উইকেট, এছাড়া হার্দিক পান্ডিয়া, বরুন চক্রবর্তী ও অভিষেক শর্মা ১টি করে উইকেট পেয়েছেন।
২০২৪ সালের পর আজ ফের একবার বিশ্ব চ্যাম্পিয়ান হল ভারত। আজ  ৯৬ রানে ম্যাচ জিতে বিশ্বকাপ তুলে নিল  টিম ইন্ডিয়া। এই নিয়ে মোট তিনবার বিশ্বকাপ জয় করেছে ভারত।  আজ খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ ও অন্যান্যরা।

Loading

বিশ্বকাপে বাংলাদেশ কেন খেলছে না ? দ্বন্দ্ব প্রকাশ্যে

বাংলাদেশ টি-২০ বিশ্বকাপ থেকে বাদ

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তেই বাংলাদেশ বাদ ? উঠছে প্রশ্ন 

আজ খবর (বাংলা), [খেলা], ঢাকা, বাংলাদেশ, ২১/০২/২০২৬ : টি ২০ বিশ্বকাপে এবার খেলছে না বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের বিশ্বকাপে অংশ গ্রহণ না করার পিছনে আসল রহস্য বোধ হয় এবার প্রকাশ্যে চলে এলো।  বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার জন্যে প্রাক্তন ক্রীড়া উপদেস্টা আসিফ নজরুলকেই দুষলেন বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ সালাউদ্দিন।

বাংলাদেশ ক্রিকেট দল  থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় প্রতিবাদের ঝড় উঠেছিল. এছাড়াও ভারতের মাটিতে  বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে নিরাপত্তা জনিত সমস্যার কারণে ভারতের বদলে শ্রীলঙ্কায়  খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু তাদের সেই আবেদন স্বীকৃতি পায় নি আইসিসির কাছে। সেই সময় নিজেদের অবস্থানে অনড় থেকেছিল বাংলাদেশ। ফলে এ বার আর বিশ্বকাপে বাংলাদেশকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নি. তার বদলে বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।

এ বছর টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়াকে কেন্দ্র করে নির্বাচনের আগে থাকা বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকেই দায়ী করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ সালাউদ্দিন। তিনি বলেছেন আসিফ নজরুলের অবস্থান সঠিক ছিল না। উনি ভুল পদক্ষেপ গ্রহন করেছিলেন। বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশের ক্রিকেটাররা মর্মাহত হয়েছেন, কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন। এর জন্যে দায়ী আসিফ নজরুল।


 

Loading

নির্বিষ পাকিস্তানকে হেলায় হারিয়ে সুপার আটে ভারত

নির্বিষ পাকিস্তানকে হেলায় হারিয়ে সুপার আটে ভারত

পাকিস্তানের সাথে ক্রিকেটে জেতার অভ্যাস তৈরি করে ফেলেছে টিম ইন্ডিয়া 

আজ খবর (বাংলা), [খেলা] কলম্বো, শ্রীলঙ্কা, ১৫/০২/২০২৬ : টি ২০ বিশ্বকাপে গ্রূপের খেলায় পাকিস্তানকে হেলায় হারালো ভারত। আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে ৬১ রানে পরাজিত করেছে টিম ইন্ডিয়া।

টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল পাকিস্তান। ব্যাট করতে নেমে ভারত প্রথমেই হারায় অভিষেক শর্মার উইকেট। চতুর্থ বল খেলতে গিয়ে তিনি শূন্য রানে আউট হয়ে যান। আজ পাকিস্তান ৬ জন স্পিনারকে দিয়ে বল করিয়ে গেছে। যে পাকিস্তানকে ক্রিকেট দুনিয়া চিনতো পেস ও ফাস্ট বোলিংয়ের জন্যে, সেই পাকিস্তান প্রথম থেকে শেষ পর্যন্ত স্পিন আক্রমনকেই মূল হাতিয়ার করে তুলেছিল।  ভারত ৭ উইকেট হারিয়ে মোট ১৭৫ রান তুলেছিল।

এরপর ১৭৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া  করতে গিয়ে পাক ব্যাটসম্যানরা রীতিমত আত্মসমর্পন করেন ভারতীয় বপ্লয়ারদের সামনে। একমাত্র পাক উইকেট রক্ষক ওসমান খান (৪৪/৩৪) যেটুকু ব্যাট করেছে, তাতেই কিছুটা রান উঠেছে পাকিস্তানের। শেষ পর্যন্ত ২ ওভার বাকি থাকতেই মাত্র ১১৪ রানে ১০ উইকেট হারিয়ে শেষ হয়ে যায় পাকিস্তানের  ইনিংস।

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আজ সবচেয়ে সফল ছিলেন উইকেট রক্ষক ঈশান কিষান, তিনি  ৪০ বলে ৭৭ রান করেছেন।  এছাড়া সূর্যকুমার যাদন ২৯ বলে ৩২ রান, তিলক ভার্মা ২৪ বলে ২৫ রান, শিবম দুবে ১৭ বলে ২৭ এবং রিঙ্কু সিং ৪ বলে ১১ রান করেছেন। ব্যাটিং এ ফের ব্যর্থ হয়েছেন অভিষেক শর্মা। ব্যাট হাতে ব্যর্থ বলা যায় হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলকেও।  ভারতীয় বোলারদের মধ্যে আজ হার্দিক পান্ডিয়া, বুমরাহ, বরুন চক্রবর্তী ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট পেয়েছেন। এছাড়া কুলদীপ যাদব ও তিলক ভার্মা ১টি করে উইকেট পেয়েছেন।  পাক ইনিংসের শেষ দিকে রিঙ্কু সিং এক ওভার হাত ঘুরিয়ে  মোট ৯ রান দিয়েছেন।

পাকিস্তানকে আজ হেলায় হারিয়ে ভারত শেষ আটে নিজেদের জায়গা পাকা করে নিলো। গ্রূপের খেলায় ভারতের সামনে নেদারল্যান্ডের খেলা বাকি আছে।  পাকিস্তানের খেলা দেখে আজ মনেই হচ্ছিল না খেলার মধ্যে কোনো ঝাঁঝ আছে.  টসে জিতে পাকিস্তানে ফিল্ডিং বেছে নেওয়া , তাও আবার ভারতের বিরুদ্ধে, এই সিদ্ধান্তটা যথেষ্ট সমালোচিত হচ্ছে। তার ওপর এতো দুর্বল মানের ব্যাটিং। বোলিংও খুব একটা আআহমরি নয়. পাকিস্তানের এই ধরনের পারফর্মেন্স দেখতে অভ্যস্ত নয় ক্রিকেট বিশ্ব। ভারতের সামনে পড়ে পাকিস্তান যেন ক্রিকেট খেলাই ভুলে গিয়েছিল। ভারতের সঙ্গে খেলতে না নামার কারন কি তাহলে এই ভয়টাই ছিল ? ভারতকে ভয় পেয়েছে পাকিস্তান ? না হলে এতো বিরাট ব্যবধানে হারতে হত না পাকিস্তানকে।

ভারতের বলে পাকিস্তানের প্রথম ওভার ছিল মেডেন উইকেট, শেষ দুই ওভার খেলতেই পারে নি তারা। অর্থাৎ ১৭ ওভার খেলতে পেরেছে পাকিস্তান।  সেক্ষেত্রে টিম ইন্ডিয়া পাকিস্তানকে পুরো ম্যাচ খেলতেই দেয় নিই আর সেই কারণেই ভারতের সামনে পাক শিবির হাঁটু গেড়ে বসে পড়েছে।  এদিন পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায় নি ভারতীয় টিম।


Loading

বিশ্বকাপ টি ২০ : পাকিস্তান জিতলো প্রথম ম্যাচে

বিশ্বকাপ টি ২০ : পাকিস্তান জিতলো প্রথম ম্যাচে

ইডেন গার্ডেনসে আলো জ্বলে উঠলো 

আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৭/০২/২০২৬ : আর কিছু সময় পরেই কলকাতার ইডেন গার্ডেনসে টি ২০ ক্রিকেট ম্যাচের আসর বসতে চলেছে।  আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে টি ২০ বিশ্বকাপ খেলা। উত্তেজনার পারদ চড়তে শুরু করবে আজ থেকেই।
 আজ প্রথমদিনেই ভারত  খেলতে নামছে আমেরিকার বিরুদ্ধে , তবে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।  আজ কলকাতার ইডেন গার্ডেনসে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। বিশ্বকাপের প্রথম খেলাটি অনুষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কার  এসএসসি গ্রাউন্ডে, এখানে আজ পাকিস্তান খেলতে নেমেছিল নেদারল্যান্ডের সাথে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তান টস জিতে বোলিং নিয়েছিল।  নেদারল্যান্ড এক বল বাকি থাকতে সব  উইকেট খুইয়ে ১৪৭ রান তুলেছিল।  ঐ  রান তাড়া করতে গিয়ে পাকিস্তান ৩ বল বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলে নেয়।  এই ম্যাচে পাকিস্তান ৩ বল বাকি থাকতেই ৩ উইকেটে জয়লাভ করে।   পাকিস্তানের সাহেবজাদা ফারহান ৩১ বলে ৪৭ রান তুলেছেন।
এরপর আজ ইডেনে খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড আর মুম্বইতে  খেলতে নামবে ভারত ও আমেরিকা  ভারতের হয়ে খেলবেন সূর্য কুমার যাদব (অধিনায়ক),সনজু স্যামসং (উইকেট রক্ষক), অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত  বুমরা, ঈশান কিষান (উইকেট রক্ষক), রিংকু সিং, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, অভিষেক শর্মা, বরুন চক্রবর্তী, অর্শদীপ সিং, তিলক বর্মা ও হর্ষিত  রানা।
বিশ্বকাপের টেবিল – গ্রূপ এ – পাকিস্তান, ভারত, নেদারল্যান্ড, নামিবিয়া ও আমেরিকা।  গ্রূপ বি – অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা , জিম্বাবোয়ে, গ্রূপ সি – ইংল্যান্ড, ইতালি, নেপাল, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ।  গ্রূপ ডি  – আফগানিস্তান, কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরশাহী।

Aaj Khabotr D esk, Kolkata, West Bengal, 07/02/2026 :The T20 Cricket World Cup begins today, with excitement building across venues in India and abroad. Kolkata’s Eden Gardens will host the match between West Indies and Scotland later today, while India will start their campaign against the USA at Mumbai’s Wankhede Stadium.

The tournament’s opening match was played at the SSC Ground in Sri Lanka, where Pakistan defeated the Netherlands by three wickets with three balls remaining. After winning the toss and opting to bowl, Pakistan restricted the Netherlands to 147 runs, before successfully chasing the target. Sahibzada Farhan starred with the bat, scoring 47 off 31 balls.

India’s squad for the match against the USA includes captain Suryakumar Yadav, vice-captain Axar Patel, Sanju Samson and Ishan Kishan as wicketkeepers, along with key players such as Hardik Pandya, Jasprit Bumrah, Kuldeep Yadav, Mohammed Siraj, Rinku Singh, and others.

The teams are divided into four groups: Group A features Pakistan, India, the Netherlands, Namibia, and the USA; Group B includes Australia, Ireland, Oman, Sri Lanka, and Zimbabwe; Group C consists of England, Italy, Nepal, Scotland, and West Indies; while Group D includes Afghanistan, Canada, New Zealand, South Africa, and the UAE.


 

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor