
ভূকম্পন অনুভূত হয়েছে সমগ্র উত্তর পূর্ব ভারতেও
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ইয়াঙ্গন, মায়ানমার, ০৩/০২/২০২৬ : মায়ানমারে পরপর ভূমিকম্প। ওই ভূমিকম্পের জেরে কেঁপে উঠলো কলকাতার মাটিও। কম্পন বাংলাদেশের ঢাকা সমেত অন্যান্য জায়গা ছাড়াও উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে।
আজ রাত্রি ৯:০৪ মিনিটে মায়ানমারের সর্বত্র জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় ৬। মায়ানমারে বার বার মাটি কেঁপে উঠেছে। ভয়ে বহু মানুষ বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে এসেছে। ভূমিকম্পের উৎস্য কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২৭ কিলোমিটার নিচে। তখনই এই জোরালো ভূমিকম্পের একটা আফটার শক এর জন্যে মায়ানমারের মানুষ প্রস্তুত হচ্ছিলেন।
মায়ানমারের এই ভূমিকম্পের জেরে উত্তর পূর্ব ভারতের প্রায় সব রাজ্যই কেঁপে উঠেছে। বাংলাদেশের ঢাকা, সিলেট সহ অন্যান্য জায়গায় কম্পন অনুভূত হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতায় কম্পন অনুভূত হয়েছে। ঝুলে থাকা পাখাগুলিও দুলতে শুরু করেছিল।
মায়ানমারে দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয় তার কিছুক্ষন পরেই, অর্থাৎ ৯:২১ মিনিটে। দ্বিতীয়বারের ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ধরা পড়েছে ৫.৩ ; এবারেও ভূকম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার নিচে। মায়ানমার বা অন্য কোথাও কোনো ক্ষয় ক্ষতির খবর আসে নি। বিস্তারিত খবরের জন্যে অপেক্ষা করুন।
Aaj Khabor Desk, 03/02/2026 : A series of earthquakes struck Myanmar, causing mild tremors that were also felt in parts of Kolkata and nearby regions of eastern India. People in some areas rushed out of buildings as the shocks were felt, though there were no immediate reports of major damage or casualties. Authorities are monitoring the situation to assess the impact of the quakes.
![]()