মোদির জন্মদিনে বাংলায় জ্বলবে লক্ষ লক্ষ প্রদীপ, মাসব্যাপী কর্মসূচি

মোদির জন্মদিনে বাংলায় জ্বলবে লক্ষ লক্ষ প্রদীপ, মাসব্যাপী কর্মসূচি

মোদির জন্মদিনে ২৫ আশীর্বাদ প্রদীপ প্রতি বুথে, বাংলাজুড়ে বড় আয়োজন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ প্রদীপ জ্বালানোর কর্মসূচি
মোদির জন্মদিনে বাংলায় জ্বলবে লক্ষ লক্ষ প্রদীপ, মাসব্যাপী কর্মসূচি

আজ খবর (বাংলা ) [রাজ্য ] পশ্চিমবঙ্গ ১৪/০৯/২০২৬ :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গজুড়ে এক বিশাল কর্মসূচির আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর দীর্ঘ ও বৈচিত্র্যময় জনজীবনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই বিশেষ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলা মাসব্যাপী প্রচার কর্মসূচির বিস্তারিত রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্যের প্রতিটি বুথে ২৫টি করে ‘আশীর্বাদ প্রদীপ’ জ্বালানো হবে। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই কর্মসূচির আয়োজন করা হবে। শমীক ভট্টাচার্যের কথায়, এই অভিনব উদ্যোগের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষ প্রধানমন্ত্রীকে তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ জানাবেন।
WhatsApp Image 2026 09 10 at 13.17.17
অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১৭ সেপ্টেম্বর সূর্যাস্তের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ১ কোটিরও বেশি প্রদীপ জ্বালানোর পরিকল্পনা রয়েছে। নবান্নে আয়োজিত এক উচ্চপর্যায়ের প্রস্তুতি বৈঠকের পর তিনি জানান, বিভিন্ন সরকারি ও ঐতিহ্যবাহী ভবনের পাশাপাশি ধর্মীয় স্থানগুলিতেও প্রদীপ জ্বালানো হবে। বিশেষ করে হুগলি নদীর তীরকে কেন্দ্র করে মূল আয়োজন করার রূপরেখা নেওয়া হয়েছে।
পাশাপাশি, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন নতুন দিল্লিতে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জন্মদিনকে দেশজুড়ে ‘সেবা দিবস’ হিসেবে পালন করা হবে। তাঁর ঘোষিত ‘সেবা সংকল্প অভিযান’-এর অধীনে রক্তদান শিবির, প্রদীপ প্রজ্বলন ও যুব সমাজের সঙ্গে জনসংযোগ-সহ একাধিক সামাজিক কর্মসূচি রাখা হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ‘আশীর্বাদের দিয়া’ কর্মসূচির মাধ্যমে দেশবাসী প্রধানমন্ত্রী মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করবেন।
WhatsApp Image 2026 09 10 at 13.16.22
জানা গিয়েছে, ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজ্যের বিভিন্ন জায়গায় একসঙ্গে লক্ষ লক্ষ প্রদীপ জ্বালানো হবে। এই কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতা থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্তে পুরোদমে প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, মোড় এবং ঐতিহাসিক স্থাপনাতেও প্রদীপ জ্বালানোর পাশাপাশি বিশেষ আলোকসজ্জার আয়োজন করা হবে। হুগলি নদীর একাধিক ঘাটও ওই দিন আলোয় ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সূত্র মারফত খবর, কলকাতার বাজা কদমতলা ঘাটে একাই প্রায় ১ লক্ষ আলো দিয়ে সাজানোর বিশেষ প্রস্তুতি চলছে। এছাড়াও মা এর ঘাট , নিমতলা, আর্মেনিয়ান ঘাট, বাবুঘাট ও জগন্নাথ ঘাট -সহ একাধিক ঘাটে জমকালো আলোকসজ্জা করা হবে।
WhatsApp Image 2026 09 10 at 13.27.35
আয়োজকদের দাবি, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রার্থনা জানাতেই এই বিশেষ আয়োজন। সাধারণ মানুষকেও এই উদ্যোগের সঙ্গে সরাসরি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন, দলীয় কর্মী-সমর্থক এবং স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এই কর্মসূচিকে আরও বড় আকার দেওয়ার তোড়জোড় চলছে। শুধু প্রদীপ জ্বালানো নয়, প্রধানমন্ত্রীর জন্মদিন ও তাঁর ২৫ বছরের জনজীবন পূর্তিকে কেন্দ্র করে মাসব্যাপী একাধিক সামাজিক ও সেবামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে রাজ্যজুড়ে। এর মধ্যে কোথাও নিখরচায় স্বাস্থ্য শিবির, কোথাও পরিচ্ছন্নতা অভিযান, আবার কোথাও সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
WhatsApp Image 2026 09 09 at 18.28.42
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাংলার বিভিন্ন প্রান্তে এই বিপুল আয়োজন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এখন নজর ১৭ সেপ্টেম্বরের দিকে—সেদিন সন্ধ্যায় একযোগে আলোয় আলোকিত হতে চলেছে গোটা রাজ্য।
Ad Grafity

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *