
“নির্বাচন কমিশন বলছে ভোটারের বৈধতা বিচার করছে বিচার বিভাগ তারা নয় ”
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০২/০৩/২০২৬ : ভোটার তালিকায় নিবিড় সংশোধনের ফলে বৈধ ভোটারের নাম বাদপ্রসঙ্গটি তুলে আজ কলকাতার রাজপথে নেমে প্রতিবাদে সোচ্চার হল প্রদেশ কংগ্রেস।
‘এসআইআর এর পর গত ২৮ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যদিও এখনও সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশিত হয় নি। তথাপি যে তালিকাপ্রকাশ করা হয়েছে, সেই তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে যে রাজ্যের বৈধ ভোটাররা বাদ পড়ে যাচ্ছেন’, এই অভিযোগ তুলছেন রাজ্যের কংগ্রেস নেতারা। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে প্রদেশ কংগ্রেস আজ কলকাতার ব্যাঙ্কশাল আদালতের সামনে থেকে বিবাদী বাগে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে পর্যন্ত মিছিল করেন এবং প্রতিবাদে সোচ্চার হন।
কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি রাজ্যের ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার পরেও নির্বাচন কমিশনের নীরব থাকাকে সমালোচনা করেছেন। আশুতোষ চ্যাটার্জি বলেন, “একজন বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় থাকবে না. তিনি ভোট দেবেন না. নির্বাচন কমিশন বলছে এই বিষয়টা তাঁরা জানেন না. এটা বিচার বিভাগ জানে। বিচারকরাই যাচাই বাছাই করছেন। আমরা প্রতিবাদ জানাচ্ছি, আদালতের কাছে আবেদন জানাচ্ছি, যাতে একজন বৈধ ভোটারের নামও বাদ না যায়। “
![]()