
ঐ বহুতলে রয়েছে অনেকগুলি বাণিজ্যিক সংস্থার অফিস
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৩/০২/২০২৬ : সল্টলেক সেক্টর ফাইভে বাণিজ্যিক বহুতলে আগুন। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের বেশ কিছু ইঞ্জিন।
সেক্টর ফাইভের ওয়েবল মোড়ের একবারে কাছে রয়েছে এই বহুতলটি। এখানে একাধিক বেসরকারি সংস্থার অফিস রয়েছে। বেশ কিছু ক্যাফে এবং রেস্তোরাঁ রয়েছে। শুক্রবার ওই বহুতলে আগুন লেগেছে। সূত্রের খবর, বহুতলে থাকা একটি ক্যাফেতে প্রথম আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়েছে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশের এলাকা।
ওই বহুতলে থাকা একটি বেসরকারি সংস্থার এক মহিলা কর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। বিস্তারিত খবরের জন্যে অপেক্ষা করুন।
![]()