
মর্মান্তিক এই ঘটনায় দেশের রাজনৈতিক ক্ষেত্রে শোকের ছায়া
আজ খবর (বাংলা), [দেশ] মুম্বই ,মহারাষ্ট্র, ২৮/০১/২০২৬ : বিমান দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। বুধবার সকালে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
বুধবার সকাল ৮:৪৫ মিনিটে মহারাষ্ট্রের মুম্বাই থেকে বারামতি যাওয়ার সময় উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের চাটার্ড বিমানটি দুর্ঘটনায় পড়ে। ওই চাটার্ড বিমানটি বারামতির বিমানবন্দরে অবতরণের সময় ক্র্যাশ করে যায় বলে জানা যাচ্ছে। জেলা পরিষদ নির্বাচনের জন্যে বারামতিতে আজ একটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন অজিত পাওয়ার। সেখানে যাওয়ার পথেই এই বিমান দুর্ঘটনাটি ঘটে এবং তাঁর মৃত্যু হয়।
অজিত পাওয়ারের সাথে ঐ অভিশপ্ত বিমানে ছিলেন তাঁর এক সহকারী ও একজন কর্মচারী। এছাড়াও ঐ বিমানে দুজন crew সদস্য ছিলেন। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় মোট ৫জনের মৃত্যুর কথা জানানো হয়েছে, তবে বিস্তারিত খবর এখনো পাওয়া যায় নি।
জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান ছিলেন অজিত পাওয়ার। মহারাষ্ট্রে তিনি দীর্ঘ সময় ধরে উপ মুখ্যমন্ত্রীর কাজ করে গিয়েছেন। তিনি পরপর ৬ বার মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী হয়েছেন। বর্ষীয়ান রাজনীতিবীদ শারদ পাওয়ারের ভাইপো ছিলেন তিনি। মহারাষ্ট্রে যথেষ্ট জনপ্রিয়তা ছিল অজিত পাওয়ারের। তিনি স্ত্রী সুনেত্রা এবং দুই পুত্র সন্তান জয় ও পার্থকে রেখে গিয়েছেন।
Aaj Khabor Desk : Mumbai, Maharashtra, 28/01/2026 — A tragic plane crash has killed Maharashtra’s Deputy Chief Minister, Ajit Pawar. Early Wednesday morning, his chartered flight crashed while landing at Baramati Airport, en route from Mumbai at around 8:45 AM. He was heading to a public rally for the district council elections. The accident also claimed the lives of his assistant, a staff member, and two crew members — five people in total. Details are still emerging.
Ajit Pawar was the leader of the Nationalist Congress Party and had served as Maharashtra’s Deputy Chief Minister six times. He was the nephew of veteran politician Sharad Pawar. Pawar is survived by his wife, Sunetra, and his two sons, Jay and Parth.
![]()