দক্ষিণবঙ্গে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া, উত্তরবঙ্গেও জারি বৃষ্টির পূর্বাভাস

আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা , পশ্চিমবঙ্গ ১৭/০৯/২০২৬: শনিবার পর্যন্ত রাজ্যে চলবে বৃষ্টির তান্ডব । আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান সিকিম থেকে বাংলার ওপর দিয়ে ওড়িশা উপকূল পর্যন্ত শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হবে । এর জেরে শনিবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। সুত্রে আরও জন যায় যে, শক্তিশালী স্কোয়াল ফন্ট তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের ওপরে। বজ্রগর্ভ মেঘের দাপটে বঙ্গে শুক্রবার পর্যন্ত ঘন ঘন বজ্রপাতের সতর্কতার কথা বলা হয়েছে । তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইবে বলে আশঙ্কা করা হয়েছে । উত্তরবঙ্গের ওপরের দিকের জেলায় কখনও ভারী বৃষ্টি আবার কখনও মাঝারি বৃষ্টিপাতের কোথায় জন গেছে । উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে মূলত হালকা মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা আছে শনিবার পর্যন্ত। কলকাতাযতেও দফায় দফায় বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে । বৃষ্টির পরিমাণের তারতম্য হবে। শনিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।




