www.aajkhabor.in

বিজেপি টর্চ দেখিয়ে বলবে এটাই সূর্য ! তৃণমূলে যোগ দিলেন কার্শিয়াং এর বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা

তৃণমূলে যোগ দিলেন কার্শিয়াং এর বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা

 

এসআইআর করে পাহাড়ে অনেক মানুষের নাম বাদ দেওয়া হয়েছে : বিষ্ণু 

আজ খবর (বাংলা), [রাজনীতি], দার্জিলিং ও কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৯/০২/২০২৬ : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা।

এদিন কলকাতায় তৃণমূল কংগ্রেসের দপ্তরে গিয়ে তৃণমূল দলে যোগ দিলেন বিষ্ণু প্রসাদ শর্মা। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য।  দল বদল সম্বন্ধে এদিন বিষ্ণু প্রসাদ বলেন, “পাহাড়ের মানুষ কি চায়, তা আমি জানি। দীর্ঘ অনেক বছর ধরে তারা কি চেয়ে এসেছে তা আমি জানি। বিজেপি পাহাড়ের মানুষকে কিচ্ছু দেবে না। টর্চের আলো দেখিয়ে বলবে, এটাই সূর্য। দার্জিলিঙের বিজেপি সাংসদ হোটেল ভাড়া দিচ্ছে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কার্শিয়াঙের বিধায়ক বলেন, “কর্শিয়াংয়ের জনগণ যারা আমাকে কাজ করতে  পাঠিয়েছেন তাদের কিছু বলতে চাই।  আপনারা আমাকে যে রাজনৈতিক চিহ্নে ভোট দিয়েছিলেন আপনাদের রায় আজ পর্যন্ত রাখলাম । আমার জনগণ যারা আমার উপর বিশ্বাস করেছিলেন আপনাদের যে স্বপ্ন আছে, একটা উন্নত সমাজ, উন্নত ভবিষ্যত, উন্নত প্রজন্ম।  সেগুলো পূরণ করতেই তৃণমূলে এলাম। যে দলে ছিলাম, তারা  কেন্দ্র থেকে টাকা পাঠায় না।”

তিনি আরও বলেন, “ভারতে একটা বিশৃঙ্খল রাজনীতি আছে। কুণ্ঠা নিয়ে ছিলাম বিজেপিতে। ১৭ বছর ধরে গোর্খা জনগণ অন্ধকারে আছে টর্চ লাইট দেখিয়ে বলেছে এটা সূর্য।ভারতীয় জনতা পার্টি গোর্খা জাতিকে কিছু দেবে না। সরকারি ইন্টারলোকেটার হোটেল ভাড়া দিচ্ছে দার্জিলিংয়ের সাংসদ। পুরো রাজনৈতিক ভাবে এসেছে।  পাহাড়ের অনেক জনগণ বঞ্চিত হবে SIR এ। আমি লড়াই লড়ব। একটা সুস্থ সরকারকে নীল ডাউন করার জন্য SIR,  গুণ্ডা রাজনীতি থেকে গোর্খা জনগণকে বাঁচাতে হবে।”

দলের বিধায়ক তৃণমূলে গিয়ে যোগ দেওয়ায় দলের কতটা ক্ষতি হল তা জানতে চাওয়ায় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “বিষ্ণু অনেক দিন ধরেই কোনো কাজ করছিল না। সে বসে ছিল. তাই তার দল ত্যাগের ঘটনায় বিজেপিতে কোনো প্রভাব পড়বে  না।”

বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি বলেন, “যে দল থেকে লোকে বাঁচতে চাইছে, যে শাসন  পরিত্রাণ চাইছে, সেই দলে গিয়ে বিষ্ণু প্রসাদ শর্মা যে কত বড় ভুল করলেন, তা কিছুদিন পরেই তিনি বুঝতে পারবেন। তিনি আক্ষেপ করবেন।”

Aaj Khabor Desk, Darjeeling & Kolkata, West Bengal,19/02/2026 : , Ahead of the West Bengal Assembly elections, Kurseong MLA Bishnu Prasad Sharma resigned from the Bharatiya Janata Party (BJP) and joined the Trinamool Congress (TMC) at the party office in Kolkata. He was formally welcomed by Education Minister Bratya Basu and Minister of State for Health Chandrima Bhattacharya.

Sharma criticized the BJP, alleging that the party failed to address the aspirations of the hill people and the Gorkha community. He claimed that the BJP had not delivered financial support from the Centre and accused the party of misleading the people of Darjeeling. He said he joined TMC to fulfil the dreams of development and a better future for his constituents.

Responding to the development, Siliguri BJP MLA Shankar Ghosh said Sharma had been inactive for a long time and his exit would not impact the party. BJP leader Locket Chatterjee criticized Sharma’s move, stating that he would soon realize his mistake.”


Loading

সব ঠিক করে ফেলো, নাহলে মহাকাল তোমাকে শেষ করে দেবে : মিঠুন

আজ খবর (বাংলা), [রাজনীতি] কোচবিহার, পশ্চিমবঙ্গ,০৩/০১/২০২৬ :  কোচবিহারে জনসভা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তুমুল সমালোচনা করলেন বিজেপি নেতা তথা সুপারস্টার  মিঠুন চক্রবর্তী।

মিঠুন চক্রবর্তী বলেছেন, “লক্ষীর ভান্ডার অবশ্যই ভালো প্রকল্প, এইপ্রকল্পের টাকা আসলে জনগনের টাকা। তাই এই টাকা নিয়ে বাংলার লক্ষীরা কোনো ভুল কাজ করেন নি। তবে আয়ুষ্মান ভারত প্রকল্প সম্বন্ধেও ভেবে দেখাউচিত। এই প্রকল্পে চিকিৎসার জন্যে কেন্দ্র সরকার ৫ লক্ষ্য টাকা পর্যন্ত অর্থ সাহায্য দিচ্ছে। দেশের সর্বত্র মানুষ এই প্রকল্পের সুবিধা পেলেও  এই রাজ্যে সেই সুবিধা মানুষ পাচ্ছেন না।  বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলে এই প্রকল্প অবশ্যই শুরু করে দেওয়া হবে।”

মিঠুন বলেন, “এই রাজ্যে আইন শৃঙ্খলার পরিবেশ নেই। এখানে রয়েছে শুধুই দুর্নীতি। এই রাজ্যে কাজের সুযোগ নেই। এই রাজ্যে কোনো রকম উন্নয়ন নেই। তৃণমূল কংগ্রেসের হিন্দু কর্মীরাও দুর্নীতির সাথে যুক্ত হয়ে গিয়েছে।  আপনারা কাশ্মীর ফাইল সিনেমাটা দেখেছেন ? সেখানে দেখা গিয়েছে কিভাবে কাশ্মীরি পন্ডিতদের কাশ্মীর ছেড়ে চলে যেতে হয়েছিল। এই পশ্চিমবঙ্গকেও পশ্চিম পাকিস্তান বানানোর পরিকল্পনা করা হচ্ছে। তাই হিন্দুদের একজোট হতে হবে। নাহলে বিপদ ঘনিয়ে আসবে।”

শাসক দলকে সতর্ক করে মিঠুন বলেছেন, “এই রাজ্যে এখনও  পুরো পরিবেশ নষ্ট হয়ে যায় নি। এখনই সব ঠিক করে ফেলো, নাহলে মহাকাল তোমাকে শেষ করে দেবে।”


Loading

জগন্নাথ দেবের আশীর্ব্বাদেই রাজ্যে পরিবর্তন আসবে : দিলীপ ঘোষ

আজ খবর (বাংলা), [রাজনীতি] ইকো পার্ক, কলকাতা, ০২/০১/২০২৬ :  রাজনীতির ময়দানে ফের সক্রিয় হয়ে উঠেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ. তাঁর সক্রিয় হয়ে ওঠাকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ. এবার সাংবাদিকদের এবং কুনাল ঘোষের প্রতিটা কথার জবাব নিজেই দিয়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ.

১) কুণাল ঘোষ বলেছেন, “দীঘা জগন্নাথ মন্দির দর্শন আপনার ভাগ্য ফেরালো।”

দিলীপ ঘোষ : “উনি প্রবচন দিতেই থাকেন। লোকে মজা পায়। উনি সব ব্যাপারেই মন্তব্য করে থাকেন। ২৬ এর নির্বাচনে জগন্নাথ দেবের আশীর্বাদেই রাজ্যে পরিবর্তন হবে। “

২) “আপনার ভাগ্যে যে zone পড়বে তার মধ্যে অন্তত ৩৫ টি আসন তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ। “

পার্টি যাকে যে দায়িত্ব দেবে সেটা সে করবে। আমার এখনও জোন ভাগ নিয়ে কিছু জানা নেই। আমি ৩ বার ভোটে লড়েছি। ৩ বার সভাপতি বা অন্য দায়িত্ব সামলেছি। নিজের ছাড়াও অন্যের হয়ে প্রচার করেছি। ২১ এর ভোটে আমি প্রার্থী ছিলাম না।

৩) “একা শুভেন্দুকে দিয়ে হবে না বুঝেই কি আপনাকে স্বমহিমায় ফেরালো দলের হাই কম্যান্ড?”

“পার্টি তো কোনো একক ব্যক্তির ভরসায় চলতে পারেনা। কিছু প্রমিনেন্ট মুখ থাকে যাদের অভিজ্ঞতা বেশি। তাদের গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু কোনো একজন গোটা পশ্চিমবঙ্গ জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়।”

৪) আপনার তো এমন দুর্দিনও গেছে যেখানে প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন আর আপনাকে বিমান ধরে অন্য জায়গায় চলে যেতে হয়েছে

“হতে পারে। পার্টি এক্সপেরিমেন্ট করে মাঝে মাঝে। আগে তো ভোটে লড়তে হয়নি। তখন দল ভেবেছিল একেকটা মুখকে একেকবার সামনে আনি। দেখি পাবলিক কিভাবে রিয়াক্ট করে। মাঝে কিছুদিন সেই প্রক্রিয়া চলেছে।”

৫) “হুমায়ূন যদি সংখ্যালঘু ভোট কাটুয়ার ভূমিকায় নামেন তাহলে তো আপনাদের অ্যাডভান্টেজ”

গতবার আইএএফ নিয়েও আপনারা একই ভাবে বিস্তর চর্চা করেছিলেন। রেজাল্ট কি হল? আমার মনে হয় ওই দলের সঙ্গে কোনো না কোনো পার্টির সেটিং হবে। গতবার নওশাদ সিদ্দিকী বড় বড় সভা করেছিল। আর হুমায়ূন কবির এখনও পর্যন্ত নিজের এলাকা ছেড়ে বেরোননি। তার পার্টির কি ভবিষ্যত? উনি সকালে একরকম বলেন। বিকেলে আরেক রকম। মানুষ তো এইভাবে বিশ্বাস করবে না। উনি আগে ওনার উদ্দেশ্য স্পষ্ট করুন। উনি জল মাপছেন। দাম বাড়াচ্ছেন।

৬) হুমায়ূনের ব্রিগেড সমাবেশ

“উনি আগেও অনেক বড় বড় কথা বলেও কিছুই করতে পারেন নি। উনি যদি সত্যিই ব্রিগেডে ১০ লাখ মানুষ জমা করতে পারেন নিঃসন্দেহে ওনার পার্টি একটা বড় শক্তি হিসেবে উঠে আসবে।”

৭) অভিষেক আজ থেকে আবার ফুল অ্যাকশনে

“ভোটে সব পার্টি অ্যাক্টিভ হয়। ওরাও করছে। আমরাও করব। ডায়লগ দিয়ে ইলেকশন জেতা যায়না। সিপিএম কে একসময় অজেয় ভাবা হতো। কেউ ভাবতেই পারেনি সিপিএম হেরে যেতে পারে। তারপর সিপিএম এমন ভাবে হারল আর কোনোদিন খুঁজে পাওয়া গেল না। বিজেপি অলরেডি সাড়ে ৩ হাজার পথসভা করে ফেলেছে। আমাদের রাজ্য সভাপতি উত্তর থেকে দক্ষিণ ট্যুর শুরু করবেন। আমরাও থাকব।”

৮) শীতকালে শীত ঘুম ভাঙ্গল দিলীপ ঘোষের?

“আমার শীত ঘুম ভাঙ্গেনি। আমি রোজ ইকো পার্ক এসেছি। এখানেই আপনাদের সঙ্গে কথা বলেছি। কার কাছে কখন কার গুরুত্ব কমবেশি সেটা পার্টি জানে। দিলীপ ঘোষ আগেও যা ছিল এখনও তাইই আছে। ভোটের মুখে আমাকে যে কাজ দেওয়া হল সেটাই করব।”

৯) প্রতিষ্ঠা দিবসে ফের গোষ্ঠী কোন্দল তৃণমূলে

“কংগ্রেস ছেড়ে তৃণমূল তৈরির সময় এরা সমস্ত বদ গুণ নিয়ে এসেছে। ওটা তৃণমূলের ডিএনএতেই আছে। কংগ্রেস গোষ্ঠী কোন্দল করতে করতে শেষ হয়ে গেছিল। তৃণমূল সেই পথেই হাঁটছে। ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা বাড়ছে।”

১০) কি ভোকাল টনিক দিলেন অমিত শাহ?

আমি নিজে কোনো ভোকাল টনিক দিই নি। কাজ শুরু করিনি এখনও।


Loading

ময়নাগুড়িতে পদ্মে ভাঙ্গন, যোগ তৃণমূলে

আজ খবর (বাংলা), [রাজনীতি], ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ২৯/১২/২০২৫ :  দক্ষিণবঙ্গের নন্দীগ্রামের পর এবার উত্তরবঙ্গের ময়নাগুড়িতেও ভাঙ্গন অব্যাহত রইল পদ্ম শিবিরে।

ময়নাগুড়িতে পদ্মে ভাঙ্গন। শক্তি বাড়ল ঘাসফুলের। এদিন বিজেপি ছেড়ে প্রায় ৫০ জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করলেন। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভার চূড়াভান্ডার অঞ্চলে একই বুথের দুই  জায়গা থেকে প্রায় ৫০ জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন বলে তৃণমূল নেতৃত্বের দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে।

জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রামমোহন রায়ের হাত থেকে এই পতাকা তুলে নেন বিজেপি কর্মী সমর্থকেরা। সামনেই ২০২৬ বিধানসভা ভোট, আর এই যোগদানে কিছুটা হলেও অস্বস্তিতে বিজেপি। তবে এই যোগদানকে তীব্র কটাক্ষা করেছে  বিজেপি নেতৃত্ব। বিজেপির বক্তব্য “এই ধরনের খবর বিজেপি নেতৃত্বের  জানা নেই।” তৃণমূল কর্মীদের কেউ  তৃণমূলে  যোগদান করিয়ে প্রচারে আসার চেষ্টা করছে বলে কটাক্ষ বিজেপির। আর এতেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।


 

Loading

শিলিগুড়িতে ৫ হাজার চা শ্রমিকের বীজেপিতে যোগদান

আজ খবর (বাংলা), [রাজনীতি] শিলিগুড়ি, দার্জিলিং, ২৯/১২/২০২৫ : শিলিগুড়িতে ৫ হাজার চা শ্রমিক যোগদান করলো ভাড়াটিয়া জনতা পার্টিতে। উত্তরবঙ্গে আরও শক্তি বাড়লো বিজেপির।

বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গে বিজেপিতে ৫ হাজারের বেশি চা ও কারখানা শ্রমিকদের যোগদান।বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে শক্তি বাড়ালো বিজেপি। রবিবার শিলিগুড়ির মাল্লাগুড়িতে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে এক যোগদান সভার আয়োজন করা হয়। এই সভায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় ৫হাজারের বেশি চা বাগান ও কারখানার শ্রমিক বিজেপিতে যোগ যোগদান করেন।বিভিন্ন দল ছেড়ে মূলত বিজেপির ভারতীয় চা শ্রমিক ইউনিয়নে শামিল হন তাঁরা।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলার সাংসদ মনোজ টিগ্গা, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ,মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন,ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু সহ উত্তরবঙ্গের একাধিক জেলার বিজেপি বিধায়কেরা।  সভায় জলপাইগুড়ি,মেখলিগঞ্জ ও মালবাজার সাব ডিভিশনের বিভিন্ন চা বাগান এবং বোতল কারখানার শ্রমিক নেতা ও শ্রমিকেরা অংশ নেন।  এদিন সাংসদ মনোজ টিগ্গার হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে শ্রমিকেরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন।  এই যোগদানের ফলে আগামী দিনে উত্তরবঙ্গে দল আরও মজবুত হবে বলে আশাবাদী সাংসদ মনোজ টিগ্গা।


 

Loading

নন্দীগ্রামে বিজেপিতে ভাঙ্গন, যোগ তৃণমূলে

আজ খবর (বাংলা) [রাজনীতি], নন্দীগ্রাম, পূর্ব  মেদিনীপুর, ২৯/১২/২০২৫ : নন্দীগ্রামে গেরুয়া শিবিরে ব্যাপক ভাঙন!! নন্দীগ্রামের ২ টি ব্লক থেকেই গেরুয়া শিবির ছেড়ে প্রায় ৮০ জন আদি বিজেপি নেতৃত্ব ও কর্মীদের ঘাসফুল শিবিরে যোগদান!  নন্দীগ্রামে ঘাঁটি শক্ত হচ্ছে তৃণমূলের বলে দাবি রাজনৈতিক মহলের।

বিধানসভা নির্বাচন ২০২৬ যত এগিয়ে আসছে, নন্দীগ্রামে ততই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদানের হিড়িক উঠছে। রবিবার নন্দীগ্রাম ২ নং ব্লকের খোদামবাড়ি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের কর্মী সভাতে খোদামবাড়ী ২ গ্রাম পঞ্চায়েতের আমড়াতলা , খোদামবাড়ী ও অন্যান্য গ্রাম থেকে প্রায় ৪০ জন আদি বিজেপির সক্রিয় কর্মীরা তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। যোগদানকারী মোহন তুঙ্গ বলেন- ২০২১ সালে শুভেন্দু অধিকারীকে বুক চিতিয়ে লড়াই করে জিতিয়েছিলাম, তারপরে যোগ্যতম সম্মান আমরা পাইনি, তাই দল ছাড়তে বাধ্য হয়েছি।

তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায় বলেন যত দিন যাচ্ছে ততই তৃণমূলে যোগদানের সংখ্যাটা বাড়ছে,যোগদানকারী বিজেপি কর্মীদের স্বাগত জানান সুজিত রায়,পাশাপাশি বলেন আদি বিজেপির কর্মীরাও স্বাগত।অন্যদিকে নন্দীগ্রাম ১ ব্লকের  নন্দীগ্রামের চারগোলিয়া ৮৫ নম্বর বুথের ১০ টি পরিবারের প্রায় ৩০ জন বিজেপি নেতৃত্ব বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন ।

যদিও এই যোগদানকে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব মন্ডল সভাপতি সৌমিত্র দে, তিনি বলেন “মোহন তুঙ্গ ও অন্যান্যরা গত সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দিতা করেছিল তাই ওরা অনেক আগেই থেকে তৃণমূলের সঙ্গে বা তৃণমূল এতে যুক্ত ছিল। এতে বিজেপির কোন ক্ষতি হবে না।

Loading

হিন্দুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে গজে উঠলো শিলিগুড়ি

আজ খবর (বাংলা) [রাজনীতি], শিলিগুড়ি, দার্জিলিং, ২৭/১২/২০২৫ : বাংলাদেশে ঘটে চলা একের পর এক হিংসাত্মক ঘটনার শিকার হচ্ছেন হিন্দুরা। এর প্রতিবাদেই গতকাল রাত্রে বিজেপি সারের রাজপথে বিশাল মশাল মিছিলযাত্রা করল। এই মিছিলে অংশ নিয়েছিলেন সাধারণ মানুষও।

বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, “যেভাবে পড়শী রাষ্ট্র বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চালানো হচ্ছে, নগ্ন করে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই মশাল মিছিল সংঘটিত করা হচ্ছে। এতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে  যোগ দিয়ে প্রতিবাদে শামিল হয়েছেন। বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার বিরুদ্ধে হিন্দুদের সংগঠিত হওয়া উচিত, আর যতক্ষণ না এই সংগঠন তৈরি হচ্ছে ততক্ষন আমাদের প্রতিবাদ এবং প্রচেষ্টা চলবে।”

বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিফলন আমাদের দেশে এভাবেই পাওয়া যাচ্ছে প্রতিবাদের ভাষায়।  শিলিগুড়ি শহর গর্জে উঠেছে প্রতিবাদে। এই শহরে কোনো হোটেলে কোনো বাংলাদেশিকে থাকতে দেওয়া হবে না বলেও সিদ্ধান্তনেওয়া হয়েছে। সেই মর্মে শিলিগুড়ির সব হোটেলে পোস্টার পড়েছে। তা সে স্টুডেন্ট ভিসাতেই হোক বা মেডিকেল ভিসা, শিলিগুড়িতে বাংলাদেশিদের থাকতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।  গতকাল শিলিগুড়িতে বাংলাদেশের সোনালী ব্যাংকের শাখার সামনেও বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। পোড়ানো হয়েছে কুশপুতুল।

Loading

ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় আর আসছেন না : অর্জুন সিং

আজ খবর (বাংলা), [রাজনীতি], টিটাগড়, উত্তর ২৪ পরগণা , ২৪/১২/২০২৫ :  আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যে আর জিততে পারবেন না, তা সাফ জানিয়ে দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। আজ একটি সাংবাদিক বৈঠকে তিনি এই কথা জানান।

বিজেপি নেতা অর্জুন সিং এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কিচ্ছু করার নেই, ছাব্বিশের ভোটে তিনি আর আসছেন না। তৃণমূলের দলীয় কর্মসূচীতে পুলিশকে মাইক টেস্ট করতে বলে মমতা উচিত কাজ করেন নি বলে সমালোচনা করেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, “পুলিশের এই পরিণতি হয়েছে। তাদেরকে রীতিমতো দলদাস বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কোনো সংবিধানে এমন নিয়ম নেই যে পুলিশকে জুতো পরিষ্কার করতে বলা হবে বা মাইক টেস্ট করে দিতে বলা হবে।”

হুমায়ুন কবীর সম্বন্ধে বলতে গিয়ে এদিন অর্জুন সিং বলেন, “মুসলমানের নেতা একজন মুসলমানই হবে. অন্য ধর্মের কেউ হবে না। বাবর নিজে কখনো বাংলায় আসেন নি, কিন্তু তাঁর নামের শব্দ নিয়ে এই বাংলায় মুসলমান মানুষ এক কাঠ্ঠা  হচ্ছেন, সেটা তো দেখাই  গেলো। হুমায়ুন কবীর সেই কাজটা  করে দেখিয়েছেন বাংলার রাজনীতিকে। মুসলমানরা তাদের নেতা পেয়ে গিয়েছেন, তাদের নেতা হুমায়ুন কবীর, ফিরহাদ হাকিম নন। ”


 

Loading

মোহন ভাগবত, অমিত শাহ ও নরেন্দ্র মোদী বাংলামুখী

 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৮/১২/২০২৫ : চলতি মাসের ২৯ ও ৩০ তারিখে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই দুই দিন রাজ্য সফরে এসে তিনি রাজ্যের দলীয় নেতৃত্বকে প্রজনীয় নির্দেশ দেবেন।

ডিসেম্বরের ২৯ ও ৩০ তারিখে কলকাতায় থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই দুই দিন দলের শীর্ষ নেতৃত্বের  কোর কমিটির সাথে বৈঠক সারবেন তিনি। পশ্চিমবঙ্গে ২০২৬ সালে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের প্রস্তুতি হিসেবে দলকে চাঙ্গা করতে এবং প্রয়োজনীয় কিছু পদক্ষেপের নির্দেশ দিতেই এই রাজ্যে আসছেন তিনি।  ভোটে যাওয়ার আগে এই মুহূর্তে দলের শক্তি কতটা তা যাচাই করতে চান অমিত শাহ। এবার বৈঠকে তিনি বুথ লেভেল পরিকল্পনা ও অন্যান্য কৌশল সম্বন্ধেও আলোচনা করে যাবেন বলে মনে করা হচ্ছে।

এদিকে আগামী শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  তিনি নদীয়ার তাহেরপুরে একটি জনসভা করবেন। তাঁর আগমন উপলক্ষে তাহেরপুরে এখন সাজো সাজো রব উঠেছে। প্রচুর মানুষের ভীড় হবে সেদিন, তাই এখন থেকেই তাহেরপুরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে,  বর্তমানে রাজ্যে এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আজ তিনি বাগডোগরা বিমানবন্দরে এসে  পৌঁছেছেন। তিনি বৃহস্পতিবার শিলিগুড়ি শহরে একটি সভা করবেন। আগামী শনিবার তিনি শিলিগুড়ি থেকে কলকাতায় যাবেন।


 

Loading

পশ্চিমবঙ্গকে অসম্মান করার জন্যে বিজেপির উচিত প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেওয়া : অভিষেক

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা,পশ্চিমবঙ্গ,১৮/১২/২০২৫ :  “যারা আজ পশ্চিমবঙ্গকে অসম্মান করছে তারা কি প্রকাশ্যে ক্ষমা চাইতে পারবে ? ” বিরোধীদের সম্পর্কে আজ এই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক  বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “বিজেপি পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের প্রজনন কেন্দ্র হিসেবে চিহ্নিত করতে চাইছে। ওরা ষড়যন্ত্র করতে চাইছে। বিজেপি বলেছিল রাজ্যে এক থেকে দেড় কোটি রোহিঙ্গা আছে,  যাদের নাম এসআইআর করে বাদ যাবে এবং খসড়া তালিকাতেও সেটা দেখা যাবে।  কিন্তু নির্বাচন কমিশন বাতিল নামের যে খসড়া তালিকা  প্রকাশ করেছে, তাতে বিজেপির দাবী নস্যাৎ হয়ে গিয়েছে। আসলে এভাবেই ওরা পশ্চিমবঙ্গকে অসম্মান করতে চেয়েছিল।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গকে অসম্মান করতে চেয়েছিল। কিন্তু তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছে।  পশ্চিমবাংলাকে অসম্মান করার জন্যে তাদের উচিত প্রকাশ্যে রাজ্যের দশ কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। সেটা কি তারা করবে ? যারা পশ্চিমবঙ্গকে রোহিঙ্গাদের প্রজনন কেন্দ্র বলেছিল। যারা বলেছিল এই রাজ্যে এক থেকে দেড় কোটি অনুপ্রবেশকারী বাংলাদেশী আছে, তাদেরকে ব্যর্থ করে দিয়েছে নির্বাচন কমিশন।”


 

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor