
“সব ফেভারিট অফিসার আর ভুয়ো ভোটারদের সরিয়ে দেওয়া হয়েছে “
আজ খবর (বাংলা), [রাজনীতি], খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, ২৪/০৩/২০২৬ : পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর থেকে নির্বাচনে বিজেপি প্রার্থ দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছেন ‘মুখ্যমন্ত্রী কেন এতটা ভয় পেয়েছেন ? কেন তিনি এতটা শংকিত ভোট নিয়ে ?’
দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজ তীব্র কটাক্ষ করে বলেছেন, “যে ফেক ভোটারদের ওপর ভরসা করে তৃণমূল কংগ্রেস এতো ধমক চমক দিতো, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আর সেই ভুয়ো সমর্থন নেই, তাই ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এতটা শঙ্কিত হয়ে উঠেছেন, এতো ভয় পাচ্ছেন। তাঁর ভয় পাওয়াটা স্বাভাবিক।”
দিলীপ ঘোষ আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেভারিট অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছে, তাঁর ভুয়ো ভোটাররাও এখন আর নেই। এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ এতটা ভীত হয়ে উঠেছেন। এই নির্বাচনে তিনি একেবারে অসহায় হয়ে পড়েছেন।”
এবারে পশ্চিমবঙ্গে আর আট দফায় ভোট গ্রহণ করা হচ্ছে না. মাত্র দুই দফায় ভোট হতে চলেছে। প্রথম দফার ভোট হবে ২৩ তারিখে এবং দ্বিতীয় দফার ভোট হবে এপ্রিল মাসের ২৯ তারিখে আর মে মাসের ৪ তারিখে হবে গণনা।
![]()