
মমতাকে আজ আইনজীবীর ভূমিকাতেও দেখা যেতে পারে
আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ০৪/০২/২০২৬ : আজ সুপ্রীম কোর্টে এসআইআর মামলার শুনানিতে উপস্থিত থাকতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি ইতিমধ্যেই দেশের শীর্ষ আদালতে পৌঁছে গিয়েছেন।নির্বাচন কমিশন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস বিস্তর অভিযোগ তুলেছে। তৃণমূলের পক্ষ থেকেও বলা হয়েছে যে, এসআইআর প্রক্রিয়া পদ্ধতিগতভাবে ত্রুটিযুক্ত এবং এই প্রক্রিয়ার চাপে ব্লক লেভেল অফিসার এবং নাগরিকরা আতঙ্কিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এসআইআর এর নানারকম পদ্ধতিগত ভুল ত্রুটি নিয়ে সরব হয়েছে তৃণমূল। মামলা হয়েছে দেশের শীর্ষ আদালতেও। তারই শুনানি রয়েছে আজ। সেই শুনানিতে অংশ গ্রহণ করতে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।আজ সকালে দিল্লীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে মমতা সুপ্রীম কোর্টের দিকে রওনা হয়েছেন। এসআইআর নিয়ে শুনানিতে আজ তিনি একজন আইনজীবী হিসেবেও সওয়াল জবাব করতে পারেন বলে খবর পাওয়া গিয়েছে। গত সোমবার মমতা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক জ্ঞানের কুমারের সাথে সাক্ষাৎ করেছিলেন। তিনি সেদিন অভিযোগ করেছিলেন যে মুখ্য নির্বাচন কমিশনার তাঁকে হুমকি দিয়েছিলেন, যার পতিবাদ করতে সেদিন তিনি টেবিল চাপড়ে নিজের দাবী জানিয়ে এসেছিলেন।নির্বাচন কমিশন অবশ্য তাঁর এই দাবীকে নস্যাৎ করে দিয়ে বলেছিল, যে উনি (মমতা) মিথ্যা বলছেন, উনি সেদিন চিফ ইলেকশন কমিশনারের সাথে অভব্য আচরণ করেছিলেন।Aaj Khabor Desk, New Delhi, India, 04/02/2026 : West Bengal Chief Minister Mamata Banerjee has reached the Supreme Court in New Delhi to attend the hearing of the SIR (Special Intensive Revision) case related to the voter list revision process in the state. The Election Commission is currently conducting an intensive revision of the electoral rolls in West Bengal, which has been strongly opposed by the Trinamool Congress. The party has alleged that the SIR process is procedurally flawed and has caused extreme mental pressure on block-level officers and citizens, allegedly leading to suicides. These alleged irregularities have been challenged in the Supreme Court, and the hearing is scheduled for today. Mamata Banerjee left from Abhishek Banerjee’s residence in Delhi and may personally argue in court as a lawyer. Earlier, she had accused the Chief Election Commissioner of threatening her, a claim denied by the Election Commission.
![]()