রামপুরহাট স্টেশনে সাধুর রহস্যমৃত্যু, তদন্তের দাবিতে থানায় VHP

রামপুরহাট স্টেশনে সাধুর রহস্যমৃত্যু, তদন্তের দাবিতে থানায় VHP

রামপুরহাট স্টেশনে সাধুর রহস্যমৃত্যু, তদন্তের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ

 

রামপুরহাট স্টেশনে সাধুর রহস্যমৃত্যু
রামপুরহাট স্টেশনে সাধুর রহস্যমৃত্যু, তদন্তের দাবিতে থানায় VHP

আজ খবর (বাংলা) [ রাজ্য ] রামপুরহাট, বীরভূম,পশ্চিমবঙ্গ   :

কৌশিকী অমাবস্যার আবহে রামপুরহাট রেলওয়ে স্টেশনে এক অজ্ঞাতপরিচয় সাধুর রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে দ্রুত তদন্তের দাবি উঠেছে।
অভিযোগ, তারাপীঠে কৌশিকী অমাবস্যা উপলক্ষে যখন বিপুল সংখ্যক পুলিশ ও মানুষের উপস্থিতি ছিল, তখন রামপুরহাট স্টেশনে ওই সাধুর কীভাবে মৃত্যু হল—তা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দল। “কারা এই ঘটনার সঙ্গে জড়িত? কীভাবে ঘটল সাধুর মৃত্যু?”—এই প্রশ্ন তুলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে সংগঠনগুলি। হিন্দু পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই মৃত্যুর পিছনে যদি কোনও অপরাধমূলক ঘটনা থেকে থাকে, তাহলে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

Screenshot 2026 08 27 140127

পাশাপাশি, ঘটনার বিচার ও প্রকৃত সত্য সামনে না এলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দলের পক্ষ থেকে। তবে এখনও পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ এবং এটি হত্যাকাণ্ড কি না, সে বিষয়ে তদন্তকারী কর্তৃপক্ষের চূড়ান্ত বক্তব্য সামনে আসেনি।

tata tea

 

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *