
“তৃণমূলের একমাত্র উদ্দেশ্য হল রাজ্য থেকে বিজেপিকে বিতাড়িত করা”
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/০৩/২০২৬ : আজ ঈদ উল ফিতর, আজ গোটা দেশ ঈদ পালন করছে। কলকাতার রেড রোডে আজ অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদের নামাজ পড়েছেন। ঐ অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঈদের নামাজের মঞ্চ থেকেও আজ মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে ছিল নির্বাচনের ঝাঁঝ।
মমতা আজ রেড রোডের মঞ্চ থেকে “বলেন, “সরফারোশি কি তামান্না অব হামারে দিল মে হ্যায়, দেখা হ্যায় জোর কিতনা বাজু-ই -কাতিল মে হ্যায়। আল্লা আপনাদের মঙ্গল করুন। ভারত ও বাংলার উন্নতি হোক. নিজেকে এতটাই উন্নত করুন যে ঈশ্বর যেন তাঁর ভৃত্যকে তার কি চাই তা জানতে চান।”
মমতা বলেন, “তৃণমূল কংগ্রেসের এখন একমাত্র উদ্দেশ্য হল রাজ্য থেকে বিজেপিকে বিতাড়িত করা এবং ঐ দলের প্রভাব থেকে গোটা দেশকে রক্ষা করা। এসআইআর করে বহু মানুষের নাম মুছে দেওয়া হয়েছে. আমরা স্থানীয় আদালত, হাইকোর্ট এমনকি সুপ্রীম কোর্ট পর্যন্ত গিয়েছি। আমরা আপনাদের পাশে আছি। বাংলার সকল সম্প্রদায় ও ধর্মের মানুষের পাশে আমরা আছি। আমরা লড়াই চালিয়ে যাবো, মোদীজিকে আমাদের অধিকার কেড়ে নিতে দেব না। ওরা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে চায়. তা সত্বেও আমরা ভয় পাবো না। যে ভয় পায়, সে মারা যায়। যারা লড়াই করে তারাও জীবনে সফল হয়। বিজেপি চোর আর গুন্ডাদের দল , ওরা বিশ্বাসঘাতকের দল। আবার এমন বিশ্বাসঘাতকও আছে যারা বিজেপির থেকে টাকা নেয়।”
![]()